শেয়ারFacebookWhatsApp

“উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন"-বিশ্লেষণ কর।

উত্তর: উক্ত শাসক তথা সুলতান মাহমুদ কেবল একজন সমরনায়কই ছিলেন না, তিনি একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। সুলতান মাহমুদ ক্ষুদ্র গজনি রাজ্যকে বাহুবলে একটি বিশাল সাম্রাজ্যে পরিণত করেন। সুলতান মাহমুদই সর্বপ্রথম মুসলিম শাসক যিনি উত্তর পশ্চিম সীমান্ত পথে ভারত অভিযান পরিচালনা করেন। প্রকৃতপক্ষে তার স্বপ্ন ছিল একটি মধ্য এশীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করা যার জন্য তিনি আমরণ সংগ্রাম করে গিয়েছিলেন। ভারতীয় উপমহাদেশের বিজিত রাজ্যগুলোকে স্বীয় কর্তৃত্বাধীনে আনয়ন করলে মধ্য এশিয়ার শক্তিশালী গজনি রাজ্য গঠনের পরিকল্পনা ব্যাহত হবে এ আশঙ্কায় মাহমুদ শুধুমাত্র পাঞ্জাবকেই স্বীয় সাম্রাজ্যভুক্ত করেন। এটা তার রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর বহন করে। তিনি সমসাময়িক বাগদাদের খলিফার সাথে সুসম্পর্ক স্থাপন করে স্বীয় মর্যাদা বৃদ্ধি করেন। এটিও ছিল একজন সফল সাম্রাজ্য প্রতিষ্ঠার কূটনৈতিক কৌশল। ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম মসলিম শাসন প্রতিষ্ঠার গৌরব অর্জন না করলেও তার প্রদর্শিত পথ অনুসরণ করে পরবর্তীকালে মুহাম্মদ ঘুরী উপমহাদেশে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। তার সামরিক বিজয় গ্রিকবীর আলেকজান্ডারে বিজয় গৌরবের সমপর্যায়ভুক্ত। তিনি শাসনব্যবস্থাকে সুসংগঠিতভাবে পরিচালনার জন্য সাম্রাজ্যকে কয়েকটি ভাগে বিভক্ত করেন এবং প্রত্যেক প্রদেশে একজন শাসনকর্তা নিয়োগ করেন। তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করেন। প্রতিবেশী বিদ্রোহী সর্দারদের দমন করে তিনি তাদের স্থলে বন্ধুভাবাপন্ন ও তার অনুগত লোকদের নিয়োগদান করেন। এভাবে তিনি তার সাম্রাজ্যকে নিরাপদ ও সুসংহত করেন। অতএব বলা যায়, সুলতান মাহমুদ শুধু সেনানায়কই ছিলেন না, গজনি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

“উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন…

উদ্দীপক

সুলতান আলম বারবার অন্য দেশে অভিযান পরিচালনা করেন। প্রায় প্রতিবারই তিনি জয়লাভ করে প্রচুর ধন-সম্পদসহ নিজ রাজ্যে ফিরে আসেন। তার রাজ্যকে একটি সমৃদ্ধিশালী রাজ্যে পরিণত করাই ছিল এই অভিযানসমূহের মূল উদ্দেশ্য।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

ভারতে স্বাধীন মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবেক।

উত্তর

আরবদের সিন্ধু অভিযানের নানা কারণ ছিল। মূলত সাম্রাজ্য বিস্তারের নেশা, বিদ্রোহীদের আশ্রয়দান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, ইসলাম প্রচারসহ সিন্ধুর দেবল বন্দরে আরব জাহাজ লুণ্ঠিত হওয়ার প্রেক্ষিতে আরবরা সিন্ধু বিজয় করে। মূলত সিন্ধু অভিযানের পরোক্ষ নানা কারণ থাকলেও সিংহলরাজ কর্তৃক উমাইয়া খলিফা আল-ওয়ালিদ ও হাজ্জাজ বিন ইউসুফের প্রতি পাঠানো উপঢৌকন ভর্তি ৮টি জাহাজ সিন্ধুর দেবল বন্দরে লুণ্ঠিত হলে হাজ্জাজ সিন্ধুর রাজা দাহিরের কাছে এর ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু রাজা দাহির তাতে কর্ণপাত না করলে ৭১২ খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু বিজয় করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে আমার পঠিত শাসক সুলতান মাহমুদের মিল রয়েছে। সুলতান আলম একটি দেশে বার বার অভিযান চালান এবং প্রতিবারের জয় লাভের পর দেশে ফিরে যান। অভিযানে তিনি যেসব ধনসম্পদ অর্জন করতেন, তা নিজ দেশে নিয়ে গিয়ে শিক্ষা বিস্তার, শিল্পকলার পৃষ্ঠপোষকতায় ব্যয় করতেন। এভাবে তার রাজ্য একটি সমৃদ্ধিশালী ও সুসজ্জিত রাজ্যে পরিণত হয়। একইভাবে 'গজনির শাসক সুলতান মাহমুদ ১০০০ খ্রিস্টাব্দ হতে ১০২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত সতেরোবার ভারত অভিযান পরিচালনা করেন এবং এ সময় এখান থেকে প্রচুর ধনসম্পদ আফগানিস্তানে নিয়ে যান। এসব সম্পদ দ্বারা তিনি স্বীয় রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি আনয়নের কাজে ব্যয় করেন। তিনি শিক্ষা বিস্তারের জন্য গজনিতে একটি বিশ্ববিদ্যালয়, একটি পাঠাগার ও একটি জাদুঘর স্থাপন করেন। তিনি বহু স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিক্ষার পৃষ্ঠপোষকতার জন্য তিনি বিখ্যাত ছিলেন। 'শাহনামা' লেখার জন্য তিনি কবি ফেরদৌসকে ৬০,০০০ স্বর্ণ মুদ্রা প্রদান করেন। তার দরবারে কবি উনসুরি ও ফররুখী নিয়মিত যাতায়াত করতেন। এছাড়া বিশিষ্ট জ্যোতির্বিদ আল বিরুনী, ঐতিহাসিক উতবি, দার্শনিক আল ফারাবি ও বাইহাকি তার রাজ্যসভাকে অলংকৃত করতেন। তিনি অসংখ্য মাদ্রাসা, মসজিদ, সুরম্য সৌধ, অট্টালিকা প্রভৃতি নির্মাণ করে রাজধানী গজনিকে সুসজ্জিত করেন এবং সর্বাপেক্ষা সুন্দর নগরীতে পরিণত করেন। অতএব, উদ্দীপকে সুলতান আলমের সাথে সুলতান মাহমুদের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উক্ত শাসক তথা সুলতান মাহমুদ কেবল একজন সমরনায়কই ছিলেন না, তিনি একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। সুলতান মাহমুদ ক্ষুদ্র গজনি রাজ্যকে বাহুবলে একটি বিশাল সাম্রাজ্যে পরিণত করেন। সুলতান মাহমুদই সর্বপ্রথম মুসলিম শাসক যিনি উত্তর পশ্চিম সীমান্ত পথে ভারত অভিযান পরিচালনা করেন। প্রকৃতপক্ষে তার স্বপ্ন ছিল একটি মধ্য এশীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করা যার জন্য তিনি আমরণ সংগ্রাম করে গিয়েছিলেন। ভারতীয় উপমহাদেশের বিজিত রাজ্যগুলোকে স্বীয় কর্তৃত্বাধীনে আনয়ন করলে মধ্য এশিয়ার শক্তিশালী গজনি রাজ্য গঠনের পরিকল্পনা ব্যাহত হবে এ আশঙ্কায় মাহমুদ শুধুমাত্র পাঞ্জাবকেই স্বীয় সাম্রাজ্যভুক্ত করেন। এটা তার রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর বহন করে। তিনি সমসাময়িক বাগদাদের খলিফার সাথে সুসম্পর্ক স্থাপন করে স্বীয় মর্যাদা বৃদ্ধি করেন। এটিও ছিল একজন সফল সাম্রাজ্য প্রতিষ্ঠার কূটনৈতিক কৌশল। ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম মসলিম শাসন প্রতিষ্ঠার গৌরব অর্জন না করলেও তার প্রদর্শিত পথ অনুসরণ করে পরবর্তীকালে মুহাম্মদ ঘুরী উপমহাদেশে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। তার সামরিক বিজয় গ্রিকবীর আলেকজান্ডারে বিজয় গৌরবের সমপর্যায়ভুক্ত। তিনি শাসনব্যবস্থাকে সুসংগঠিতভাবে পরিচালনার জন্য সাম্রাজ্যকে কয়েকটি ভাগে বিভক্ত করেন এবং প্রত্যেক প্রদেশে একজন শাসনকর্তা নিয়োগ করেন। তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করেন। প্রতিবেশী বিদ্রোহী সর্দারদের দমন করে তিনি তাদের স্থলে বন্ধুভাবাপন্ন ও তার অনুগত লোকদের নিয়োগদান করেন। এভাবে তিনি তার সাম্রাজ্যকে নিরাপদ ও সুসংহত করেন। অতএব বলা যায়, সুলতান মাহমুদ শুধু সেনানায়কই ছিলেন না, গজনি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।