উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পঠিত কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে আমার পঠিত মুহাম্মদ ঘুরীর ভারত আক্রমণ এবং তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের মিল রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- উদ্দীপকের আহমদ শাহ যেমন সিরহিন্দ আক্রমণ করে মানপুরের প্রথম যুদ্ধে ১৭৪৮ খ্রিষ্টাব্দে পরাজিত হন এবং ১৭৪৯ খ্রিস্টাব্দে মানপুরের দ্বিতীয় যুদ্ধে জয় লাভ করেন। তেমনি ঘটনা মুহাম্মদ ঘুরীর ক্ষেত্রে দেখা যায় মুহাম্মদ ঘুরী ১১৯১ খ্রিষ্টাব্দে মুলতান, সিন্ধু, গুজরাট ও পাঞ্জাব অধিকার করে দিল্লি দখলের জন্য অগ্রসর হন। এ সংবাদে চৌহান বংশের রাজা পৃথ্বিরাজ উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি কনফেডারেসি বা ঐক্যজোট গঠন করেন। অতঃপর পৃথ্বিরাজ থানেশ্বরের কাছাকাছি তরাইনের রণক্ষেত্রে সম্মিলিত বাহিনী নিয়ে মুহাম্মদ ঘুরীর মোকাবিলা করেন। এ যুদ্ধ তরাইনের ১ম যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে মুহাম্মদ ঘুরী পরাজিত ও আহত হয়ে পালিয়ে যান। অতঃপর মুহাম্মদ ঘুরী প্রথম যুদ্ধে পরাজয়ের গ্লানি মোচনের জন্য ১১৯২ খ্রিস্টাব্দে ১ লক্ষ ২০ হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে পুনরায় যুদ্ধ যাত্রা করেন। তাকে মোকাবিলা করার জন্য রাজা পৃথ্বিরাজ ১৫০ জন রাজপুত রাজার সমন্বয়ে ৩ লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করেন। যার মধ্যে ৩০০ হাতি ও সুসজ্জিত অশ্বারোহী বাহিনী ছিল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও মুহাম্মদ ঘুরীর উন্নত রণকৌশলের কাছে পৃথ্বিরাজের সম্মিলিত বাহিনীর পরাজয় ঘটে। পথিরাজ পালাতে গিয়ে ধরা পড়েন এবং পরে নিহত হন। এভাবে মুহাম্মদ ঘুরী তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। যা আহমদ শাহের সিরহিন্দ আক্রমণ ও মানপুরের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পঠিত কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর