উদ্দীপকে সুলতান হেলাল হোসেনের সঙ্গে তোমার পঠিত সুলতানি বংশের কোন শাসকের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে সুলতান বেলাল হোসেনের সঙ্গে আমার পঠিত শাসক সুলতান মাহমুদের কর্মকান্ডে সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে দেখা যায়, সুলতান বেলাল হোসেন ছিলেন সাহসী যোদ্ধা। নিজ রাজ্যের সুদৃঢ়ীকরণ, শ্রেষ্ঠত্ব প্রমাণ, বিশাল সেনাবাহিনীর ব্যয় নির্বাহ ও জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নের জন্য তার প্রচুর অর্থের প্রয়োজন ছিল। প্রয়োজনীয় ধনসম্পদ লাভের উদ্দেশ্যে তিনি পার্শ্ববর্তী রাজ্যে ১৭ বার অভিযান প্রেরণ করেন। যা সুলতান মাহমুদের কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। গজনির শাসক সুলতান মাহমুদ ১০০০ খ্রিষ্টাব্দ হতে ১০২৭খ্রিষ্টাব্দ পর্যন্ত সতেরোবার ভারত অভিযান পরিচালনা করেন এবং এ সময় এখান থেকে প্রচুর ধনসম্পদ আফগানিস্তানে নিয়ে যান। এসব সম্পদ দ্বারা 'তিনি স্বীয় রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি আনয়নের কাজে ব্যয় করেন। তিনি শিক্ষা বিস্তারের জন্য গজনিতে একটি বিশ্ববিদ্যালয়, একটি পাঠাগার ও একটি জাদুঘর স্থাপন করেন। তিনি বহু স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিক্ষার পৃষ্ঠপোষকতার জন্য তিনি বিখ্যাত ছিলেন। 'শাহনামা' লেখার জন্য তিনি কবি ফেরদৌসকে ৬০,০০০ স্বর্ণ মুদ্রা প্রদান করেন। তার দরবারে কবি উনসুরি ও ফররুখী নিয়মিত যাতায়াত করতেন। এছাড়া বিশিষ্ট জ্যোতির্বিদ আল বিরুনী, ঐতিহাসিক উতবি, দার্শনিক আল ফারাবি ও বাইহাকি তার রাজ্যসভাকে অলংকৃত করতেন। তিনি অসংখ্য মাদ্রাসা, মসজিদ, সুরম্য সৌধ, অট্টালিকা প্রভৃতি নির্মাণ করে রাজধানী গজনিকে সুসজ্জিত করেন এবং সর্বাপেক্ষা সুন্দর নগরীতে পরিণত করেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকে বেলাল হোসেনের কর্মকান্ডের সাথে সুলতান মাহমুদের কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে সুলতান হেলাল হোসেনের সঙ্গে তোমার পঠিত সুলতানি বংশের কোন শা…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর