উক্ত শাসকের মতো তোমার পাঠ্যবইয়ের শাসকও একই উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত শাসকের মতো আমার পাঠ্যবইয়ের শাসকও একই উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন-উক্তিটি যথার্থ। কেননা অটোমান সিংহাসনে আরোহণ করে সুলতান সুলেমান সুসজ্জিত সামরিক বাহিনী গঠন করে সাম্রাজ্যের সমৃদ্ধি ও সীমান্ত অঞ্চলের নিরাপত্তাসহ নানা কারণে পার্শ্ববর্তী রাজ্যসমূহে অনেকবার অভিযান পরিচালনা করেন। সুলতান মাহমুদ শুধু মাত্র অর্থনৈতিক কারণ তথা ধন-সম্পদ লাভ ও সীমান্ত নিরাপত্তার জন্য ভারত অভিযান করেন। তার অভিযানের পিছনে অর্থনৈতিক উদ্দেশ্য থাকলেও রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্যও বিশেষভাবে দায়ী ছিল। সুলতান মাহমুদের ১৭ বার ভারত অভিযানের পিছনে তার উদ্দেশ্য পর্যালোচনা করলে দেখা যায় আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহ তাকে ইয়ামিন উদ দৌলা বা রাজ্যের ডানহাত উপাধি দিয়ে ভারত অভিযানের নির্দেশ দেন। ভিনসেন্ট এ স্মিথের মতে, সুলতান মাহমুদের সামরিক অভিযান গভীর ধর্মীয় আবেগ দ্বারা পরিচালিত হয়। তিনি ভারতের মূর্তিপূজকদের বিরুদ্ধে পবিত্র ধর্মযুদ্ধ হিসেবে ভারত অভিযানের ব্রত গ্রহণ করেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে তার আজন্ম গুণাবলির সাথে ধর্মীয় প্রবণতার প্রবেশ ঘটে এবং তাকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নেতায় পরিণত করে। তাছাড়া হিন্দু রাজাদের শান্তিভঙ্গ, বিশ্বাসঘাতকতা, চুক্তির শর্ত লঙ্ঘন, সুলতানের শত্রুদের আশ্রয়দান প্রভৃতি রাজনৈতিক কারণে ভারত অভিযান করে বিজয় লাভের পর শুধু পাঞ্জাবকে রাজ্যভুক্ত করেন। কেননা এ সময় মধ্য এশিয়া ও ভারতব্যাপী বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। তাছাড়া তিনি বিশাল সেনাবাহিনীর ব্যয়ভার বহন, রাজধানীর সৌন্দর্য বৃদ্ধি, শিল্পকলা ও জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতায় প্রচুর অর্থের প্রয়োজনে ভারত অভিযান করেন। পরিশেষে বলা যায়, সুলতান মাহমুদের ভারত অভিযানের পিছনে শুধু একটি উদ্দেশ্য নয়, একাধিক উদ্দেশ্য ছিল। অর্থনৈতিক উদ্দেশ্য প্রধান হলেও তিনি সীমান্ত নিরাপত্তার নিশ্চিতের জন্য অভিযান করেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত শাসকের মতো তোমার পাঠ্যবইয়ের শাসকও একই উদ্দেশ্যে অভিযান পরিচালন…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর