পাঠ্যবইয়ের উক্ত শাসকের রাজ্য বিজয়ের প্রকৃত উদ্দেশ্য বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত শাসক তথা সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য ছিল অর্থনৈতিক তথা ধন-সম্পদ সংগ্রহ। সুলতান মাহমুদ নানা কারণে ভারত অভিযান করলেও তার ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য ছিল অর্থনৈতিক। সুলতান মাহমুদ তার ৩৩১ বছরের শাসনামলে (৯৯৭-১০৩০ খ্রি.) ভারতবর্ষে ১৭টি অভিযান পরিচালনা করেন। তার ভারত অভিযানের পিছনে অর্থনৈতিক উদ্দেশ্যই ছিল মুখ্য। প্রাচীন ভারতবর্ষ ছিল ধনৈশ্বর্যে সমৃদ্ধ একটি দেশ। সুলতান মাহমুদ ভারতকে তার প্রয়োজনীয় অর্থভান্ডার মনে করেছিলেন। তাই তার মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে তিনি বার বার ভারত আক্রমণ করেন এবং বিপুল লাভঅর্থসম্পদ নিয়ে স্বদেশে ফিরে যান। উদ্দীপকে বর্ণিত 'ক' নামক বিজেতা পার্শ্ববর্তী দেশ বিজয়ের মাধ্যমে প্রচুর ধনরত্ন, মণিমুক্তা লাভ করেন। একইভাবে সুলতান মাহমুদও ভারত অভিযানের মাধ্যমে প্রচুর সম্পদ লাভ করেন। অর্থাৎ তাদের দুজনের অভিযানের উদ্দেশ্য ছিল এক ও অভিন্ন। সুলতান মাহমুদের ভারত আক্রমণের ফলে যুগ যুগ ধরে সঞ্চিত ভারতের অর্থসম্পদের মারাত্মক ক্ষতি হয় এবং উত্তর ভারতীয় রাজ্যসমূহ বড় রকমের আর্থিক বিপর্যয়ে পড়ে। অন্যদিকে ভারত থেকে লুট করা বিপুল ধনসম্পদ দ্বারা সুলতান মাহমুদ নিজ রাজ্য গজনির উন্নতি ও সমৃদ্ধি সাধন করেন। ফলে গজনি ইতিহাসসমৃদ্ধ নগরীতে পরিণত হয়। কিন্তু সুলতান মাহমুদ তার বিজিত অঞ্চলগুলোর মধ্যে একমাত্র পাঞ্জাব ছাড়া অন্য কোনো অঞ্চলকে নিজ সাম্রাজ্যভুক্ত করেননি। পরিশেষে বলা যায় যে, সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক তবে এর পিছনে রাজনৈতিক, ধর্মীয় ও সাম্রাজ্যের সীমান্ত সুরক্ষায় বিষয়টিও ছিল।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
পাঠ্যবইয়ের উক্ত শাসকের রাজ্য বিজয়ের প্রকৃত উদ্দেশ্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর