উদ্দীপকে বর্ণিত সুলতান শাহ আলমের সাথে তোমার পাঠ্য পুস্তকের কোন সুলতানের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সুলতান শাহ আলমের সাথে আমার পাঠ্যপুস্তকের মিল রয়েছে। উদ্দীপকের সুলতান শাহ আলম একজন অনন্যসাধারণ সমর প্রতিভাধর ও ক্ষমতাবান শাসক হিসেবে পরিচিত। পার্শ্ববর্তী রাজ্যে তিনি কয়েকবার অভিযান পরিচালনা করেন। প্রথম যুদ্ধে পরাজিত হলেও দ্বিতীয় যুদ্ধে তিনি জয় লাভ করেন। তাঁর এ সফলতায় চূড়ান্ত কর্তৃত্ব সুনিশ্চিত হয়। উদ্দীপকের শাহ আলমের সাথে বিখ্যাত বীর মুহাম্মদ ঘুরীর সাদৃশ্য রয়েছে। কেননা মুহাম্মদ ঘুরীই ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ১১৭৫ খ্রিষ্টাব্দে মুলতান অভিযান চালান। মুহাম্মদ ঘুরী মুলতান অধিকার করে সিন্ধুর উচের দিকে অগ্রসর হন এবং অতি অল্প সময়ের মধ্যেই উচ দখল করেন। এরপর তিনি একে একে পাঞ্জাব, শিয়ালকোট ও লাহোর দখল করেন। এরপর ১১৯১ খ্রিষ্টাব্দে তরাইনের প্রান্তরে মুহাম্মদ ঘুরী এবং দিল্লি ও আজমীরের চৌহানরাজ পৃথ্বিরাজের সাথে এক যুদ্ধ হয়। যুদ্ধে মুহাম্মদ ঘুরী পরাজিত হয়ে গজনিতে ফিরে যান। পরবর্তীতে তিনি সৈন্য সংগ্রহ করে ১১৯২ খ্রিষ্টাব্দে তরাইনের প্রান্তরে আবার শক্তি পরীক্ষায় অবতীর্ণ হন। এ যুদ্ধে মুহাম্মদ ঘুরী পৃথ্বিরাজকে পরাজিত ও হত্যা করেন। এভাবে দিল্লি পর্যন্ত মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং এভাবেই ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয়। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের শাহ আলমের সাথে মুহাম্মদ ঘুরীর মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সুলতান শাহ আলমের সাথে তোমার পাঠ্য পুস্তকের কোন সুলত…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর