শেয়ারFacebookWhatsApp

সুলতান মাহমুদ কোন রাজবংশের শাসক ছিলেন?

উত্তর: সুলতান মাহমুদ গজনি রাজবংশের শাসক ছিলেন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

সুলতান মাহমুদ কোন রাজবংশের শাসক ছিলেন?

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026

উত্তর

সুলতান মাহমুদ গজনি রাজবংশের শাসক ছিলেন।

উত্তর

সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক। কারণ সে যুগে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, সাম্রাজ্যে একক আধিপত্য প্রতিষ্ঠা করা, বিশাল সেনাবাহিনীকে বেতন-ভাতাদি দেওয়া, জ্ঞান-বিজ্ঞান ও শিল্পকলার পৃষ্ঠপোষকতা করা ইত্যাদি বিষয়ে প্রচুর অর্থের প্রয়োজন ছিল। আর ভারত ছিল অফুরন্ত ধনসম্পদে পরিপূর্ণ। অথচ এর নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। এজন্য ধনসম্পদে পরিপূর্ণ ভারত থেকে অর্থ ও রত্নভান্ডার লুণ্ঠন করাই ছিল সুলতান মাহমুদের ভারত আক্রমণের মূল উদ্দেশ্য।

উত্তর

চিত্রে প্রদর্শিত মন্দিরটিতে অর্থাৎ সোমনাথ মন্দিরটিতে ধনসম্পদ অর্জন ও হিন্দুদের আধিপত্য খর্ব করতে সুলতান মাহমুদ অভিযান পরিচালনা করেন।গুজরাটের কাথিওয়াড়ের সমুদ্র উপকূলে সোমনাথ মন্দির অবস্থিত। মন্দিরের স্থাপত্যশৈলী ছিল সুশোভিত। এ মন্দিরের খরচ নির্বাহের জন্য হিন্দু রাজন্যবর্গ দেবোত্তর সম্পত্তি হিসেবে দশ হাজার গ্রাম দান করেন। ১০২৩ খ্রিষ্টাব্দে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সুলতান মাহমুদ প্রশিক্ষিত একটি বাহিনী নিয়ে যাত্রা শুরু করেন এবং ১০২৪ খ্রিষ্টাব্দের মার্চের শুরুতে সোমনাথ প্রান্তরে পৌছেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে, ৪১৬-৪১৭ হিজরি মোতাবেক ১০২৫-২৬ খ্রিষ্টাব্দে সোমনাথের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালিত হয়। মুলতান ও রাজপুতনার দুর্গম ও বিপদসঙ্কুল পথ অতিক্রম করে সুলতান মাহমুদ ১০২৬ খ্রিষ্টাব্দে জানুয়ারি মাসে সোমনাথ মন্দিরে পৌছেন। গুজরাটের রাজা ভীমদেব ও অন্যান্য হিন্দু রাজন্যবর্গ সোমনাথ মন্দিরের পবিত্রতা রক্ষার্থে এগিয়ে আসেন। কিন্তু মুসলমানদের অদম্য সাহস, যুদ্ধস্পৃহা, তেজস্বিতা ও কৌশলের নিকট হিন্দুদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে। ১০২৬ সালের ৬ জানুয়ারি সোমনাথ মন্দির মুসলমানদের নিয়ন্ত্রণে আসে। ঈশ্বরীপ্রসাদের মতে, ৫,০০০ হিন্দু সোমনাথ মন্দির রক্ষা করতে গিয়ে নিহত হয়। সুলতান মাহমুদ সোমনাথ মন্দির হতে দুই কোটি দিনার, মণি-মানিক্য, হীরা-জহরত ও প্রচুর ধনসম্পদ লাভ করেন।অতএব বিপুল ধনসম্পদে ভরা সোমনাথ মন্দিরকে করায়ত্ত করার মাধ্যমে এ ধনসম্পদ অর্জনের জন্য সুলতান মাহমুদ অভিযান পরিচালনা করেন। প্রদর্শিত মন্দিরটিতে অর্থাৎ সোমনাথ মন্দিরটিতে ধনসম্পদ অর্জন ও হিন্দুদের আধিপত্য খর্ব করতে সুলতান মাহমুদ অভিযান পরিচালনা করেন।

উত্তর

শ্রেষ্ঠ বীর নরপতি ও শাসক হিসেবে উক্ত শাসক তথা সুলতান মাহমুদের কৃতিত্ব অপরিসীম।সমসাময়িক বিশ্বের সর্বশ্রেষ্ঠ সেনাপতি সুলতান মাহমুদ ভারত অভিযানকালে যে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছেন তা তার সামরিক প্রতিভারই পরিচায়ক। আলেকজান্ডারের প্রাচ্যদেশীয় বিজয় অপেক্ষা সুলতান মাহমুদের সামরিক অভিযানগুলো অধিক আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ ছিল। ঐতিহাসিক ড. রমেশচন্দ্র মজমুদার বলেন, "তিনি ছিলেন সন্দেহাতীতভাবে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সমরনায়ক।" ঐতিহাসিক স্ট্যানলি লেনপুল বলেন, "মাহমুদ ছিলেন একজন উঁচুদরের সৈনিক। তার দেহে যেমন ছিল শক্তি, মনেও ছিল তেমনি অফুরন্ত সাহস।" মাহমুদ অত্যন্ত সতর্ক ও দুঃসাহসী সমরনায়ক ছিলেন। এস. এম. জাফর বলেন, "সুলতান মাহমুদ সমরবিদ্যায় অসাধারণ নৈপুণ্য অর্জন করেন। সেনাপতি হিসেবে তার কার্যের ধারা ছিল রিজ্ঞানভিত্তিক।" অসাধারণ সাংগঠনিক ক্ষমতার অধিকারী মাহমুদ আরবীয়, তুর্কি, আফগান, হিন্দু, ইরানি প্রভৃতি ভাষা ও জাতির সৈন্য নিয়ে এক অপরাজেয় সৈন্যবাহিনী গঠন করেছিলেন। ঐতিহাসিক ড. ঈশ্বরীপ্রসাদ বলেন, “একটি ক্ষুদ্র পার্বত্য রাজ্যকে শুধু বাহুবলে একটি বিশাল ও সমৃদ্ধিশালী সাম্রাজ্যে পরিণত করা কম কৃতিত্বের কাজ নয়।” ঐতিহাসিক ড. স্মিথ সুলতান মাহমুদের যুদ্ধকৌশলের ভূয়সী প্রশংসা করেছেন। বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা এবং ত্বরিত কার্যকারিতা তার সফলতার মূল কারণ ছিল। ঐতিহাসিক হাবিব বলেন, “যুদ্ধকৌশল অপেক্ষা যুদ্ধ পরিচালনায় মাহমুদ গুরুত্ব দিতেন বেশি।” শুধু সামরিক শক্তির মাধ্যমেই সুলতান মাহমুদ আফগানিস্তান, পারস্য, ট্রান্সঅক্সিয়ানা এবং পাঞ্জাবে স্বীয় আধিপত্য বিস্তার করেন।পরিশেষে বলা যায়, সুলতান মাহমুদ সেনাপতি ও শাসক হিসেবে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করে ইতিহাসে অমর হয়ে আছেন।
HSCIslamic History 2nd paperকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

সুলতান মাহমুদ কোন রাজবংশের শাসক ছিলেন? | Prosthuti