শেয়ারFacebookWhatsApp

জাতিভেদ প্রথা ও সতীদাহ প্রথা সম্পর্কে ব্যাখ্যা কর।

উত্তর: বর্ণের ভিত্তিতে সমাজের মানুষের যে শ্রেণিবিভাগ করা হয় তাকে জাতিভেদ প্রথা বলা হয়। জাতিভেদ তথা প্রাচীন হিন্দু সমাজে দেখা যায়। প্রাচীন হিন্দু সমাজ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র-এ চার শ্রেণিতে বিভক্ত ছিল। এ চারটি শ্রেণির, ব্রাহ্মণ ও ক্ষত্রিরা সমাজের সকল সুবিধা ভোগ করত। আর শূদ্ররা ছিল সবচেয়ে অবহেলিত। স্বামীর মৃত্যুর পর তার চিতায় স্ত্রীকে দাহ করার প্রথাকে সতীদাহ প্রথা বলে। প্রাচীন হিন্দু সমাজে সতীদাহ প্রথার প্রচলন ছিল। স্ত্রী জীবিত থাকা অবস্থায় যদি স্বামী' মারা যেত তবে ঐ স্বামীকে যে চিতায় দাহ করা হতো জীবন্ত স্ত্রীকেও ঐ চিতায় দাহ করা হতো। এ প্রথা সতীদাহ প্রথা নামে পরিচিত।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

জাতিভেদ প্রথা ও সতীদাহ প্রথা সম্পর্কে ব্যাখ্যা কর।

উদ্দীপক

অটোমান সুলতান অরখান, জেনিসারি বাহিনী গঠন করে বিভিন্ন রাজ্যে অভিযান পরিচালনা করেন। এসব রাজ্য থেকে অর্থসম্পদ লুণ্ঠন করে তিনি নিজ দেশের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধি করেন। তিনি একটি দ্বীপের সুসজ্জিত ও সুরক্ষিত উপাসনালয়ে সংরক্ষিত মূল্যবান অর্থসম্পদের সন্ধান পেয়ে সেটি আক্রমণ ও লুণ্ঠন করেন। স্থানীয় অধিবাসীরা প্রাণপণ চেষ্টা করেও উপাসনালয়টিকে লুণ্ঠনের হাত থেকে রক্ষা করতে পারেননি। তবে তিনি জ্ঞান-বিজ্ঞান ও স্থাপত্য শিল্পের একজন উদার পৃষ্ঠপোষক ছিলেন।

ঢাকা সিটি কলেজ · 2025

উত্তর

'শাহনামা' মহাকাব্যের রচয়িতা ছিলেন আবুল কাশেম ফেরদৌসি।

উত্তর

বর্ণের ভিত্তিতে সমাজের মানুষের যে শ্রেণিবিভাগ করা হয় তাকে জাতিভেদ প্রথা বলা হয়। জাতিভেদ তথা প্রাচীন হিন্দু সমাজে দেখা যায়। প্রাচীন হিন্দু সমাজ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র-এ চার শ্রেণিতে বিভক্ত ছিল। এ চারটি শ্রেণির, ব্রাহ্মণ ও ক্ষত্রিরা সমাজের সকল সুবিধা ভোগ করত। আর শূদ্ররা ছিল সবচেয়ে অবহেলিত। স্বামীর মৃত্যুর পর তার চিতায় স্ত্রীকে দাহ করার প্রথাকে সতীদাহ প্রথা বলে। প্রাচীন হিন্দু সমাজে সতীদাহ প্রথার প্রচলন ছিল। স্ত্রী জীবিত থাকা অবস্থায় যদি স্বামী' মারা যেত তবে ঐ স্বামীকে যে চিতায় দাহ করা হতো জীবন্ত স্ত্রীকেও ঐ চিতায় দাহ করা হতো। এ প্রথা সতীদাহ প্রথা নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকের উপসনালয়ে আক্রমণের সাথে সুলতান মাহমুদের সোমনাথ মন্দির আক্রমণের সাথে সাদৃশ্য পাওয়া যায়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: সুলতান মহমুদ ২৭ বছরে ভারতবর্ষে মোট ১৭ বার অভিযান পরিচালনা করেন। বিভিন্ন অভিযানে বিজয়ী হয়ে বিপুল পরিমাণ বেশি সম্পদ অর্জন করেন। গুজরাটের সোমনাথ মন্দিরে আক্রমণ ছিল তার একটি দু:সাহসিক কাজ। মন্দিরটি সুলতান মাহমুদের আক্রমণের সাধ্যের বাইরে বলে এই মন্দিরের পুরোহিতরা ভাবলেও মন্দিরে বিপুল ধনরাজির খবর পেয়ে তিনি আক্রমণ করেন। সেখানকার রাজা ভীমদেবের নেতৃত্বে স্থানীয় জনগণ ও পুরোহিতদের প্রবল বাধা সত্ত্বেও সুলতান মাহমুদ জয়লাভ করেন। মন্দির থেকে সুলতান মাহমুদ দুই কোটিরও বেশি স্বর্ণমুদ্রা, দুইশত মণ মণি-মুক্তা পান। উদ্দীপকেও সুলতান অরখান বিভিন্ন রাজ্যে আক্রমণ করেন এবং বিজয় লাভ করে সেখানকার ধন-সম্পদ হস্তগত করেন। এছাড়াও তিনি একটি সুরক্ষিত উপসনালয়ে মূল্যবান ধন-সম্পদের খোঁজ পেয়ে সেখানে আক্রমণ করেন। স্থানীয়দের বাঁধা পেরিয়ে তিনি সেখানে বিজয় লাভ করেন এবং সব ধন-সম্পদ নিজে লুণ্ঠন করেন। তাই বলা যায়, ধন-সম্পদ লাভের উদ্দেশ্যে বিভিন্ন অভিযান পরিচালনা, স্থানীয়দের বাঁধা সত্ত্বেও উপাসনালয়ের ধন-সম্পদ অর্জনের লক্ষ্যে আক্রমণ করার দিক থেক উদ্দীপকের সুলতান অরখান ও সুলতান মাহমুদের সাদৃশ্য রয়েছে।

উত্তর

”উদ্দীপকের সুলতানের মতো সুলতান মাহমুদ ও একই উদ্দেশ্যে সম্পদ সংগ্রহ করেন।" নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো: উদ্দীপকের অটোমান সাম্রাজ্যের সুলতান অরখান সম্পদ অর্জনের জন্য বিভিন্ন রাজ্যে আক্রমণ করতেন। অত্যাধিক সম্পদের খবর পেয়ে একটি দ্বীপের অত্যন্ত সুরক্ষিত উপাসনালয়ে আক্রমণ করতে ও পিছ পা হন নি। সুলতান অরখান নিজের দেশের উন্নয়নের জন্য এবং নিজের দেশকে সৌন্দর্যমন্ডিত করতে এসব অর্জিত সম্পদ ব্যয় করতেন। পাশাপাশি তিনি জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নের সাধনের জন্য এবং স্থাপত্য শিল্পের অগ্রগতির জন্য পৃষ্ঠপোষকতা করতেন। অর্থাৎ জ্ঞান-বিজ্ঞানের নিত্য নতুন সব আবিষ্কারের জন্য তিনি প্রচুর অর্থ ব্যয় করতেন। সুলতান মাহমুদ ছিলেন উচ্চাভিলাষী যোদ্ধা। কিছু ইতিহাসবিদদের মতে তিনি ভারতবর্ষের ধন-সম্পদের লোভে এখানে বারবার অভিযান পরিচালনা করেন। তার সদ্য প্রতিষ্ঠিত গজনী রাজ্যকে সুদৃঢ়, সমৃদ্ধশালী, সুসজ্জিত করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিলো। তাছাড়া রাজ্যে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তিনি বিভিন্ন রাজ্য আক্রমণ করে ধন-সম্পদ অর্জন শুরু করেন। এই ধন-সম্পদ তিনি গজনীর উন্নয়নে ব্যয় করেন। ভারতবর্ষের ধন-সম্পদের মাধ্যমে ইতিহাসে গজনী প্রসিদ্ধ নগরীতে পরিণত হয়। পাশাপাশি সুলতান মাহমুদ শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞান - বিজ্ঞানের উদার পৃষ্ঠপোষক ছিলেন। কোন রকম কার্পণ্য না করে তিনি বিদ্বান ও জ্ঞানী ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা করতেন। সেসময়কার বহু বিদ্বান ও জ্ঞানী ব্যাক্তি তার দরবারে সমাদৃত হয়েছিলেন। আল বিরুনী, আল ফারাবি, উৎবি, বায়হাকির মতো বিদ্বান ও জ্ঞানী ব্যাক্তিরা ছিলেন সুলতান মাহমুদের দরবারের নক্ষত্র। অনেকে মনে করেন সুলতান মাহমুদ নিজেও একজন পন্ডিত ছিলেন। তাই বলা যায়, "উদ্দীপকের সুলতান এবং সুলতান মাহমুদ একই উদ্দেশ্যে সম্পদ সংগ্রহ করেন" উক্তিটি যথার্থ ও সঠিক।
HSCIslamic History 2nd paperঢাকা সিটি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।