উদ্দীপকে ইঙ্গিতকৃত অভিযানের ঘটনাবলি ভারতের ইতিহাসে কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত অভিযানের ঘটনাবলি ভারতের ইতিহাসে সিন্ধু অভিযানের ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ।উদ্দীপকে দেখা যায়, চীনের দুটি যুদ্ধ জাহাজ জাপান নিয়ন্ত্রিত সেনকাকুস দ্বীপের জলসীমায় ঢুকে পড়ে। চীন-জাপানের এ দ্বীপ দখলের জন্য দুবার অভিযান করে ব্যর্থ হয়। তবে পরবর্তীতে অভিযানে চীন সফল হয়। অনুরূপ ঘটনা আমরা আরবদের সিন্ধু অভিযানের ক্ষেত্রে দেখতে পাই। সিন্ধুর দেবল বন্দরে আরবদের বাণিজ্যিক জাহাজ লুণ্ঠিত হলে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু রাজা দাহিরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য ৭১১ সালে উবায়দুল্লাহ ও বুদায়েলের নেতৃত্ব দুটি সামরিক অভিযান প্রেরণ করে। কিন্তু তা ব্যর্থ হয়। অতঃপর তিনি সিন্ধু। অভিযানের জন্য ভ্রাতৃম্পুত্র মুহাম্মদ কাসিমকে প্রধান সেনাপতি করে একটি সেনাবাহিনী গঠন করেন। অতঃপর মুহাম্মদ বিন কাসিম ৬ হাজার সিরীয় ও ইরাকি সৈন্য ও ৬ হাজার উষ্ট্রারোহী ৩ হাজার ভারবাহী পশু নিয়ে ৭১২ সালে ভারত অভিযান করেন। তিনি এ অভিযানে সফলতা লাভ করে। ভারতে মুসলিমদের বিজয় নিশান উত্তোলন করেন।পরিশেষে বলা যায়, চীন কর্তৃক জাপানের সেনকাকুস দ্বীপ অভিযান ও দুবারের ব্যর্থতার পর তৃতীয়বারের সফলতা লাভের মতো আরবদের সিন্ধু অভিযানের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত অভিযানের ঘটনাবলি ভারতের ইতিহাসে কোন ঘটনার সাথে স…
উদ্দীপক
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর