শেয়ারFacebookWhatsApp

মিল থাকলেও উভয় শাসকের উদ্দেশ্য ভিন্ন ধারায় প্রবাহিত তুমি কি বক্তব্যটি সমর্থন কর? মতের পক্ষে যুক্তি সহকারে ব্যাখ্যা কর।

উত্তর: হ্যাঁ। মিল থাকলেও উভয় শাসকের উদ্দেশ্য ভিন্ন ধারায় প্রবাহিত আমি এ বক্তব্যের সাথে একমত। উদ্দীপকের মোঙ্গল নেতা চেঙ্গিস খান চীন, খাওয়ারিযম, রাশিয়া, প্রভৃতি রাজ্য জয় করে সেখানে স্থানীয় শাসন প্রতিষ্ঠা করেন এবং পিকিং জয় করে সেখানে মোঙ্গলীয় শাসনরীতির প্রবর্তন করেন। তাছাড়া তিনি বিজিত অঞ্চলে স্থায়ী শাসন সুদৃঢ় করার লক্ষ্যে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেখানে সামরিক, ও প্রশাসনিক রীতিনীতি সম্পর্কে শিক্ষা দেওয়া হতো। যা সুলতান মাহমুদের উদ্দেশ্যের পরিপন্থি। কেননা সুলতান মাহমুদ বিভিন্ন রাজ্য জয় করে সেখানে নিজ শাসন প্রতিষ্ঠা করেন নি। কোনো বিদ্যালয় প্রতিষ্ঠা করে সামরিক প্রশাসনিক রীতি শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে রাজ্য বিজয় করেনি। তাই চেঙ্গিস খানের সাথে তার উদ্দেশ্যে স্পষ্টত ভিন্ন ছিল। সুলতান মাহমুদ অর্থনৈতিক কারণ তথা ধন-সম্পদ লাভের আশায় ভারত অভিযান করেন। তাছাড়া তার অভিযানের পিছনে রাজনৈতিক ও ধর্মীয় কারণও বিশেষভাবে দায়ী ছিল। সুলতান মাহমুদের ১৭ বার ভারত অভিযানের পিছনে তার উদ্দেশ্য পর্যালোচনা করলে দেখা যায় আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহ তাকে ইয়ামিন উদ দৌলা বা রাজ্যের ডানহাত উপাধি দিয়ে ভারত অভিযানের নির্দেশ দেন। ভিনসেন্ট এ স্মিথের মতে, সুলতান মাহমুদের সামরিক অভিযান গভীর ধর্মীয় আবেগ দ্বারা পরিচালিত হয়। তিনি ভারতের মূর্তিপূজকদের বিরুদ্ধে পবিত্র ধর্মযুদ্ধ হিসেবে ভারত অভিযানের ব্রত গ্রহণ করেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে তার আজন্ম গুণাবলির সাথে ধর্মীয় প্রবণতার প্রবেশ ঘটে এবং তাকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নেতায় পরিণত করে। তাছাড়া হিন্দু রাজাদের শান্তিভঙ্গ, বিশ্বাসঘাতকতা, চুক্তির শর্ত লঙ্ঘন, সুলতানের শত্রুদের আশ্রয়দান প্রভৃতি রাজনৈতিক কারণে ভারত অভিযান করে বিজয় লাভের পর শুধু পাঞ্জাবকে রাজ্যভুক্ত করেন। কেননা এ সময় মধ্য এশিয়া ও ভারতব্যাপী বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। তাছাড়া তিনি বিশাল সেনাবাহিনীর ব্যয়ভার বহন, রাজধানীর সৌন্দর্য বৃদ্ধি, শিল্পকলা ও জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতায় প্রচুর অর্থের প্রয়োজনে ভারত অভিযান করেন। পরিশেষে বলা যায়, সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য শুধু একটি উদ্দেশ্য নয়, একাধিক উদ্দেশ্য ছিল। অর্থনৈতিক উদ্দেশ্য প্রধান চেঙ্গিস খানের উদ্দেশ্যের সাথে ভিন্ন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

মিল থাকলেও উভয় শাসকের উদ্দেশ্য ভিন্ন ধারায় প্রবাহিত তুমি কি বক্তব্য…

উদ্দীপক

মোঙ্গল নেতা চেঙ্গিস খান নিজ রাজ্য মঙ্গোলিয়ায় কর্তৃত্ব প্রতিষ্ঠার পর চীন, খাওয়ারিজম, রাশিয়া, তুর্কিস্তান, সিস্তান প্রভৃতি রাজ্যে অভিযান পরিচালনা করেন। এসব অঞ্চল বিজয় করে তিনি বিজিত অঞ্চলের ধন-সম্পদ দিয়ে পিতৃরাজ্য মঙ্গোলিয়াকে স্থাপত্যিক ও সামরিক সাজে সজ্জিত করেন। মঙ্গোলিয়ায় গড়ে তোলেন মনোরম অট্টালিকা। এছাড়াও তিনি বিজিত অঞ্চলে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করেন এবং পিকিং বিজয় করে সেখানে মোঙ্গলীয় শাসনরীতির প্রবর্তন করেন। তাছাড়া তিনি বিজিত অঞ্চলে স্থায়ী শাসন সুদৃঢ় করার লক্ষ্যে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেখানে সামরিক ও প্রশাসনিক রীতিনীতি সম্পর্কে শিক্ষা দেওয়া হতো।

ঢাকা সিটি কলেজ · 2025

উত্তর

গজনি রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সবুক্তগিন।

উত্তর

বিজয়ের সূত্র ধরে পরবর্তীকালে যেসব আউলিয়া ও পির-দরবেশ এ দেশে ধর্ম প্রচারে ব্রতী হন তাদের মধ্যে দিল্লির হযরত নিজামুদ্দিন আউলিয়া, আজমিরের খাজা মঈন উদ্দিন চিশ্তী, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি, বগুড়ার মহাস্থানগড়ের শাহ সুলতান বলখি, সিলেটের হযরত শাহজালাল, রংপুরের হযরত কারামত আলী প্রমুখের নাম সবিশেষ উল্লেখযোগ্য। তাদের প্রভাবে সাম্য, মৈত্রী, সহিষ্ণুতা ও উদারতার প্রতীক ইসলাম ধর্মে দলে দলে নির্যাতিত হিন্দু সম্প্রদায় দীক্ষিত হতে থাকে।

উত্তর

চেঙ্গিস খানের সাথে আমার পঠিত সুলতান মাহমুদের মিল বিদ্যমান। উদ্দীপকে দেখা যায়, মোঙ্গল নেতা চেঙ্গিস খান নিজ রাজ্য মঙ্গোলিয়ায় কর্তৃত্ব প্রতিষ্ঠার পর চীন, খাওয়ারিজম, রাশিয়া, তুর্কিস্তান, সিস্তান প্রভৃতি রাজ্যে অভিযান পরিচালনা করেন। এসব অঞ্চল বিজয় করে তিনি বিজিত অঞ্চলের ধন-সম্পদ দিয়ে পিতৃরাজ্য মঙ্গোলিয়াকে স্থাপত্যিক ও সামরিক সাজে সজ্জিত করেন। যা সুলতান মাহমুদের কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। চেঙ্গিস খানের মতো গজনির শাসক সুলতান মাহমুদ ১০০০ খ্রিস্টাব্দ হতে ১০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত সতেরোবার ভারত অভিযান পরিচালনা করেন এবং এ সময় এখান থেকে প্রচুর ধনসম্পদ আফগানিস্তানে নিয়ে যান। এসব সম্পদ দ্বারা তিনি স্বীয় রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি আনয়নের কাজে ব্যয় করেন। তিনি শিক্ষা বিস্তারের জন্য গজনিতে একটি বিশ্ববিদ্যালয়, একটি পাঠাগার ও একটি জাদুঘর স্থাপন করেন। তিনি বহু স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিক্ষার পৃষ্ঠপোষকতার জন্য তিনি বিখ্যাত ছিলেন। 'শাহনামা' লেখার জন্য তিনি কবি ফেরদৌসকে ৬০,০০০ স্বর্ণ মুদ্রা প্রদান করেন। তার দরবারে কবি উনসুরি ও ফররুখী নিয়মিত যাতায়াত করতেন। এছাড়া বিশিষ্ট জ্যোতির্বিদ আল বিরুনী, ঐতিহাসিক উতবি, দার্শনিক আল ফারাবি ও বাইহাকি তার রাজ্যসভাকে অলংকৃত করতেন। তিনি অসংখ্য মাদ্রাসা, মসজিদ, সুরম্য সৌধ, অট্টালিকা প্রভৃতি নির্মাণ করে রাজধানী গজনিকে সুসজ্জিত করেন এবং সর্বাপেক্ষা সুন্দর নগরীতে পরিণত করেন। জন মার্শালের মতে, স্থাপত্য ও ইসলামি শিল্পকলা বিস্তারে গজনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামি শিল্পকলার বিকাশে গজনি কেবল মাধ্যমই ছিল না, বরং এটি সাসানীয়দের নিকট থেকে উপকরণ' সংগ্রহ করে সমৃদ্ধিশালী স্থাপত্য শিল্প গড়ে তুলেছিল।

উত্তর

হ্যাঁ। মিল থাকলেও উভয় শাসকের উদ্দেশ্য ভিন্ন ধারায় প্রবাহিত আমি এ বক্তব্যের সাথে একমত। উদ্দীপকের মোঙ্গল নেতা চেঙ্গিস খান চীন, খাওয়ারিযম, রাশিয়া, প্রভৃতি রাজ্য জয় করে সেখানে স্থানীয় শাসন প্রতিষ্ঠা করেন এবং পিকিং জয় করে সেখানে মোঙ্গলীয় শাসনরীতির প্রবর্তন করেন। তাছাড়া তিনি বিজিত অঞ্চলে স্থায়ী শাসন সুদৃঢ় করার লক্ষ্যে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেখানে সামরিক, ও প্রশাসনিক রীতিনীতি সম্পর্কে শিক্ষা দেওয়া হতো। যা সুলতান মাহমুদের উদ্দেশ্যের পরিপন্থি। কেননা সুলতান মাহমুদ বিভিন্ন রাজ্য জয় করে সেখানে নিজ শাসন প্রতিষ্ঠা করেন নি। কোনো বিদ্যালয় প্রতিষ্ঠা করে সামরিক প্রশাসনিক রীতি শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে রাজ্য বিজয় করেনি। তাই চেঙ্গিস খানের সাথে তার উদ্দেশ্যে স্পষ্টত ভিন্ন ছিল। সুলতান মাহমুদ অর্থনৈতিক কারণ তথা ধন-সম্পদ লাভের আশায় ভারত অভিযান করেন। তাছাড়া তার অভিযানের পিছনে রাজনৈতিক ও ধর্মীয় কারণও বিশেষভাবে দায়ী ছিল। সুলতান মাহমুদের ১৭ বার ভারত অভিযানের পিছনে তার উদ্দেশ্য পর্যালোচনা করলে দেখা যায় আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহ তাকে ইয়ামিন উদ দৌলা বা রাজ্যের ডানহাত উপাধি দিয়ে ভারত অভিযানের নির্দেশ দেন। ভিনসেন্ট এ স্মিথের মতে, সুলতান মাহমুদের সামরিক অভিযান গভীর ধর্মীয় আবেগ দ্বারা পরিচালিত হয়। তিনি ভারতের মূর্তিপূজকদের বিরুদ্ধে পবিত্র ধর্মযুদ্ধ হিসেবে ভারত অভিযানের ব্রত গ্রহণ করেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে তার আজন্ম গুণাবলির সাথে ধর্মীয় প্রবণতার প্রবেশ ঘটে এবং তাকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নেতায় পরিণত করে। তাছাড়া হিন্দু রাজাদের শান্তিভঙ্গ, বিশ্বাসঘাতকতা, চুক্তির শর্ত লঙ্ঘন, সুলতানের শত্রুদের আশ্রয়দান প্রভৃতি রাজনৈতিক কারণে ভারত অভিযান করে বিজয় লাভের পর শুধু পাঞ্জাবকে রাজ্যভুক্ত করেন। কেননা এ সময় মধ্য এশিয়া ও ভারতব্যাপী বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। তাছাড়া তিনি বিশাল সেনাবাহিনীর ব্যয়ভার বহন, রাজধানীর সৌন্দর্য বৃদ্ধি, শিল্পকলা ও জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতায় প্রচুর অর্থের প্রয়োজনে ভারত অভিযান করেন। পরিশেষে বলা যায়, সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য শুধু একটি উদ্দেশ্য নয়, একাধিক উদ্দেশ্য ছিল। অর্থনৈতিক উদ্দেশ্য প্রধান চেঙ্গিস খানের উদ্দেশ্যের সাথে ভিন্ন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।