উদ্দীপকের যুদ্ধের সাথে তোমার পঠিত কোন যুদ্ধের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের যুদ্ধের সাথে আমার পঠিত তরাইনের যুদ্ধের মিল রয়েছে। উদ্দীপকে দ্বাদশ শতাব্দীর শেষের দিকে ভারতবর্ষের এক শাসকের সাথে পার্শ্ববর্তী মুসলিম শাসকের যুদ্ধ হলে প্রথমে মুসলিম শাসক পরাজিত হন। দ্বিতীয়বার যুদ্ধ হলে মুসলিম বাহিনীর নিকট ভারতের সম্মিলিত বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। ফলে উক্ত মুসলিম শাসক ভারতবর্ষে একটি নতুন ও স্থায়ী মুসলিম রাজত্বের ভিত্তি স্থাপনে গৌরব অর্জন করেন। যার সাথে মুহাম্মদ ঘুরীর তরাইনের যুদ্ধে অবতীর্ণ হওয়া এবং ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠার মিল রয়েছে। মুহাম্মদ ঘুরী ভারত অভিযান করলে ১১৯১ খ্রিষ্টাব্দে থানেশ্বর হতে ১৪ মাইল দূরবর্তী তরাইন নামক স্থানে ঘুরী ও পৃথ্বিরাজের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। এতে মুহাম্মদ ঘুরী সম্মিলিত রাজপুত বাহিনীর নিকট শোচনীয়ভাবে পরাজিত ও তীরবদ্ধ হয়ে কোনোরকম প্রাণ নিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন। তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হলেও মুহাম্মদ ঘুরী ভগ্নোদ্যম হওয়ার মতো ব্যক্তি ছিলেন না। পরাজয়ের গ্লানি মুছে ফেলার উদ্দেশ্যে এবং ভারতীয় উপমহাদেশে রাজ্য স্থাপনের দৃঢ় সংকল্প নিয়ে তিনি একটি শক্তিশালী সৈন্যবাহিনী গঠন করেন এবং পরের বছর ১১৯২ খ্রিস্টাব্দে ১,২০,০০০ সৈন্যসহ দ্বিতীয়বার তরাইন প্রান্তরে পৃথ্বিরাজের বিরুদ্ধে অগ্রসর হন। ইতিহাস প্রসিদ্ধ তরাইনের যুদ্ধ ক্ষেত্রে উভয় বাহিনীর মধ্যে দ্বিতীয়বার তুমুল সংঘর্ষ সংঘটিত হয়। এ যুদ্ধে পৃথ্বিরাজ এবং তার সহযোগীরা 'শোচনীয়ভাবে পরাজিত হয়। যুদ্ধক্ষেত্র হতে পলায়নকালে পৃথ্বিরাজ ধৃত হয়ে পরে নিহত হন। অতপর মুহাম্মদ ঘুরী উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের যুদ্ধের সাথে তোমার পঠিত কোন যুদ্ধের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর