শেয়ারFacebookWhatsApp

হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন?

উত্তর: হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন উমাইয়া সেনাপতি ও পূর্বাঞ্চলের গভর্নর।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন?

উদ্দীপক

সম্প্রতি চীনের দুটি যুদ্ধজাহাজ জাপান নিয়ন্ত্রিত সেনকাকুস দ্বীপের জলসীমায় প্রবেশ করে। চীনের কাছে দ্বীপটি দিয়াসুস নামে পরিচিত এবং এটিকে তারা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দুবার অভিযান প্রেরণ করে। কিন্তু এ অভিযান দুটিতে তারা ব্যর্থ হয়েছিল। দু'বারের পরাজয়ের গ্লানি মুছে ফেলার জন্য তারা আবার অভিযান প্রেরণ করল এবং এই অভিযানে সফলকাম হয়।

নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025

উত্তর

হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন উমাইয়া সেনাপতি ও পূর্বাঞ্চলের গভর্নর।

উত্তর

মুহাম্মদ ঘুরীর সিন্ধু অভিযানের প্রাক্কালে কনৌজের অবস্থা বিশৃঙ্খল ছিল। যদিও কনৌজ ছিল ভারতের একটি অন্যতম শক্তিশালী রাজ্য। এ রাজ্যের শেষ রাজা ছিলেন জয়চাঁদ। পৃথ্বিরাজ জয়চাঁদের কন্যাকে অপহরণ করায় দুই রাজ্যের মধ্যে চরম শত্রুতা শুরু হয়। ফলে মুহাম্মদ ঘুরী ভারত আক্রমণের প্রাক্কালে জয়চাঁদ পৃথ্বিরাজের বিপক্ষে অবস্থান নেন।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত অভিযানের ঘটনাবলি ভারতের ইতিহাসে সিন্ধু অভিযানের ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ।উদ্দীপকে দেখা যায়, চীনের দুটি যুদ্ধ জাহাজ জাপান নিয়ন্ত্রিত সেনকাকুস দ্বীপের জলসীমায় ঢুকে পড়ে। চীন-জাপানের এ দ্বীপ দখলের জন্য দুবার অভিযান করে ব্যর্থ হয়। তবে পরবর্তীতে অভিযানে চীন সফল হয়। অনুরূপ ঘটনা আমরা আরবদের সিন্ধু অভিযানের ক্ষেত্রে দেখতে পাই। সিন্ধুর দেবল বন্দরে আরবদের বাণিজ্যিক জাহাজ লুণ্ঠিত হলে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু রাজা দাহিরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য ৭১১ সালে উবায়দুল্লাহ ও বুদায়েলের নেতৃত্ব দুটি সামরিক অভিযান প্রেরণ করে। কিন্তু তা ব্যর্থ হয়। অতঃপর তিনি সিন্ধু। অভিযানের জন্য ভ্রাতৃম্পুত্র মুহাম্মদ কাসিমকে প্রধান সেনাপতি করে একটি সেনাবাহিনী গঠন করেন। অতঃপর মুহাম্মদ বিন কাসিম ৬ হাজার সিরীয় ও ইরাকি সৈন্য ও ৬ হাজার উষ্ট্রারোহী ৩ হাজার ভারবাহী পশু নিয়ে ৭১২ সালে ভারত অভিযান করেন। তিনি এ অভিযানে সফলতা লাভ করে। ভারতে মুসলিমদের বিজয় নিশান উত্তোলন করেন।পরিশেষে বলা যায়, চীন কর্তৃক জাপানের সেনকাকুস দ্বীপ অভিযান ও দুবারের ব্যর্থতার পর তৃতীয়বারের সফলতা লাভের মতো আরবদের সিন্ধু অভিযানের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উক্ত অভিযান তথা আরবদের সিন্ধু অভিযানে ব্রাহ্মণাবাদ আলোর ও মুলতানের পতন ঘটেছিল- উক্তিটি যথার্থ ও যুক্তিযুক্ত।উদ্দীপকের ঘটনার সাথে সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের ব্রাহ্মণাবাদ, আলোর ও মুলতান জয়ের গভীর সম্পর্ক রয়েছে। রাওয়ার যুদ্ধে রাজা দাহিরকে পরাজিত করে মুহাম্মদ বিন কাসিম ব্রাহ্মণাবাদের দিকে অগ্রসর হন। তখন ব্রাহ্মণাবাদের শাসক ছিলেন দাহির পুত্র জয়সিংহ। জয়সিংহ মুহাম্মদ বিন কাসিমের কাছে পরাজিত হন। শহরবাসী আত্মসমর্পণ করলে তাদের জীবন, সম্পদ ও জমিজমা ফিরিয়ে দেওয়া হয়। তাদের ধর্মীয় স্বাধীনতাও প্রদান করা হয়। শহরবাসী একটি নির্দিষ্ট পরিমাণ জিজিয়া দিতে সম্মত হয়। রাজা দাহিরের স্ত্রী লোদী এবং কন্যা সূর্য দেবী ও পরিমল দেবী বন্দি হন। আলোর ছিল সিন্ধুর রাজধানী। রাজা দাহিরের পুত্র কুফির সাথে মুহাম্মদ বিন কাসিমের সামরিক যুদ্ধ হয়। এ যুদ্ধে মুহাম্মদ বিন কাসিম চূড়ান্তভাবে বিজয়ী হন। আলোর বিজয় সম্পন্ন করে আরব বাহিনী মুলতানের দিকে অগ্রসর হন। মুলতানে হিন্দুরা প্রায় দুই মাস যাবৎ প্রতিরোধ করে অবশেষে পরাজিত হয়। ৭১৩ খ্রিষ্টাব্দে মুলতান আরবদের দখলে চলে আসে। এভাবে মুহাম্মদ বিন কাসিম রাজা দাহিরকে পরাজিত করে ব্রাহ্মণবাদ, আলোর এবং মুলতান দখল করেন।পরিশেষে বলা যায়, চীনের বিজয়াভিযানের সাথে মুহাম্মদ বিন কাসিমের ব্রাহ্মণাবাদ, আলোর ও মুলতান বিজয় সম্পর্কযুক্ত।
HSCIslamic History 2nd paperনিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন? | Prosthuti