উদ্দীপকে বর্ণিত ঘটনাটি প্রাক-সালতানাত যুগের কোন বিজয়াভিযানের সাথে সংগতিপূর্ণ ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনাটি প্রাক-সালতানাত যুগের আরবদের সিন্ধু অভিযানের সাথে সংগতিপূর্ণ । উমাইয়া খলিফা আল ওয়ালিদ বিন আবদুল মালিকের (৭০৫-৭১৫ খ্রি.) খিলাফত লাভের পর মুসলিম সাম্রাজ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এ সময় পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ সেনাপতি ও জামাতা মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধ অভিযানের প্রেরণা যোগান। তার উৎসাহে •মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা ভারতে সিন্ধুতে অভিযান (৭১২ খ্রি.) পরিচালনা করে। উদ্দীপকের ঘটনা এ অভিযানের প্রত্যক্ষ কারণকে ইঙ্গিত করে। উদ্দীপকে বলা হয়েছে, ইসমত সাহেবের পাঠানো জাহাজের মালামাল নারায়ণগঞ্জের একদল ডাকাত কর্তৃক লুণ্ঠিত হয়। ইসমত সাহেব নারায়ণগঞ্জ প্রশাসনের কাছে এর বিচার ও ক্ষতিপূরণ চান। কিন্তু যথাযথ বিচার ও ক্ষতিপূরণ না পেয়ে তিনি প্রশাসনের ওপর রাগান্বিত হন। আরবদের সিন্ধু অভিযানের পেছনেও এমন একটি কারণ নিহিত ছিল। জানা যায়, সিংহল (বর্তমান শ্রীলঙ্কা) রাজা আটটি উপঢৌকনপূর্ণ জাহাজ খলিফা ওয়ালিদ ও হাজ্জাজের উদ্দেশ্যে প্রেরণ করেন। কোনো কোনো ঐতিহাসিকের বিবরণ অনুযায়ী সিংহলে বাণিজ্যরত মৃত আরব বণিকদের পরিবার-পরিজনও জাহাজগুলোতে ছিল। যাত্রাপথে জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদস্যুরা লুট করে। হাজ্জাজ রাজা দাহিরের কাছে এর প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করলে দাহির সে দাবি প্রত্যাখ্যান করেন। দাহিরের এ উদ্ধত আচরণে ক্ষুব্ধ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু আক্রমণ করে। সুতরাং দেখা যায়, উদ্দীপকের ঘটনার সাথে প্রাক-সালতানাতের সিন্ধু অভিযানের মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনাটি প্রাক-সালতানাত যুগের কোন বিজয়াভিযানের সাথে …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর