উদ্দীপকের নিরিখে উক্ত সুলতানকে ইতিহাসে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে মূল্যায়ন কর।
উত্তর: আমার পঠিত উক্ত বীর শাসক তথা মুহাম্মদ ঘুরী ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। মুহাম্মদ ঘুরী এ লক্ষ্যে তিনি দিল্লি আক্রমণ করেন। ১১৯১ খ্রিষ্টাব্দে দিল্লি ও আজমীরের শাসক পৃথ্বিরাজের মধ্যে তরাইনের প্রান্তরে এক যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে ঘুরী পরাজিত ও আহত হয়ে গজনিতে প্রত্যাবর্তন করেন। তিনি সৈন্য সংগ্রহ করে পরের বছর অর্থাৎ ১১৯২ খ্রিষ্টাব্দে পুনরায় তরাইনের প্রান্তরে উপস্থিত হন। পৃথ্বিরাজ রাজপুতদের নিয়ে তিন লক্ষ সৈন্যের একটি সম্মিলিত বাহিনী গড়ে তুলেছিলেন। কিন্তু মুহাম্মদ ঘুরীর অসীম বীরত্ব উন্নতমানের রণকৌশল এবং সাংগঠনিক ক্ষমতা দ্বারা সম্মিলিত রাজপুত বাহিনীকে পরাজিত করে। পৃথ্বিরাজ বন্দি ও নিহত হন। এভাবে ভারতে মুসলিম শাসনের গোড়াপত্তন ঘটে। ভারতবর্ষে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কুতুবউদ্দিন আইবেকের ন্যায় বিশ্বস্ত অনুচরের হাতে বিজিত অঞ্চলের দায়িত্বভার অর্পণ করেন। কুতুবউদ্দিন আইবেকের বিজিত অঞ্চলের শাসক নিযুক্ত করে এতদাঞ্চলে মুসলিম সাম্রাজ্যের স্থায়িত্ব সুনিশ্চিত করেন। তিনি ভারতে যে মুসলিম সাম্রাজ্যের গোড়াপত্তন করেন তা প্রায় ৭০০ বছর স্থায়ী হয়েছিল। তাই ভারত উপমহাদেশের মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় ঘুরীর নাম চিরস্মরণীয় হয়ে রয়েছে। মুহাম্মদ ঘুরীকেই ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়। এ প্রসঙ্গে ভি.ডি মহাজন বলেন, "The Real founder ot Muslim Empire in India was Muiz-ud-din Muhammad bin Sam properly know as Shihab-ud-din Muhammad Ghori or Muhammad of Ghur." পরিশেষে বলা যায়, ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠায় মুহাম্মদ ঘুরীর অবদান অনস্বীকার্য। তিনি দিল্লী জয় করে তার প্রতিনিধি কুতুবউদ্দিন আইবেককে শাসনকর্তা নিয়োগ করে গজনিতে ফিরে যান।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের নিরিখে উক্ত সুলতানকে ইতিহাসে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর