উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে আমার পঠিত শাসক সুলতান মাহমুদের মিল রয়েছে।
সুলতান আলম একটি দেশে বার বার অভিযান চালান এবং প্রতিবারের জয় লাভের পর দেশে ফিরে যান। অভিযানে তিনি যেসব ধনসম্পদ অর্জন করতেন, তা নিজ দেশে নিয়ে গিয়ে শিক্ষা বিস্তার, শিল্পকলার পৃষ্ঠপোষকতায় ব্যয় করতেন। এভাবে তার রাজ্য একটি সমৃদ্ধিশালী ও সুসজ্জিত রাজ্যে পরিণত হয়। একইভাবে 'গজনির শাসক সুলতান মাহমুদ ১০০০ খ্রিস্টাব্দ হতে ১০২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত সতেরোবার ভারত অভিযান পরিচালনা করেন এবং এ সময় এখান থেকে প্রচুর ধনসম্পদ আফগানিস্তানে নিয়ে যান। এসব সম্পদ দ্বারা তিনি স্বীয় রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি আনয়নের কাজে ব্যয় করেন। তিনি শিক্ষা বিস্তারের জন্য গজনিতে একটি বিশ্ববিদ্যালয়, একটি পাঠাগার ও একটি জাদুঘর স্থাপন করেন। তিনি বহু স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিক্ষার পৃষ্ঠপোষকতার জন্য তিনি বিখ্যাত ছিলেন। 'শাহনামা' লেখার জন্য তিনি কবি ফেরদৌসকে ৬০,০০০ স্বর্ণ মুদ্রা প্রদান করেন। তার দরবারে কবি উনসুরি ও ফররুখী নিয়মিত যাতায়াত করতেন। এছাড়া বিশিষ্ট জ্যোতির্বিদ আল বিরুনী, ঐতিহাসিক উতবি, দার্শনিক আল ফারাবি ও বাইহাকি তার রাজ্যসভাকে অলংকৃত করতেন। তিনি অসংখ্য মাদ্রাসা, মসজিদ, সুরম্য সৌধ, অট্টালিকা প্রভৃতি নির্মাণ করে রাজধানী গজনিকে সুসজ্জিত করেন এবং সর্বাপেক্ষা সুন্দর নগরীতে পরিণত করেন।
অতএব, উদ্দীপকে সুলতান আলমের সাথে সুলতান মাহমুদের সাদৃশ্য রয়েছে।