শেয়ারFacebookWhatsApp

মুহাম্মদ বিন কাসিমের মৃত্যুর প্রকৃত কারণ ব্যাখ্যা কর।

উত্তর: খলিফা সুলায়মানের ব্যক্তিগত আক্রোশই ছিল খলিফা মোহাম্মদ বিন কাসেম এর মৃত্যুর প্রকৃত কারণ। মোহাম্মদ বিন কাসেমের মৃত্যুর কারন হিসেবে রাজাদারিয়ার কন্যা সূর্য দেবী ও পরিমল দেবীর মিথ্যা অভিযোগকে ধরা হলেও এর কোন ঐতিহাসিক ভিত্তি নেই। মূলত হাজ্জাজ বিন ইউসুফের প্রতি খলিফা সুলাইমান এর ব্যক্তিগত আক্রোশের কারণেই তার জামাতা মোহাম্মদ বিন কাসিমকে হত্যা করা হয়েছিল।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

মুহাম্মদ বিন কাসিমের মৃত্যুর প্রকৃত কারণ ব্যাখ্যা কর।

উদ্দীপক

ছাতক ও ভোলাগঞ্জে চলাচলকারী পাথরবাহী নৌকাগুলো ডাকুয়াবিল এলাকায় প্রায়ই ডাকাতদের দ্বারা লুন্ঠিত হয়। এতে ছাতকের পাথর ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হলে ছাতক ইউনিয়নের চেয়ারম্যান ডাকুয়াবিল এলাকার চেয়ারম্যানের কাছে জড়িতদের শাস্তি দাবি করেন। কিন্তু তিনি এর কোনো প্রতিকার না পেয়ে শাস্তি প্রদানের উদ্দেশ্যে পুলিশের সহায়তায় ডাকাতদের আক্রমণ করেন। ফলে উভয়পক্ষের সংঘর্ষে ডাকাত প্রধান নিহত হয় এবং তার অনুসারীরা পালিয়ে যায়। উক্ত অভিযান ডাকুয়াবিল এলাকার মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে।

ঢাকা সিটি কলেজ · 2025

উত্তর

৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন।

উত্তর

খলিফা সুলায়মানের ব্যক্তিগত আক্রোশই ছিল খলিফা মোহাম্মদ বিন কাসেম এর মৃত্যুর প্রকৃত কারণ। মোহাম্মদ বিন কাসেমের মৃত্যুর কারন হিসেবে রাজাদারিয়ার কন্যা সূর্য দেবী ও পরিমল দেবীর মিথ্যা অভিযোগকে ধরা হলেও এর কোন ঐতিহাসিক ভিত্তি নেই। মূলত হাজ্জাজ বিন ইউসুফের প্রতি খলিফা সুলাইমান এর ব্যক্তিগত আক্রোশের কারণেই তার জামাতা মোহাম্মদ বিন কাসিমকে হত্যা করা হয়েছিল।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ছাতক ইউনিয়নের চেয়ারম্যানের অভিযানের সাথে আরবদের সিন্দু অভিযানের মিল রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো। উমাইয়া খলিফা আল-ওয়ালিদ বিন আব্দুল মালেকের (৭০৫-৭১৫ খ্রি.) খিলাফত লাভের পর মুসলিম সাম্রাজ্যে নতুন অধ্যায়ের সূচনা হয়। সেনাপতি কুতায়বা বিন মুসলিমের প্রচেষ্টায় মধ্য এশিয়া ইসলামের বিজয় পতাকা উত্তোলিত হয়। প্রায় একই সময় পূর্বাঞ্চলের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু অভিযানের জন্য মোহাম্মদ বিন কাসিমকে প্রেরণা যোগায়। প্রেরণায় উৎসাহিত হয়ে মুহাম্মদ বিন কাসিম আরবদের নিয়ে ভারতে ৭১২ খ্রিস্টাব্দে সিন্দু অভিযান পরিচালনা করেন। উদ্দীপকে এই ঘটনারই ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপক বালা হয়েছে,ছাতক ও ভোলাগেঞ্জ চলাচলকারী পাথরবাহি নৌকাগুলো ডাকুয়াবিল এলাকায় প্রায় ডাকাতদের হাতে লুন্ঠিত হয়। এতে ছাতকের পাথর ব্যবসায়ীরা ছাতক ইউনিয়নের চেয়ারম্যান ডাকুয়াবিল এলাকার চেয়ারম্যানের কাছে জড়িতদের শাস্তি দাবী করেন। কিন্তু কোন প্রতিকার না পেয়ে তিনি পুলিশের সহায়তায় ডাকাতদের উপর আক্রমণ করেন। আরব সিন্ধু অভিযানেও এমনটি প্রতিফলিত হয়। জানা যায, সিংহলের (বর্তমান শ্রীলংকার) রাজা আটটি উপঢৌকনপূর্ণ জাহাজ খলিফা ওয়ালিদ ও হাজ্জাজের উদ্দেশ্যে প্রেরণ করেন। কোন কোন ঐতিহাসিক এর মত, সিংহলের বাণিজ্যরত নিহত আরব বণিকদের পরিবার-পরিজনও সে জাহাজগুলোতে ছিল। যাত্রাপথে জাহাজগুলো সিদ্ধুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদস্যুরা লুট করে। হাজ্জাজ রাজা দাহিরের কাছে এর প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করলে দাহির সে দাবি প্রত্যাখ্যান করেন। দাহিরের উদ্ধত আচরণে ক্ষুব্ধ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু ও মুলতান অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত ঘটনাটি প্রাক-সালানাত যুগে আরবদের সিন্ধু অভিযানের সাথে সঙ্গতিপূর্ণ।

উত্তর

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ আরবদের সিন্ধু অভিযান এখনকার অধিবাসীদের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ফল বয়ে এনেছিল। আরবদের সিন্দু বিজয়ের ফলাফল ও গুরুত্ব সম্পর্কে ঐতিহাসিকদের পার্থক্য রয়েছে। কেউ কেউ এ বিজয়কে নিষ্পল বলেছেন। কিন্তু সার্বিকভাবে বিবেচনা করলে দেখা যায় - এই বিজয় আরবদের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ফল বয়ে এনেছিল। আরবদের সিন্দু বিজয়ের পথ ধরেই পরবর্তী সময়ে মুসলমানরা ভারতে প্রবেশ করে। সুলতান মোহাম্মদ বিন কাসিমের পথ অনুসরণ করেই সুলতান মোহাম্মদ ও সুলতান ঘুরি ভারতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। সিন্ধু বিজয়ের পর থেকেই অনেক সৈন্য ভারতে স্থায়ীভাবে থাকতে শুরু করে। তারা বিজিত অঞ্চলে বহু রাস্তা-ঘাট নির্মাণ করে। ব্রিটিশ ঐতিহাসিক টড তার 'রাজস্থানের ইতিহাস' গ্রন্থে আরবদের সিন্ধু বিজয়কে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন। সিন্দু বিজয়ের রাজনৈতিক ফলাফল নিয়ে অনেক মতবাদ থাকলেও এর ধর্মীয় ফলাফল ছিল অনেক তাৎপর্যপূর্ণ। এই বিজয়ের ফলে অসংখ্য পীর-দরবেশ ভারত উপমহাদেশে ধর্ম প্রচারের জন্য আসেন। যাদের ফলে সাম্য, মৈত্রী ও সহিষ্ণুতার প্রতীক ইসলাম ধর্মে অনেক নির্যাতিত হিন্দু সম্প্রদায় যোগ দান করতে থাকেন। ফলে তারা বিপুল সংখ্যায় ইসলাম ধর্মে দীক্ষিত হয়। সিন্ধু ও মুলতানে আরব প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ার আরবদের সাথে ভারতের সম্পর্ক আরও সূদৃঢ় হয়। প্রকৃতপক্ষে হিন্দু-মুসলিমের এ সহাব্যবস্থায় পরবর্তী সময়ে ভারতে নতুন সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিল।
HSCIslamic History 2nd paperঢাকা সিটি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।