উক্ত বিজয়কে কি 'নিষ্ফল বিজয়' বলে আখ্যায়িত করা যায়? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: সিন্দু অভিযানকে 'নিষ্ফল বিজয়' বলা যায় না। কারণ মোহাম্মদ বিন কাসিমের মৃত্যুর পরে সিন্ধু ও মুলতানে আরবদের প্রায় দেড়শ বছরের শাসন চলে। নিচে আমার উত্তরের সপক্ষে যুক্তি দেখানো হলো: আরবদের সিন্দু বিজয়ের পথ ধরেই পরবর্তী সময়ে মুসলমানরা ভারতে প্রবেশ করে। সুলতান মোহাম্মদ বিন কাসিমের পথ অনুসরণ করেই সুলতান মোহাম্মদ ও সুলতান ঘুরি ভারতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। সিন্ধু বিজয়ের পর থেকেই অনেক সৈন্য ভারতে স্থায়ীভাবে থাকতে শুরু করে। তারা বিজিত অঞ্চলে বহু রাস্তা-ঘাট নির্মাণ করে। ব্রিটিশ ঐতিহাসিক টড তার 'রাজস্থানের ইতিহাস' গ্রন্থে আরবদের সিন্ধু বিজয়কে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন। সিন্দু বিজয়ের রাজনৈতিক ফলাফল নিয়ে অনেক মতবাদ থাকলেও এর ধর্মীয় ফলাফল ছিল অনেক তাৎপর্যপূর্ণ। এই বিজয়ের ফলে অসংখ্য পীর-দরবেশ ভারত উপমহাদেশে ধর্ম প্রচারের জন্য আসেন। যাদের ফলে সাম্য, মৈত্রী ও সহিষ্ণুতার প্রতীক ইসলাম ধর্মে অনেক নির্যাতিত হিন্দু সম্প্রদায় যোগ দান করতে থাকেন। ফলে তারা বিপুল সংখ্যায় ইসলাম ধর্মে দীক্ষিত হয়। সিন্ধু ও মুলতানে আরব প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ার আরবদের সাথে ভারতের সম্পর্ক আরও সূদৃঢ় হয়। প্রকৃতপক্ষে হিন্দু-মুসলিমের এ সহাব্যবস্থায় পরবর্তী সময়ে ভারতে নতুন সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিল। সুতরাং আরবদের সিন্ধু বিজয়কে 'নিষ্ফল বিজয়' বলা যায় না।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত বিজয়কে কি 'নিষ্ফল বিজয়' বলে আখ্যায়িত করা যায়? তোমার উত্তরে…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর