উদ্দীপকের আলোকে উক্ত সুলতানের ভারতবর্ষে অভিযানের উদ্দেশ্য পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উক্ত শাসক তথা সুলতান মাহমুদের ভারত অভিযানের নানা উদ্দেশ্য বিদ্যমান ছিল। রাজ্যশাসন, রাজনৈতিক ক্ষমতা প্রাপ্তি ও এর রক্ষণাবেক্ষণের জন্য অর্থের গুরুত্ব অপরিসীম। মাহমুদও এ গুরুত্ব অনুধাবন করে গজনির শাসনব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা, সৈন্যবাহিনীর ভরনপোষণ কিংবা গজনিকে একটি সমৃদ্ধিশালী ও তিলোত্তমা নগরীতে পরিণত করার মানসে ভারতবর্ষ আক্রমণ করেন। জনৈক ঐতিহাসিকদের মতে, এ কথা বললে যথেষ্ট হবে যে, অর্থের জাদুশক্তির গুরুত্ব মাহমুদ বুঝতে পারেন এবং এর যথার্থ মূল্যায়ন করেন। ভারতের কল্পিত সম্পদ নিশ্চয়ই তার আত্মাকে আলোকিত ও আকাঙ্ক্ষাকে উত্তেজিত করে ভারতকে তিনি অর্থের কল্পতরু মনে করে ১৭ বার ভারত আক্রমণ করেন। হাবীব বলেন, 'এটি ধর্মযুদ্ধ ছিল না বরং গৌরব এবং স্বর্ণের লোভেই সংঘটিত পার্থিব যুদ্ধবিগ্রহ।' স্মিথও এ কথা সমর্থন করে বলেন, "অর্থ লালসা তাকে গ্রাস করে।" এর প্রমাণ হলো, ১৭ বার ভারত অভিযানে তিনি সোনা, রূপা, হীরা, জহরত, মণি-মানিক্য আহরণ করে স্বদেশে নিয়ে যান। কেবল অর্থলোলুপতা নয়, রাজনীতিবিদদের প্রয়োজন মেটানোর জন্য সুলতান মাহমুদ ভারতবর্ষের বিরুদ্ধে এতবার যুদ্ধাভিযান পরিচালনা করেন। পরিশেষে বলা যায় যে, সুলতান মাহমুদের ভারত অভিযানের অর্থনৈতিক উদ্দেশ্য থাকলেও মধ্য এশিয়ায় সাম্রাজ্য স্থাপন এবং নিজ রাজ্যকে সুরক্ষিতকরণের জন্য এদেশের আক্রমণাত্মক মনোভাব ধ্বংস করাও তার উদ্দেশ্য ছিল।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত সুলতানের ভারতবর্ষে অভিযানের উদ্দেশ্য পাঠ্যবইয়ে…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর