উক্ত ঘটনার সুদূরপ্রসারী ফলাফল বিশ্লেষণ কর।
উত্তর: সুলতান মামুদের অভিযানের সুদূরপ্রসারী ফলাফল ছিল। এর মাধ্যমে রাজ্যের নিরাপত্তা নিশ্চিত হয় এবং গজনি রাজ্য সমৃদ্ধ হয়। সুলতান মাহমুদের অভিযানের ফলে তার রাজ্যের পূর্ব সীমানা সুরক্ষিত হয়। এছাড়া আঘাত পাওয়ার আগেই আঘাত করার নীতি গ্রহণের ফলে ভারত থেকে আক্রমণের ক্ষীণ সম্ভাবনাও চিরতরে বিনষ্ট হয়। ভারতে যেন কোনো জোট তৈরি না হয় এ লক্ষ্যে তিনি পৃথকভাবে কালিঞ্জর ও গোয়ালিয়র আক্রমণ করেন। বার বার সামরিক অভিযানের ফলে ভারতে সুলতান মাহমুদের কেউ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়ার সাহস পায়নি। গজনি বংশের পাঞ্জাব অধিকার ছিল ভারতের অভ্যন্তরে প্রবেশের চাবিকাঠিস্বরূপ। সুলতানের অভিযানের যুগ যুগ ধরে ভারতীয়রা যেসব ধনসম্পদ সঞ্চয় করেছিল, সেগুলো সুলতান মাহমুদ গজনিতে নিয়ে যান। তিনি ভারতের লুণ্ঠিত ধনসম্পদ দিয়ে গজনির শহরের শ্রীবৃদ্ধি সাধন করেন। গজনিকে তিলোত্তমা নগরীতে পরিণত করার পিছনে ভারতের ধনসম্পদ ব্যবহৃত হয়। এছাড়া জনকল্যাণেও ভারতীয় সম্পদ ব্যবহৃত হয়। তাছাড়া সুলতান মাহমুদের সময়ে বহু পির-দরবেশ, ওলি ইসলাম প্রচারকে নিজের ব্রত হিসেবে গ্রহণ করতেন। এজন্য তারা অমুসলিম দেশে গমন করতেন এবং ইসলাম প্রচার করতেন। ভারতে সুলতান মাহমুদের আগমনের সময় সেনাবাহিনীর সাথে এবং বিচ্ছিন্নভাবে অনেক পির-দরবেশ ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতে আসেন। ফলে ভারতে ইসলামের পরিচিতি এবং মুসলিমের সংখ্যা বৃদ্ধি পায়। উইলসন হেক বলেন, "He was the first to carry the banner of Islam into the heart of India." অর্থাৎ মাহমুদই ভারতবর্ষের অভ্যন্তরে সর্বপ্রথম ইসলামের পতাকা বহন করে নিয়ে যান। তার সামরিক অভিযানের ফলে মুসলমানগণ ভারতীয় তথা হিন্দুদের সংস্পর্শে আসে। ১০০০-১০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সময়ে তুর্কি, পারস্য, আফগান সৈন্যদের সাথে ভারতীয়দের সভ্যতা ও সংস্কৃতির মিলন ঘটে। এর ফলে দুটি ধর্মের মধ্যে ভাবের আদান-প্রদান হয় এবং উভয়ের সভ্যতা ও সংস্কৃতির অনেক কিছু আত্তীকৃত হয়। মুসলিম ও হিন্দুদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ফলে ইন্দো-মুসলিম কৃষ্টি জন্মলাভ করে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সুলতান মামুদের অভিযানের ফলাফল ছিল সুদূরপ্রসারী।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত ঘটনার সুদূরপ্রসারী ফলাফল বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর