উদ্দীপকের সেনাপতির সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন সেনাপতির মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সেনাপতির সাথে আমার পাঠ্যপুস্তকে আলোচিত সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের মিল খুঁজে পাওয়া যায়। মুসলমানদের আগমনের আগে ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থা ছিল বিশৃঙ্খল। এ সময়ে ভারতের শাসকদের মধ্যে নানা দ্বন্দ্বসংঘাত ও অনৈক্য বিদ্যমান ছিল। তাদের এ রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগে সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা ভারত উপমহাদেশের সিন্ধু ও মুলতান অঞ্চল দখল করে। উদ্দীপকেও এ বিষয়ের প্রতিফলন দেখা যায় ৷ উদ্দীপকে বলা হয়েছে, রমেশের বসবাস করা দেশটির মানুষ সামাজিক ক্ষেত্রে নানা শ্রেণি ও বর্ণে বিভক্ত ছিল। রাজনৈতিক ঐক্য না থাকায় পার্শ্ববর্তী রাজ্যের সাম্রাজ্যবাদী শাসক তার একজন তরুণ সেনাপতিকে পাঠিয়ে দেশটি দখল করে নেন। অনুরূপভাবে সাম্রাজ্যবাদী উমাইয়া খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ তরুণ সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধুর রাজা দাহিরের বিরুদ্ধে অভিযান পাঠান। এসময় ভারতের অন্যান্য অঞ্চলের মতো সিন্ধুতেও সামাজিক এবং রাজনৈতিক অরাজকতা বিদ্যমান ছিল। সেখানে হিন্দু ধর্মের ঐতিহ্যবাহী বর্ণপ্রথা তখন খুব জোরদার ছিল। সমাজে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা উচু বর্ণের লোক হিসেবে পরিচিত ছিল। তারা নিম্নশ্রেণির শূদ্র ও বৈশ্যদের ঘৃণা এবং নানা রকমের নির্যাতন করত। ভারতবর্ষ তখন ছোট ছোট স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। এ রাজ্যগুলো পরস্পরের ওপর প্রাধান্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ-বিগ্রহে লিপ্ত ছিল। আর এ বিরোধের কারণে আরব সেনাপতি মুহাম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করলে (৭১২ খ্রি.) রাজা দাহিরকে পার্শ্ববর্তী রাজ্যের শাসকেরা কোনো সহযোগিতা করেনি। ফলে সহজেই সিন্ধু এবং পরবর্তী সময়ে মুলতান আরবদের দখলে আসে। আবার উদ্দীপকে উল্লিখিত দেশটিতে বিজয়ী শক্তির শাসন দীর্ঘস্থায়ী হয়নি। ঠিক একইভাবে মুহাম্মদ বিন কাসিমের দখল করা সিন্ধুতেও আরবদের শাসন দীর্ঘস্থায়ী হয়নি। সুতরাং বলা যায়, উদ্দীপকের সেনাপতির সাথে সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি মুহাম্মদ বিন কাসিমেরই মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের সেনাপতির সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন সেনাপতির মিল খুঁজে …
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর