শেয়ারFacebookWhatsApp

সাদৃশ্যপূর্ণ শাসক শুধু অর্থনৈতিক উদ্দেশ্যেই অভিযান পরিচালনা করেছিলেন- বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ শাসক সুলতান মাহমুদ শুধুমাত্র অর্থনৈতিক উদ্দেশ্যেই ভারত অভিযান পরিচালনা করেছিলেন। উক্তিটি যথার্থ নয়।উদ্দীপকে মহিম হিজলডাঙায় বারবার অভিযান পরিচালনা করে বিজয়ী হলেও স্থায়ী শাসন প্রতিষ্ঠা না করে তিনি লুণ্ঠন ও লুটতরাজ করেন। মহিমের সাথে সাদৃশ্যপূর্ণ সুলতান মাহমুদ শুধুমাত্র অর্থনৈতিক কারণ তথা ধনসম্পদ লাভের আশায় ভারত অভিযান করেন এমন মনে করা যুক্তিযুক্ত নয়। কেননা তার অভিযানের পিছনে অর্থনৈতিক কারণ থাকলেও রাজনৈতিক ও ধর্মীয় কারণও বিশেষভাবে দায়ী ছিল। সুলতান মাহমুদের ১৭ বার ভারত অভিযানের পিছনে তার উদ্দেশ্য পর্যালোচনা করলে দেখা যায় আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহ তাকে ইয়ামিন-উদ-দৌলা বা রাজ্যের ডান হাত উপাধি দিয়ে ভারত অভিযানের নির্দেশ দেন। ভিনসেন্ট এডম স্মিথের মতে, সুলতান মাহমুদের সামরিক অভিযান গভীর ধর্মীয় আবেগ দ্বারা পরিচালিত হয়। ঐতিহাসিক ঈশ্বরীপ্রসাদের মতে তার আজন্ম গুণাবলির সাথে ধর্মীয় প্রবণতার প্রবেশ ঘটে এবং তাকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নেতায় পরিণত করে। তাছাড়া হিন্দু রাজাদের শান্তিভঙ্গ, বিশ্বাসঘাতকতা, চুক্তির শর্ত লঙ্ঘন, সুলতাদের শত্রুদের আশ্রয়দান প্রভৃতি রাজনৈতিক কারণে তিনি ভারত অভিযান করে বিজয় লাভের পর শুধু'পাঞ্জাবকে রাজ্যভুক্ত করেন।পরিশেষে বলা যায়, সুলতান মাহমুদের ভারত অভিযানের পিছনে শুধু একটি উদ্দেশ্য নয়, একাধিক উদ্দেশ্য ছিল। অর্থনৈতিক উদ্দেশ্য অন্যতম হলেও তিনি শুধু অর্থনৈতিক লাভবান হওয়ার বা লুটতরাজ ও লুণ্ঠনের জন্য ভারত আক্রমণ করেন এটি সঠিক নয়।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

সাদৃশ্যপূর্ণ শাসক শুধু অর্থনৈতিক উদ্দেশ্যেই অভিযান পরিচালনা করেছিলে…

উদ্দীপক

আরশনগর ও কুলবাড়িয়া অধিবাসীদের মধ্যে শত্রুতা দীর্ঘদিনের। আরশনগরে হঠাৎ মাহিম নামে এক সাহসী যোদ্ধার আবির্ভাব হয়। তার নেতৃত্বে আরশনগরবাসী কুলবাড়িয়ায় অসংখ্যবার আক্রমণ চালায় এবং প্রত্যেকবারই ফুলবাড়িয়াবাসীকে পরাজিত করে ব্যাপক লুটতরাজ চালিয়ে প্রচুর সম্পদ হস্তগত করে। লুণ্ঠিত সম্পদ দিয়ে মাহিম আরশনগরকে সুন্দর করে গড়ে তোলে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026

উত্তর

শাহনামা মহাকাব্যের রচয়িতা মহাকবি ফেরদৌসি।

উত্তর

ভ্রাতৃদ্বয়ের হত্যার প্রতিশোধ নিতে আলাউদ্দিন হোসেন গজনি দখল করে ৭ দিন ৭ রাত ধ্বংসযজ্ঞ চালান এজন্য তাকে জাহানসুজ বলা হয়। জাহানসুজ অর্থ পৃথিবী ধ্বংসকারী। ঘুর নেতা আলাউদ্দিন হোসেন ১১৫১ খ্রিষ্টাব্দে গজনি আক্রমণ করেন। কেননা গজনির শাসক তার দুই ভাইকে হত্যা করেছিল। তিনি গজনি দখল করে ভ্রাতৃহত্যার প্রতিশোধ গ্রহণের জন্য ৭ দিন ৭ রাত গজনি শহর অগ্নিদগ্ধ করার মাধ্যমে ধ্বংস করেন। যার কারণে তাকে জাহানসুজ বলা হয়।

উত্তর

উদ্দীপকের মাহিমের অভিযানের সাথে প্রাক-সালতানাত যুগের সুলতান মাহমুদের ভারত অভিযানের সাদৃশ্য রয়েছে।উদ্দীপকে দেখা যায়, আরশনগরের সাহসী যোদ্ধা ও বীর শাসক মাহিম অসংখ্যবার কুলবাড়িয়ায় অভিযান চালায় এবং প্রতিবারই বিজয় লাভকরে। মহিম বিজয়ী হয়ে ধনসম্পদ অর্জন করে নিজ রাজ্য আরশনগরকে সমৃদ্ধিশালী করে গড়ে তোলেন। উদ্দীপকের শাসক মাহিমের অভিযানের সাথে সুলতান মাহমুদের ভারত অভিযানের সাদৃশ্য রয়েছে। কেননা সুলতান মাহমুদের ক্ষেত্রেও অনুরূপ ঘটনা লক্ষণীয়। সুলতান মাহমুদ ৯৯৭ খ্রিষ্টাব্দে ক্ষমতা গ্রহণ করে ৯৯৮ খ্রিষ্টাব্দে সুলতান উপাধি গ্রহণ করেন এবং আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহর কাছ থেকে 'ইয়ামিন-উদ-দৌলা' ও আমিন-উল-মিল্লাত' উপাধি লাভকরেন। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে ১০০০ খ্রিষ্টাব্দ থেকে ১০২৭ খ্রিষ্টাব্দের মধ্যে ১৭ বার ভারত অভিযান করেন এবং প্রতিবার বিজয় লাভ করেন। সুলতান মাহমুদ ১০০০ খ্রিষ্টাব্দে সামান্ত দুর্গ বিজয়ের মাধ্যমে অভিযান শুরু করেন। তবে তার অভিযানের মধ্যে সোমনাথ মন্দির অভিযান অতীব গুরুত্বপূর্ণ। তিনি ১০২৫-২৬ খ্রিষ্টাব্দে সোমনাথ মন্দির অভিযান করে দুই কোটি দিনার লাভ করেন। তার শেষ অভিযান ছিল জাঠদের বিরুদ্ধে ১০২৭ খ্রিষ্টাব্দে। তিনি অর্জিত সকল ধনসম্পদ নিয়ে নিজ রাজ্য গজনিকে মনোরম করে গড়ে তোলেন। ফলে গজনি তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়।

উত্তর

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ শাসক সুলতান মাহমুদ শুধুমাত্র অর্থনৈতিক উদ্দেশ্যেই ভারত অভিযান পরিচালনা করেছিলেন। উক্তিটি যথার্থ নয়।উদ্দীপকে মহিম হিজলডাঙায় বারবার অভিযান পরিচালনা করে বিজয়ী হলেও স্থায়ী শাসন প্রতিষ্ঠা না করে তিনি লুণ্ঠন ও লুটতরাজ করেন। মহিমের সাথে সাদৃশ্যপূর্ণ সুলতান মাহমুদ শুধুমাত্র অর্থনৈতিক কারণ তথা ধনসম্পদ লাভের আশায় ভারত অভিযান করেন এমন মনে করা যুক্তিযুক্ত নয়। কেননা তার অভিযানের পিছনে অর্থনৈতিক কারণ থাকলেও রাজনৈতিক ও ধর্মীয় কারণও বিশেষভাবে দায়ী ছিল। সুলতান মাহমুদের ১৭ বার ভারত অভিযানের পিছনে তার উদ্দেশ্য পর্যালোচনা করলে দেখা যায় আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহ তাকে ইয়ামিন-উদ-দৌলা বা রাজ্যের ডান হাত উপাধি দিয়ে ভারত অভিযানের নির্দেশ দেন। ভিনসেন্ট এডম স্মিথের মতে, সুলতান মাহমুদের সামরিক অভিযান গভীর ধর্মীয় আবেগ দ্বারা পরিচালিত হয়। ঐতিহাসিক ঈশ্বরীপ্রসাদের মতে তার আজন্ম গুণাবলির সাথে ধর্মীয় প্রবণতার প্রবেশ ঘটে এবং তাকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নেতায় পরিণত করে। তাছাড়া হিন্দু রাজাদের শান্তিভঙ্গ, বিশ্বাসঘাতকতা, চুক্তির শর্ত লঙ্ঘন, সুলতাদের শত্রুদের আশ্রয়দান প্রভৃতি রাজনৈতিক কারণে তিনি ভারত অভিযান করে বিজয় লাভের পর শুধু'পাঞ্জাবকে রাজ্যভুক্ত করেন।পরিশেষে বলা যায়, সুলতান মাহমুদের ভারত অভিযানের পিছনে শুধু একটি উদ্দেশ্য নয়, একাধিক উদ্দেশ্য ছিল। অর্থনৈতিক উদ্দেশ্য অন্যতম হলেও তিনি শুধু অর্থনৈতিক লাভবান হওয়ার বা লুটতরাজ ও লুণ্ঠনের জন্য ভারত আক্রমণ করেন এটি সঠিক নয়।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।