উসমানিয়নের এশিয়া মাইনরে সাম্রাজ্য প্রতিষ্ঠার ঘটনার সাথে ভারতবর্ষের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? বর্ণনা কর।
উত্তর: উসমানিয়দের এশিয়া মাইন রে সাম্রাজ্য প্রতিষ্ঠান ঘটনার সাথে ভারতবর্ষে মুহাম্মদ ঘুরির স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার সাদৃশ্য রয়েছে। আফগানিস্তানের হীরাট ও গজনীর মধ্যবর্তী পর্বতসংকুল স্থানে ঘুর রাজ্যটি অবস্থিত ছিল।সুলতান মাহমুদের উত্তরাধিকারী গজনী সুলতানদের মধ্যে গৃহ বিবাদ,অন্তঃকলহ ও সেলজুক তুর্কিদের সাথে যুদ্ধের ফলে গজনী সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এ সুযোগে ঘুরিরা শক্তি সঞ্চয় করে। ক্ষমতার লড়াইয়ে ঘুড়ি সরদার মালিক কুতুব উদ্দিন হাসান ও সাইফুদ্দিন ঘুরি গজনির সুলতান বাহরাম শাহের কাছে পরাজিত ও নির্মমভাবে নিহত হন। নিহত ঘুরি ভাতৃদ্বয়ের অনুজ আলাউদ্দিন হুসাইন ভ্রাতৃহত্যার প্রতিশোধ নিতে গজনী আক্রমণ করে সুলতান বাহরাম যাকে বিতাড়িত করেন। আলাউদ্দিনের পর তার পুত্র সাইফুদ্দিন ও তার মৃত্যুর পর তার ভাই গিয়াস উদ্দিন গড নিয়ে শাসন অর্পণ করেন। ১২০৩ খ্রিস্টাব্দে গিয়াস উদ্দিনের মৃত্যুর পর মুহাম্মদ ঘুরি সিংহাসনে বসেন এবং ভারতে অভিযান শুরু করেন। তিনি সর্বপ্রথম স্থায়ী মুসলিম সাম্রাজ্য ভারতে প্রতিষ্ঠা করেন। যে কারণে ইতিহাসবিদরা তাকে ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠার মর্যাদা দেন। উদ্দীপকে উসমানের পিতা তৎকালীন রুমের সেলজুক সুলতান আলাউদ্দিনের কাছ থেকে গ্রীক সীমান্তে অবস্থিত ছোট্ট একটি পরগনার জয়গীর লাভ করেন। পরবর্তীতে এ সাম্রাজ্য বিশাল অটোমান সাম্রাজ্যে পরিণত হয়। সুতরাং বলা যায় ঘুরির ভারতবর্ষে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উসমানিয়নের এশিয়া মাইনরে সাম্রাজ্য প্রতিষ্ঠার ঘটনার সাথে ভারতবর্ষে…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর