উক্ত বিষয়ের বিশেষ উল্লেখপূর্বক প্রাক-মুসলিম ভারতের সামাজিক অবস্থা বিশ্লেষণ কর।
উত্তর: শ্রেণিবৈষম্যের দিক দিয়ে উদ্দীপকে বর্ণিত স্পেনের সমাজের সাথে প্রাক-মুসলিম ভারতের সামাজিক অবস্থার সাদৃশ্য পরিলক্ষিত হয়।প্রাক-মুসলিম ভারতের সামাজিক অবস্থা শোচনীয় ছিল। তখন সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ছিল হিন্দু। আর হিন্দু সমাজে সংকীর্ণ জাতিভেদ প্রথা প্রাধান্য লাভ করে। হিন্দু সমাজ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এ চারটি বর্ণে বিভক্ত ছিল। তাদের মধ্যে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা সমাজের সকল সুযোগ-সুবিধা ভোগ করত। কিন্তু বৈশ্য ও শূদ্রদের অবস্থা ছিল খুবই করুণ। প্রাক-মুসলিম ভারতের ব্রাহ্মণরা রাজার সহায়তায় রাজ্যের উচ্চ পর্যায়ের সুযোগ-সুবিধা ভোগ করত এবং ক্ষত্রিয়রা সেনাবাহিনীতে কাজ করত। অপরদিকে বৈশ্য ও শূদ্ররা ছিল চরম অধঃপতিত ও অসহায়। শূদ্ররা সমাজে অপবিত্র ও অস্পৃশ্য বলে বিবেচিত হতো। তাদের নিজস্ব কোনো স্বাধীনতা ছিল না। ধর্মগ্রন্থ পাঠ কিংবা শোনার কোনো অধিকার তাদের ছিল না। মন্দিরে প্রবেশ করলে তাদের ওপর চরম নির্যাতন করা হতো। আরবদের সিন্ধু অভিযানের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা সন্তোষজন ছিল না। সমাজের পুরুষরা একাধিক বিবাহ করতে পারলেও নারীরা পারত না। সমাজে বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল এবং সমাজে সতীদাহ প্রথার প্রচলন ছিল। স্বামীর মৃত্যুর সাথে সাথে স্ত্রীকেও স্বামীর সাথে সহমরণে যেতে হতো। সম্পত্তিতে নারীর কোনো অধিকার স্বীকৃত ছিল না। মেয়েরা শিক্ষা গ্রহণ করত না। তবে উঁচু বর্ণের মেয়েদের অবস্থা কিছুটা ভালো ছিল এবং তারা শিক্ষাও গ্রহণ করত।পরিশেষে বলা যায়, উদ্দীপকের সাথে প্রাক-মুসলিম ভারতের সামাজিক অবস্থার সুস্পষ্ট সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত বিষয়ের বিশেষ উল্লেখপূর্বক প্রাক-মুসলিম ভারতের সামাজিক অবস্থা ব…
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর