উদ্দীপকের আলোকে তোমার পঠিত বইয়ের একটি অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে মুহাম্মদ বিন কাসিমের ভারত আক্রমণের সময় সেখানকার রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ফুটে উঠেছে।মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের অবস্থা উদ্দীপকের বিজয় নগরের মতো ছিল। ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার পূর্বে সেখানে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। তখন ছোট ছোট রাজবংশের অধীনে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা শাসিত হতো। কৃষিপ্রধান দেশ হিসেবে ভারতবর্ষ ছিল অঢেল প্রাকৃতিক সম্পদ ও ঐশ্বর্যের অধিকারী। বাংলা ও গুজরাট বস্তু উৎপাদন ও রপ্তানির জন্য বিখ্যাত ছিল। প্রাচীন অর্থশাস্ত্রবিদ কৌটিল্যের বিবরণ অনুযায়ী রাষ্ট্রীয় মুখ্য উদ্দেশ্য ছিল তিনটি। যথা-ক. ভূমি রাজস্ব, খ. সামন্ত প্রভু ও জনগণের কাছ থেকে প্রাপ্ত কর এবং গ. আবগারি ও বাণিজ্য শুল্ক। কৃষককে তার উৎপাদিত ফসলের এক-ষষ্ঠাংশ রাষ্ট্রকে কর হিসেবে দিতে হতো। সামন্ততান্ত্রিক অর্থব্যবস্থায় রাজা, ব্রাহ্মণ ও অভিজাতদের তুলনায় নিম্নবর্ণের লোকদের নিদারুণ কষ্টভোগ করতে হতো। কৃষকরা হাড়ভাঙা পরিশ্রম করলেও ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। মুহাম্মদ বিন কাসিমের আক্রমণের সময়ে ভারতে জাতিভেদ ও রর্ণভেদ প্রথা ছিল প্রকট। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র-এ চার শ্রেণিতে হিন্দুসমাজ বিভক্ত ছিল। এক শ্রেণির সাথে অন্য শ্রেণির ছেলেমেয়ের বিয়ে-শাদি, সামাজিক লেনদেন কল্পনাই করা যেত না। সকল সুযোগ-সুবিধা ব্রাহ্মণরা ভোগ করত। মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতবর্ষে প্রধানত তিনটি ধর্ম প্রচলিত, ছিল। যেমন- বৌদ্ধ, জৈন ও হিন্দুধর্ম। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বৈদিক ধর্মের স্থূল আচার-অনুষ্ঠানের প্রতিবাদে একটি ধর্মীয় বিপ্লব শুরু হয়। এর ফলশ্রুতিতে হিন্দু ব্রাহ্মণ্য ধর্মের পাশাপাশি জৈন ও বৌদ্ধধর্মের আবির্ভাব হয়। প্রকৃতপক্ষে মুসলিম বিজয়ের পূর্বে ভারতবর্ষের সর্বাপেক্ষা বৃহৎ এবং অন্যতম ধর্ম ছিল হিন্দুধর্ম' এবং ব্রাহ্মণ্যবাদ। আর্যযুগে ঋগবেদের প্রভাবে দ্রাবিড়দের ওপর ব্রাহ্মণগণ প্রভাব ও 'প্রতিপত্তি স্থাপন করে। হিন্দুধর্মের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মূর্তিপূজা।অতএব, মুহাম্মদ বিন কাসিমের আক্রমণের সময় ভারতের অর্থনৈতিক অবস্থা ভালো থাকলেও সামাজিক ও ধর্মীয় অবস্থা ছিল বিপদসংকুল।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে তোমার পঠিত বইয়ের একটি অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও …
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর