চিত্রে প্রদর্শিত মন্দিরটিতে সুলতান মাহমুদ কেন অভিযান চালান? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রে প্রদর্শিত মন্দিরটিতে অর্থাৎ সোমনাথ মন্দিরটিতে ধনসম্পদ অর্জন ও হিন্দুদের আধিপত্য খর্ব করতে সুলতান মাহমুদ অভিযান পরিচালনা করেন।গুজরাটের কাথিওয়াড়ের সমুদ্র উপকূলে সোমনাথ মন্দির অবস্থিত। মন্দিরের স্থাপত্যশৈলী ছিল সুশোভিত। এ মন্দিরের খরচ নির্বাহের জন্য হিন্দু রাজন্যবর্গ দেবোত্তর সম্পত্তি হিসেবে দশ হাজার গ্রাম দান করেন। ১০২৩ খ্রিষ্টাব্দে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সুলতান মাহমুদ প্রশিক্ষিত একটি বাহিনী নিয়ে যাত্রা শুরু করেন এবং ১০২৪ খ্রিষ্টাব্দের মার্চের শুরুতে সোমনাথ প্রান্তরে পৌছেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে, ৪১৬-৪১৭ হিজরি মোতাবেক ১০২৫-২৬ খ্রিষ্টাব্দে সোমনাথের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালিত হয়। মুলতান ও রাজপুতনার দুর্গম ও বিপদসঙ্কুল পথ অতিক্রম করে সুলতান মাহমুদ ১০২৬ খ্রিষ্টাব্দে জানুয়ারি মাসে সোমনাথ মন্দিরে পৌছেন। গুজরাটের রাজা ভীমদেব ও অন্যান্য হিন্দু রাজন্যবর্গ সোমনাথ মন্দিরের পবিত্রতা রক্ষার্থে এগিয়ে আসেন। কিন্তু মুসলমানদের অদম্য সাহস, যুদ্ধস্পৃহা, তেজস্বিতা ও কৌশলের নিকট হিন্দুদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে। ১০২৬ সালের ৬ জানুয়ারি সোমনাথ মন্দির মুসলমানদের নিয়ন্ত্রণে আসে। ঈশ্বরীপ্রসাদের মতে, ৫,০০০ হিন্দু সোমনাথ মন্দির রক্ষা করতে গিয়ে নিহত হয়। সুলতান মাহমুদ সোমনাথ মন্দির হতে দুই কোটি দিনার, মণি-মানিক্য, হীরা-জহরত ও প্রচুর ধনসম্পদ লাভ করেন।অতএব বিপুল ধনসম্পদে ভরা সোমনাথ মন্দিরকে করায়ত্ত করার মাধ্যমে এ ধনসম্পদ অর্জনের জন্য সুলতান মাহমুদ অভিযান পরিচালনা করেন। প্রদর্শিত মন্দিরটিতে অর্থাৎ সোমনাথ মন্দিরটিতে ধনসম্পদ অর্জন ও হিন্দুদের আধিপত্য খর্ব করতে সুলতান মাহমুদ অভিযান পরিচালনা করেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
চিত্রে প্রদর্শিত মন্দিরটিতে সুলতান মাহমুদ কেন অভিযান চালান? ব্যাখ্য…
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর