উদ্দীপকের সুলতানের অভিযানের সাথে তোমার পাঠ্যবিষয়ের কোন সুলতানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের, সুলতানের অভিযানের সাথে আমার পাঠ্যবিষয়ের সুলতান মাহমুদের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের সুলতান নিজামুল হক প্রায় প্রতিবছরই অন্য দেশে অভিযান পরিচালনা করেন। প্রতিবছরই তিনি জয়লাভ করে প্রচুর ধনসম্পদসহ নিজ রাজ্যে ফিরে আসেন। এসব ধনসম্পদ দ্বারা তিনি তার রাজধানীকে প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত করেন। যা সুলতান মাহমুদের কর্মকাণ্ডকে নির্দেশ করে। কেননা সুলতান মাহমুদের ক্ষেত্রেও অনুরূপ ঘটনা লক্ষণীয়। সুলতান মাহমুদ ৯৯৭ খ্রিষ্টাব্দে ক্ষমতা গ্রহণ করে ৯৯৮ খ্রিষ্টাব্দে সুলতান উপাধি গ্রহণ করেন এবং আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহর কাছ থেকে 'ইয়ামিন-উদ-দৌলা' ও আমিন-উল-মিল্লাত' উপাধি লাভ করেন। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে ১০০০ খ্রিষ্টাব্দ থেকে ১০২৭ খ্রিষ্টাব্দের মধ্যে ১৭ বার ভারত অভিযান করেন এবং প্রতিবার বিজয় লাভ করেন। সুলতান মাহমুদ ১০০০ খ্রিষ্টাব্দে সামান্ত দুর্গ বিজয়ের মাধ্যমে অভিযান শুরু করেন। তবে তার অভিযানের মধ্যে সোমনাথ মন্দির অভিযান, অতীব গুরুত্বপূর্ণ। তিনি ১০২৫-২৬ খ্রিষ্টাব্দে সোমনাথ মন্দির অভিযান করে দুই কোটি দিনার লাভ করেন। তার শেষ অভিযান ছিল জাঠদের বিরুদ্ধে ১০২৭ খ্রিস্টাব্দে। এসব অভিযানে প্রাপ্ত ধনসম্পদ দিয়ে তিনি নিজ রাজ্য গজনিকে সুসজ্জিত করে তোলেন। 'অতএব উদ্দীপকের সুলতানের অভিযানের সাথে আমার পাঠ্যবিষয়ের সুলতান মাহমুদের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের সুলতানের অভিযানের সাথে তোমার পাঠ্যবিষয়ের কোন সুলতানের সাদ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর