উদ্দীপকে উল্লিখিত জালালউদ্দিনের দিপালপুর আক্রমণের সাথে তোমার পঠিত শাসকের যুদ্ধাভিযানের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জালালউদ্দিনের দিপালপুরের আক্রমণের সাথে আমার পঠিত শাসক মুহাম্মদ ঘুরীর ভারত-অভিযানের মিল রয়েছে।উদ্দীপকের বাহরামপুরের শাসক জালালউদ্দিন দিপালপুরের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগ নিয়ে অঞ্চলটি আক্রমণ করেন। প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলেও পুনরায় আক্রমণ করে বিজয় "লাভ করেন। বিজিত অঞ্চলে প্রতিনিধি রেখে তিনি বাহরামপুরে চলে আসেন। পরবর্তীতে তার প্রতিনিধি নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা দেন। এভাবে দিপালপুরে তার প্রতিষ্ঠিত রাজবংশটি নব্বই বছর টিকেছিল। তেমনি ঘটনা মুহাম্মদ ঘুরীর ক্ষেত্রে দেখা যায়। মুহাম্মদ ঘুরী ১১৯১ খ্রিষ্টাব্দে মুলতান, সিন্ধু, গুজরাট ও পাঞ্জাব অধিকার করে দিল্লি দখলের জন্য অগ্রসর হন। এ সংবাদে চৌহান বংশের রাজা পৃথ্বিরাজ উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি কনফেডারেসি বা ঐক্যজোট গঠন করেন। অতঃপর পৃথ্বিরাজ থানেশ্বরের কাছাকাছি তরাইনের রণক্ষেত্রে সম্মিলিত বাহিনী নিয়ে মুহাম্মদ ঘুরীর মোকাবিলা করেন। এ যুদ্ধ তরাইনের ১ম যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে মুহাম্মদ ঘুরী পরাজিত ও আহত হয়ে পালিয়ে যান। অতঃপর মুহাম্মদ ঘুরী প্রথম যুদ্ধে পরাজয়ের গ্লানি মোচনের জন্য ১১৯২, খ্রিষ্টাব্দে ১ লক্ষ ২০ হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে পুনরায় যুদ্ধ যাত্রা করেন। তাকে মোকাবিলা করার জন্য রাজা পৃথ্বিরাজ ১৫০ জন রাজপুত রাজার সমন্বয়ে ৩ লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করেন। যার মধ্যে ৩০০ হাতি ও সুসজ্জিত অশ্বারোহী, বাহিনী ছিল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও মুহাম্মদ ঘুরীর উন্নত রণকৌশলের কাছে পৃথ্বিরাজের সম্মিলিত বাহিনীর পরাজয় ঘটে। পৃথ্বিরাজ পালাতে গিয়ে ধরা পড়েন এবং পরে নিহত হন। এভাবে মুহাম্মদ ঘুরী তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন।অতএব উদ্দীপকের জালালউদ্দিনের দিপালপুর আক্রমণের সাথে সুলতান মাহমুদের ভারত অভিযানের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জালালউদ্দিনের দিপালপুর আক্রমণের সাথে তোমার পঠিত শ…
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর