“পার্শ্ববর্তী শাসক সহজেই বিজয়নগর রাজ্যটি দখল করে নেয়" পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: পার্শ্ববর্তী শাসক তথা মুহাম্মদ বিন কাসিম বিজয়নগরের মতো সহজেই সিন্ধু অভিযান করে দখল করে নেন।৭১২ খ্রিস্টাব্দে অভিযান পরিচালনা করে মুহাম্মদ বিন কাসিম মাত্র তিন বছরের মধ্যে সিন্ধু ও মুলতান অঞ্চলের মুসলিম প্রাধান্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। এ দ্রুত সফলতার মূলে বেশকিছু কারণ ছিল। রাজা দাহির ছিলেন একজন স্বৈরাচারী শাসক। তার কুশাসন ও নিপীড়নে প্রজারা এতই বিক্ষুব্ধ ছিল যে, মুহাম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করলে প্রজারা রাজা দাহিরকে কোনো সহযোগিতাই ক্লরেনি। বরং তার ঘৃণ্য ও বর্বরনীতির প্রতিবাদে অসংখ্য জাঠ ও মেঠ সৈন্য মুসলিম বাহিনীতে যোগদান করে।এমনকি ব্রাহ্মণবাদ এবং নিরুনের ব্রাহ্মণ পুরোহিতগণও মুসলিম আক্রমণের বিরোধিতা করেনি। তাছাড়া রাজা দাহিরের সামরিক বাহিনী সুসংহত ছিল না। হিন্দু সমাজব্যবস্থায় কেবল ক্ষত্রিয় যুদ্ধে অংশগ্রহণ করতে পারত। ফলে তাদের সামরিক শক্তি খুবই দুর্বল ছিল। অপরদিকে মুসলিম বাহিনীতে নতুন দেশ জয়ের নেশায় বিভিন্ন গোত্র, দেশ এবং মতাবলম্বী মুসলমানগণ মুহাম্মদ বিন কাসিমের পতাকাতলে সমবেত হয়। সিন্ধু বিজয়ের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ কারণ হলো আরব বাহিনীর সামরিক শ্রেষ্ঠত্ব। তুলনামূলকভাবে হিন্দু বাহিনী ছিল দুর্বল, শক্তিহীন; অপরদিকে আরব বাহিনী ছিল সুসংঘবদ্ধ, সুসজ্জিত এবং শৃঙ্খলাবদ্ধ।পরিশেষে বলা যায় যে, ভারতের দুর্বল সামরিকে অবস্থা বিভেদপূর্ণ সামাজিক অবস্থা ও দ্বিধাবিভক্ত রাজনৈতিক অবস্থার কারণে মুহাম্মদ. বিন কাসিম সহজেই সিন্ধু বিজয় করেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
“পার্শ্ববর্তী শাসক সহজেই বিজয়নগর রাজ্যটি দখল করে নেয়" পাঠ্যবইয়ের আল…
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর