উদ্দীপকের মাহিমের অভিযানের সাথে প্রাক-সালতানাত যুগের কোন শাসকের অভিযানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মাহিমের অভিযানের সাথে প্রাক-সালতানাত যুগের সুলতান মাহমুদের ভারত অভিযানের সাদৃশ্য রয়েছে।উদ্দীপকে দেখা যায়, আরশনগরের সাহসী যোদ্ধা ও বীর শাসক মাহিম অসংখ্যবার কুলবাড়িয়ায় অভিযান চালায় এবং প্রতিবারই বিজয় লাভকরে। মহিম বিজয়ী হয়ে ধনসম্পদ অর্জন করে নিজ রাজ্য আরশনগরকে সমৃদ্ধিশালী করে গড়ে তোলেন। উদ্দীপকের শাসক মাহিমের অভিযানের সাথে সুলতান মাহমুদের ভারত অভিযানের সাদৃশ্য রয়েছে। কেননা সুলতান মাহমুদের ক্ষেত্রেও অনুরূপ ঘটনা লক্ষণীয়। সুলতান মাহমুদ ৯৯৭ খ্রিষ্টাব্দে ক্ষমতা গ্রহণ করে ৯৯৮ খ্রিষ্টাব্দে সুলতান উপাধি গ্রহণ করেন এবং আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহর কাছ থেকে 'ইয়ামিন-উদ-দৌলা' ও আমিন-উল-মিল্লাত' উপাধি লাভকরেন। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে ১০০০ খ্রিষ্টাব্দ থেকে ১০২৭ খ্রিষ্টাব্দের মধ্যে ১৭ বার ভারত অভিযান করেন এবং প্রতিবার বিজয় লাভ করেন। সুলতান মাহমুদ ১০০০ খ্রিষ্টাব্দে সামান্ত দুর্গ বিজয়ের মাধ্যমে অভিযান শুরু করেন। তবে তার অভিযানের মধ্যে সোমনাথ মন্দির অভিযান অতীব গুরুত্বপূর্ণ। তিনি ১০২৫-২৬ খ্রিষ্টাব্দে সোমনাথ মন্দির অভিযান করে দুই কোটি দিনার লাভ করেন। তার শেষ অভিযান ছিল জাঠদের বিরুদ্ধে ১০২৭ খ্রিষ্টাব্দে। তিনি অর্জিত সকল ধনসম্পদ নিয়ে নিজ রাজ্য গজনিকে মনোরম করে গড়ে তোলেন। ফলে গজনি তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের মাহিমের অভিযানের সাথে প্রাক-সালতানাত যুগের কোন শাসকের অভি…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর