আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।
উত্তর: নানা রকম ঘৃণ্যপ্রথা ও কুসংস্কার বিদ্যমান থাকায় মুসলমানদের বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থা সন্তোষজনক ছিল না। তৎকালীন ভারতে হিন্দুধর্মের প্রবল প্রাধান্য ছিল। হিন্দুদের মধ্যে প্রচলিত ছিল সংকীর্ণ জাতিভেদ প্রথা। এ সময় হিন্দু সমাজ চারটি শ্রেণিতে বিভক্ত হয়ে পড়ে। যথা- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণরা ছিল সর্বোচ্চ পর্যায়ে। আর শূদ্ররা ছিল সর্বনিম্নপর্যায়ে। এ জাতিভেদ প্রথা সমাজে শ্রেণিবৈষম্যের সৃষ্টি করে। এ কারণে সমাজে নিম্নবর্ণের হিন্দুরা নানাভাবে অবহেলিত হতো। তাছাড়া সে সময় বহুবিবাহ, সতীদাহ প্রথা, নরবলি, গঙ্গায় শিশু-সন্তান বিসর্জন প্রভৃতি কু-প্রথা প্রচলিত ছিল। এমনকি দাস-দাসীও ক্রয়-বিক্রয় চলত। সব মিলিয়ে তাই তৎকালীন সামাজিক অবস্থা বিশৃঙ্খল ও শোচনীয় ছিল।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর