উদ্দীপকে বর্ণিত ঘটনাটি প্রাক-সালতানাত যুগের কোন বিজয়াভিযানের সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনাটি প্রাক-সালতানাত যুগের সিন্ধু বিজয়াভিযানের সাথে সংগতিপূর্ণ। ৭১২ খ্রিষ্টাব্দে মুহাম্মদ-বিন-কাসিমের সিন্ধু অভিযানের সময় আরবের খালিফা ছিলেন উমাইয়া বংশীয় আল ওয়ালিদ। এ সময়ে উমাইয়াদের পূর্বাঞ্চলীয় গভর্নর হাজ্জাজ-বিন ইউসুফের নেতৃত্বে উমাইয়া খিলাফতের ব্যাপক সম্প্রসারণ হচ্ছিল। তার শাসনামলের পূর্ব থেকেই আরবের সাথে শ্রীলঙ্কার বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান ছিল। শ্রীলঙ্কা তথা তৎকালীন সিংহলে বাণিজ্য করতে এসে অনেক মুসলিম বণিক মারা গেলে সিংহলের রাজা ইসলাম গ্রহণ করে এসব বণিকদের মালামাল, পরিবার পরিজন এবং সাথে আটটি জাহাজ ভর্তি উপঢৌকন খলিফা ওয়ালিদের প্রতি আনুগত্যস্বরূপ প্রেরণ করেন। কিন্তু সিন্ধুর দেবল বন্দরে জলদস্যু কর্তৃক জাহাজগুলো লুণ্ঠিত হয়। ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধুর রাজা দাহিরের নিকট লুঠিত জাহাজগুলোর ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু রাজা দাহির অপারগতা প্রকাশ করলে তিনি সিন্ধু অভিযান প্রেরণ করেন। হাজ্জাজের নির্দেশে তদীয় ভ্রাতুষ্পুত্র ও জামাতা ১৭ বছর বয়স্ক যুবক মুহাম্মদ বিন কাশিম ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধু অভিযান করেন। তিনি মাত্র ১২ হাজার সৈন্য নিয়ে ৫০ হাজার সেনার দাহির বাহিনীকে পরাজিত করে সিন্ধু দখল করেন। উদ্দীপকের ব্যবসায়ী ইসমত সাহেবের ঢাকায় উপঢৌকন প্রেরণ এবং নারায়ণগঞ্জ বন্দরে ডাকাত কর্তৃক মালামাল লুণ্ঠনের ঘটনার সাথে সিংহল রাজ কর্তৃক হাজ্জাজ বিন ইউসুফের নিকট উপঢৌকন প্রেরণ ও তা দেবল বন্দরে লুণ্ঠিত হওয়ার ঘটনার সাদৃশ্য লক্ষণীয়। অতএব উদ্দীপকের ইসমত সাহেবের উপঢৌকন প্রেরণ ও লুণ্ঠনের ঘটনাও দেবল বন্দরে সিংহলরাজ কর্তৃক প্রেরিত উপঢৌকন লুণ্ঠন এবং তদসাপেক্ষে মুসলমানদের সিন্ধু বিজয়ের ঘটনা সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনাটি প্রাক-সালতানাত যুগের কোন বিজয়াভিযানের সাথে স…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর