উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের যে ঘটনার মিল রয়েছে ইতিহাসে তার তাৎপর্য মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল ছিল খুবই গুরুত্বপূর্ণ।সুলতান মাহমুদের পূর্বমুখী নীতি গ্রহণের ফলে তার রাজ্যের পূর্ব সীমানা সুরক্ষিত হয়। এছাড়া আঘাত পাওয়ার আগেই আঘাত করার নীতি গ্রহণের ফলে ভারত থেকে আক্রমণের ক্ষীণ সম্ভাবনাও চিরতরে বিনষ্ট হয়। যুগ যুগ ধরে ভারতীয়রা যেসব ধনসম্পদ সঞ্চয় করেছিল, সেগুলো সুলতান মাহমুদ গজনিতে নিয়ে যান। তিনি ভারতের লুণ্ঠিত ধনসম্পদ দিয়ে গজনির শহরের শ্রীবৃদ্ধি সাধন করেন। গজনিকে তিলোত্তমা নগরীতে পরিণত করার পিছনে ভারতের ধনসম্পদ ব্যবহৃত হয়। এছাড়া জনকল্যাণেও ভারতীয় 'সম্পদ ব্যবহৃত হয়। সুলতান মাহমুদের যুদ্ধলব্ধ অর্থসম্পদে গজনির অর্থনৈতিক অবস্থা ফুলেফেঁপে উঠলেও ভারতের অর্থব্যবস্থা ভেঙে পড়ে। কারণ মন্দিরগুলোতে অনেক বিত্তবানের ব্যক্তিগত ধনসম্পদ গচ্ছিত ছিল। মন্দিরের ধনসম্পদসহ ব্যক্তিগত' ধনসম্পদও সুলতান মাহমুদের হস্তগত হয়। ফলে ভারতের অর্থ ব্যবস্থাপনায় এক ধরনের শূন্যতা দেখা দেয়। করতেন। ভারতে সুলতান মাহমুদের আগমনের সময় সেনাবাহিনীর সাথে এবং বিচ্ছিন্নভাবে অনেক পির-দরবেশ ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতে আসেন। ফলে ভারতে ইসলামের পরিচিতি এবং মুসলিমের সংখ্যা বৃদ্ধি পায়। উইলসন হেক বলেন, মাহমুদই ভারতবর্ষের অভ্যন্তরে সর্বপ্রথম ইসলামের পতাকা বহন করে নিয়ে যান। তার সামরিক অভিযানের ফলে মুসলমানগণ ভারতীয় তথা হিন্দুদের সংস্পর্শে আসে। ১০০০-১০২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত এ দীর্ঘ সময়ে তুর্কি, পারস্য, আফগান সৈন্যদের সাথে ভারতীয়দের সভ্যতা ও সংস্কৃতির মিলন ঘটে। এর ফলে দুটি ধর্মের মধ্যে ভাবের আদান-প্রদান হয় এবং উভয়ের সভ্যতা ও সংস্কৃতির অনেক কিছু আত্তীকৃত হয়। সুলতান মাহমুদও এ বিষয়ে পৃষ্ঠপোষকতা করেন। মুসলিম ও হিন্দুদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ফলে ইন্দো-মুসলিম কৃষ্টি জন্মলাভ করে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের যে ঘটনার মিল রয়েছে ইতিহাসে তা…
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর