উদ্দীপকে উল্লিখিত সুলতান সুলেমানের সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত সুলতান সুলেমানের সাথে আমার পঠিত সুলতান মাহমুদের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে দেখা যায়, অটোমান সিংহাসনে আরোহণ করে সুলতান সুলেমান সুসজ্জিত সামরিক বাহিনী গঠন করেন। তিনি সাম্রাজ্যের সমৃদ্ধি ও সীমান্ত অঞ্চলের নিরাপত্তাসহ নানা কারণে পার্শ্ববর্তী রাজ্যসমূহে অনেকবার অভিযান পরিচালনা করেন। প্রত্যেক অভিযানে তিনি জয়লাভ করলেও স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা না করে বরং বিপুল পরিমাণ ধনসম্পদ নিয়ে নিজ সাম্রাজ্যে ফিরে আসেন। উদ্দীপকের সুলতান সুলেমান কর্মকান্ডের সাথে সুলতান মাহমুদের সাদৃশ্য রয়েছে। কেননা সুলতান মাহমুদের ক্ষেত্রেও অনুরূপ ঘটনা লক্ষণীয়। সুলতান মাহমুদ ৯৯৭ খ্রিষ্টাব্দে ক্ষমতা গ্রহণ করে ৯৯৮ খ্রিষ্টাব্দে সুলতান উপাধি গ্রহণ করেন এবং আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহর কাছ থেকে 'ইয়ামিন-উদ-দৌলা' ও আমিন-উল-মিল্লাত' উপাধি লাভ করেন। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে ১০০০ খ্রিস্টাব্দ থেকে ১০২৭ খ্রিষ্টাব্দের মধ্যে ১৭ বার ভারত অভিযান করেন এবং প্রতিবার বিজয় লাভ করেন। সুলতান মাহমুদ ১০০০ খ্রিস্টাব্দে সামান্ত দুর্গ বিজয়ের মাধ্যমে অভিযান শুরু করেন। তবে তার অভিযানের মধ্যে সোমনাথ মন্দির অভিযান অতীব গুরুত্বপূর্ণ। তিনি ১০২৫-২৬ খ্রিষ্টাব্দে সোমনাথ মন্দির অভিযান করে দুই কোটি দিনার লাভ করেন। এতে করে একদিকে যেমন তার সাম্রাজ্য নানাভাবে সমৃদ্ধিশালী হয় তেমন অন্যদিকে, সীমান্তবর্তী রাজ্যগুলো তার বশ্যতা স্বীকার করে নেয়। অতএব উদ্দীপকের সুলতান সুলেমানের অভিযানের সাথে সুলতান মাহমুদের ভারত অভিযানের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সুলতান সুলেমানের সাথে তোমার পঠিত কোন শাসকের মিল র…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর