তুমি কি মনে কর, উক্ত বিজয় সাদৃশ্যপূর্ণ অঞ্চলের অধিবাসীদের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করছিল? যুক্তি সহকারে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ আরবদের সিন্ধু অভিযান এখনকার অধিবাসীদের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ফল বয়ে এনেছিল। আরবদের সিন্দু বিজয়ের ফলাফল ও গুরুত্ব সম্পর্কে ঐতিহাসিকদের পার্থক্য রয়েছে। কেউ কেউ এ বিজয়কে নিষ্পল বলেছেন। কিন্তু সার্বিকভাবে বিবেচনা করলে দেখা যায় - এই বিজয় আরবদের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ফল বয়ে এনেছিল। আরবদের সিন্দু বিজয়ের পথ ধরেই পরবর্তী সময়ে মুসলমানরা ভারতে প্রবেশ করে। সুলতান মোহাম্মদ বিন কাসিমের পথ অনুসরণ করেই সুলতান মোহাম্মদ ও সুলতান ঘুরি ভারতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। সিন্ধু বিজয়ের পর থেকেই অনেক সৈন্য ভারতে স্থায়ীভাবে থাকতে শুরু করে। তারা বিজিত অঞ্চলে বহু রাস্তা-ঘাট নির্মাণ করে। ব্রিটিশ ঐতিহাসিক টড তার 'রাজস্থানের ইতিহাস' গ্রন্থে আরবদের সিন্ধু বিজয়কে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন। সিন্দু বিজয়ের রাজনৈতিক ফলাফল নিয়ে অনেক মতবাদ থাকলেও এর ধর্মীয় ফলাফল ছিল অনেক তাৎপর্যপূর্ণ। এই বিজয়ের ফলে অসংখ্য পীর-দরবেশ ভারত উপমহাদেশে ধর্ম প্রচারের জন্য আসেন। যাদের ফলে সাম্য, মৈত্রী ও সহিষ্ণুতার প্রতীক ইসলাম ধর্মে অনেক নির্যাতিত হিন্দু সম্প্রদায় যোগ দান করতে থাকেন। ফলে তারা বিপুল সংখ্যায় ইসলাম ধর্মে দীক্ষিত হয়। সিন্ধু ও মুলতানে আরব প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ার আরবদের সাথে ভারতের সম্পর্ক আরও সূদৃঢ় হয়। প্রকৃতপক্ষে হিন্দু-মুসলিমের এ সহাব্যবস্থায় পরবর্তী সময়ে ভারতে নতুন সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিল।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উক্ত বিজয় সাদৃশ্যপূর্ণ অঞ্চলের অধিবাসীদের সামাজিক, …
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর