শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত কান্দাহার ও হিরাত রাজার বিরোধের সাথে আরব-সিন্ধু বিরোধের তুলনা করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত কান্দাহার ও হিরাত রাজার বিরোধের সাথে আরব- সিন্ধু বিরোধের সাদৃশ্য রয়েছে। মুসলিম ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় এক যুগান্তকারী ঘটনা। এ ঘটনাকে পরবর্তী যুগের ওপর স্থায়ীভাবে প্রভাব বিস্তার করেছে। ঐতিহাসিকেরা আরবদের সিন্ধুতে অভিযানের পেছনে পরোক্ষ ও প্রত্যক্ষ দু'ধরনের কারণই ক্রিয়াশীল ছিল বলে মনে করতেন। উদ্দীপকের কান্দাহারের রাজার অভিযানের মাধ্যমে সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণের প্রতি ইঙ্গিত করা হয়েছে । উদ্দীপকে দেখা যায়, কাবুল রাজ্যের সম্রাট কান্দাহার রাজার সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপনের জন্য কিছু উপহারসামগ্রী প্রেরণ করেন। কিন্তু পথিমধ্যে হিরাত রাজ্যের একদল দস্যু উক্ত উপহারসামগ্রী লুট করে নেয়। কান্দাহারের রাজা ঘটনাটি অবগত হয়ে হিরাত রাজার নিকট লুণ্ঠিত উপহার সামগ্রীর ক্ষতিপূরণ দাবি করলে হিরাত রাজা তা প্রদান করতে অস্বীকার করেন। এতে উভয় রাজার মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং পরিণতিতে কান্দাহারের রাজার বাহিনী হিরাত রাজ্য দখল করে। আরবদের সিন্ধু অভিযানের ক্ষেত্রেও এমনটি দেখা যায়। সিন্ধুর দেবল বন্দরে জলদস্যুরা মুসলমানদের ৮টি জাহাজ লুট করে। জানা যায়, সিংহলের (বর্তমান শ্রীলঙ্কা) রাজা আটটি উপঢৌকনপূর্ণ জাহাজ খলিফা ওয়ালিদ ও হাজ্জাজের উদ্দেশ্যে প্রেরণ করেন। কোনো কোনো ঐতিহাসিকের বিবরণ অনুযায়ী সিংহলে বাণিজ্যরত মৃত আরব বণিকদের পরিবার-পরিজনও জাহাজগুলোতে ছিল। যাত্রাপথে জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদস্যুরা লুট করে। হাজ্জাজ রাজা দাহিরের কাছে এর প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করলে দাহির সে দাবি প্রত্যাখ্যান করেন। দাহিরের উদ্ধত আচরণে ক্ষুব্ধ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু ও মুলতান অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। সুতরাং বলা যায়, কান্দাহারের রাজার অভিযানের সাথে আরবদের সিন্ধু অভিযানের মিল রয়েছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত কান্দাহার ও হিরাত রাজার বিরোধের সাথে আরব-সিন্ধু ব…

উদ্দীপক

কাবুল রাজ্যের সম্রাট আলেকশাহ পার্শ্ববর্তী রাজ্য কান্দাহারের রাজার সাথে বন্ধুত্ব স্থাপন করতে আগ্রহী ছিলেন। এজন্য তিনি উপহার সামগ্রী হিসেবে কান্দাহারের রাজার জন্য কিছু উপহারসামগ্রী প্রেরণ করেন । কিন্তু পথিমধ্যে হিরাত রাজ্যের একদল দস্যু উক্ত উপহারসামগ্রী লুট করে নেয়। কান্দাহারের রাজা ঘটনাটি অবগত হয়ে হিরাত রাজার নিকট লুণ্ঠিত উপহারসামগ্রীর ক্ষতিপূরণ দাবি করলে হিরাত রাজ্যের রাজা তা প্রদান করতে অস্বীকার করেন। এতে উভয় রাজার মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং পরিণতিতে কান্দাহারের রাজার বাহিনী হিরাত রাজ্য অধিকার করে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের মধ্য রাজ্যে অবস্থিত ছিল।

উত্তর

রাজা দাহির ছিলেন সিন্ধু রাজ্যের শাসক। সপ্তম শতাব্দীতে সিন্ধু ছিল ভারতের অন্যতম এক শক্তিশালী ও ক্ষমতাধর রাজ্য। এ রাজ্যের রাজা ছিলেন দাহির। শাসক হিসেবে তিনি ছিলেন অজনপ্রিয় ও প্রজাপীড়ক। তার কুশাসনে সিন্ধু রাজ্যটি সামরিক এবং রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত কান্দাহার ও হিরাত রাজার বিরোধের সাথে আরব- সিন্ধু বিরোধের সাদৃশ্য রয়েছে। মুসলিম ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় এক যুগান্তকারী ঘটনা। এ ঘটনাকে পরবর্তী যুগের ওপর স্থায়ীভাবে প্রভাব বিস্তার করেছে। ঐতিহাসিকেরা আরবদের সিন্ধুতে অভিযানের পেছনে পরোক্ষ ও প্রত্যক্ষ দু'ধরনের কারণই ক্রিয়াশীল ছিল বলে মনে করতেন। উদ্দীপকের কান্দাহারের রাজার অভিযানের মাধ্যমে সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণের প্রতি ইঙ্গিত করা হয়েছে । উদ্দীপকে দেখা যায়, কাবুল রাজ্যের সম্রাট কান্দাহার রাজার সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপনের জন্য কিছু উপহারসামগ্রী প্রেরণ করেন। কিন্তু পথিমধ্যে হিরাত রাজ্যের একদল দস্যু উক্ত উপহারসামগ্রী লুট করে নেয়। কান্দাহারের রাজা ঘটনাটি অবগত হয়ে হিরাত রাজার নিকট লুণ্ঠিত উপহার সামগ্রীর ক্ষতিপূরণ দাবি করলে হিরাত রাজা তা প্রদান করতে অস্বীকার করেন। এতে উভয় রাজার মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং পরিণতিতে কান্দাহারের রাজার বাহিনী হিরাত রাজ্য দখল করে। আরবদের সিন্ধু অভিযানের ক্ষেত্রেও এমনটি দেখা যায়। সিন্ধুর দেবল বন্দরে জলদস্যুরা মুসলমানদের ৮টি জাহাজ লুট করে। জানা যায়, সিংহলের (বর্তমান শ্রীলঙ্কা) রাজা আটটি উপঢৌকনপূর্ণ জাহাজ খলিফা ওয়ালিদ ও হাজ্জাজের উদ্দেশ্যে প্রেরণ করেন। কোনো কোনো ঐতিহাসিকের বিবরণ অনুযায়ী সিংহলে বাণিজ্যরত মৃত আরব বণিকদের পরিবার-পরিজনও জাহাজগুলোতে ছিল। যাত্রাপথে জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদস্যুরা লুট করে। হাজ্জাজ রাজা দাহিরের কাছে এর প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করলে দাহির সে দাবি প্রত্যাখ্যান করেন। দাহিরের উদ্ধত আচরণে ক্ষুব্ধ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু ও মুলতান অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। সুতরাং বলা যায়, কান্দাহারের রাজার অভিযানের সাথে আরবদের সিন্ধু অভিযানের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ আরব-সিন্ধু বিরোধের পরিণতি অধিকতর তাৎপর্যপূর্ণ ছিল— উক্তিটি যথার্থ । আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কেউ কেউ এ বিজয়কে নিষ্ফল বলেছেন। তবে সার্বিকভাবে বিবেচনা করলে দেখা যায়— এ বিজয় আরবদের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ফল বয়ে এনেছিল। বহুকাল আগে থেকেই ভারতবর্ষে আরব বণিক ও ধর্ম প্রচারকদের আগমন ঘটে। সিন্ধু ও মুলতান বিজয়ের পর ভারতবর্ষে অনেক সুফি দরবেশের আগমন ঘটে। তাদের প্রচারিত ইসলামের শাশ্বত বাণী সাম্য, মৈত্রী, সহিষ্ণুতা, উদারতা বর্ণপ্রথার কঠিন নিগড়ে নির্যাতিত "হিন্দু সম্প্রদায়কে আকৃষ্ট করে। ফলে তারা বিপুল সংখ্যক ইসলাম ধর্মে দীক্ষিত হয়। আরবদের সিন্ধু বিজয়ের ফলে মুসলমানরা হিন্দুদের প্রত্যক্ষ সংস্পর্শে আসে। এতে দুই সম্প্রদায়ের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে ওঠে। আরব মুসলমানদের অনেকে বিজিত অঞ্চলে বসতি স্থাপন করে এবং স্থানীয় নারীদের বিয়ে করে। আরব বসতি ও আন্তঃবিবাহের ফলে আরবদের মধ্যে সিন্ধুর লোকাচার ও সামাজিক রীতিনীতি প্রবেশ করে। অন্যদিকে সিন্ধুবাসীর জীবনেও অনেক আরবীয় বৈশিষ্ট্যের প্রভাব পড়ে। আর্য ও সেমেটিক জাতির সংমিশ্রণে এক নতুন জাতির উদ্ভব ঘটে। আর এ জাতিই প্রকৃতপক্ষে ইন্দো-সারাসেনীয় সভ্যতা ও কৃষ্টির ধারক ও বাহক হিসেবে ইতিহাসে খ্যাতি অর্জন করে। তবে আরবদের রাজনৈতিক ফলাফল তেমন সন্তোষজনক ছিল না বলে অনেক ঐতিহাসিক মনে করেন। ঐতিহাসিক এ.বি.এম. হবিবুল্লাহ বলেন, 'আরবরা ভারতে ইসলামকে রাজনৈতিক শক্তিতে পরিণত করার সৌভাগ্য অর্জন করতে পারেনি।' তা সত্ত্বেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সিন্ধু বিজয়কে সম্পূর্ণ নিষ্ফল বিজয় বলা যায় না। কারণ সিন্ধু ও মুলতান বিজয় তাৎক্ষণিকভাবে ভারতের বৃহত্তর রাজনৈতিক পরিমণ্ডলে প্রভাব বিস্তার করতে না পারলেও আরব বিজয়ের পথ অনুসরণ করেই গজনভি ও ঘুরিরা ভারতে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল । উপরের আলোচনা থেকে বোঝা যায়, সিন্ধু বিজয় আরববাসীর জীবনে রাজনৈতিকভাবে কিছুটা কম প্রভাব ফেললেও সামাজিক ও ধর্মীয় দিক দিয়ে ব্যাপক প্রভাব ফেলেছে। তাই বলা যায়, আরব-সিন্ধু বিরোধ বা সিন্ধু অভিযানের পরিণতি ছিল অধিকতর তাৎপর্যপূর্ণ।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।