শেয়ারFacebookWhatsApp

পৃথ্বিরাজ কোন অঞ্চলের রাজা ছিলেন?

উত্তর: পৃথ্বিরাজ দিল্লি ও আজমির অঞ্চলের রাজা ছিলেন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

পৃথ্বিরাজ কোন অঞ্চলের রাজা ছিলেন?

উদ্দীপক

বাহরামপুরের শাসক জালালউদ্দিন একজন প্রতাপশালী শাসক ছিলেন। তিনি দিপালপুরের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগ নিয়ে অঞ্চলটি আক্রমণ করেন। প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলেও হাল ছাড়েননি। পরবর্তী বছর পুনরায় শক্তি অর্জন করে আক্রমণ করেন এবং বিজয় লাভকরেন। বিজিত অঞ্চলে প্রতিনিধি রেখে তিনি বাহরামপুরে চলে আসেন। পরবর্তীতে তার প্রতিনিধি নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা দেন এবং নিজ নামে মুদ্রা জারি করেন। এভাবে দিপালপুরে তার প্রতিষ্ঠিত রাজবংশটি নব্বই বছর টিকেছিল।

বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

পৃথ্বিরাজ দিল্লি ও আজমির অঞ্চলের রাজা ছিলেন।

উত্তর

গুজরাটের কাথিওয়াড়ে অবস্থিত ছিল বিখ্যাত সোমনাথ মন্দির। হিন্দুদের ধারণা ছিল সোমনাথ মন্দির তুর্কিদের জয়ের সাধ্যের বাইরে। তাই সকলে এখানে ধনসম্পদ গচ্ছিত রাখত। সুলতান মাহমুদ তার দীর্ঘ ২৭ বছরের শাসনামলে ১৭ বার ভারতবর্ষে অভিযান চালিয়েছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ষোড়শ অভিযান। সুলতান মাহমুদ ১০২৬ খ্রিষ্টাব্দে সোমনাথ মন্দিরে তার ষোড়শ অভিযান পরিচালনা করেন। তিনি এ মন্দির আক্রমণ করে বিপুল পরিমাণ ধনসম্পদ লুণ্ঠন করে চলে যান।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জালালউদ্দিনের দিপালপুরের আক্রমণের সাথে আমার পঠিত শাসক মুহাম্মদ ঘুরীর ভারত-অভিযানের মিল রয়েছে।উদ্দীপকের বাহরামপুরের শাসক জালালউদ্দিন দিপালপুরের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগ নিয়ে অঞ্চলটি আক্রমণ করেন। প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলেও পুনরায় আক্রমণ করে বিজয় "লাভ করেন। বিজিত অঞ্চলে প্রতিনিধি রেখে তিনি বাহরামপুরে চলে আসেন। পরবর্তীতে তার প্রতিনিধি নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা দেন। এভাবে দিপালপুরে তার প্রতিষ্ঠিত রাজবংশটি নব্বই বছর টিকেছিল। তেমনি ঘটনা মুহাম্মদ ঘুরীর ক্ষেত্রে দেখা যায়। মুহাম্মদ ঘুরী ১১৯১ খ্রিষ্টাব্দে মুলতান, সিন্ধু, গুজরাট ও পাঞ্জাব অধিকার করে দিল্লি দখলের জন্য অগ্রসর হন। এ সংবাদে চৌহান বংশের রাজা পৃথ্বিরাজ উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি কনফেডারেসি বা ঐক্যজোট গঠন করেন। অতঃপর পৃথ্বিরাজ থানেশ্বরের কাছাকাছি তরাইনের রণক্ষেত্রে সম্মিলিত বাহিনী নিয়ে মুহাম্মদ ঘুরীর মোকাবিলা করেন। এ যুদ্ধ তরাইনের ১ম যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে মুহাম্মদ ঘুরী পরাজিত ও আহত হয়ে পালিয়ে যান। অতঃপর মুহাম্মদ ঘুরী প্রথম যুদ্ধে পরাজয়ের গ্লানি মোচনের জন্য ১১৯২, খ্রিষ্টাব্দে ১ লক্ষ ২০ হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে পুনরায় যুদ্ধ যাত্রা করেন। তাকে মোকাবিলা করার জন্য রাজা পৃথ্বিরাজ ১৫০ জন রাজপুত রাজার সমন্বয়ে ৩ লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করেন। যার মধ্যে ৩০০ হাতি ও সুসজ্জিত অশ্বারোহী, বাহিনী ছিল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও মুহাম্মদ ঘুরীর উন্নত রণকৌশলের কাছে পৃথ্বিরাজের সম্মিলিত বাহিনীর পরাজয় ঘটে। পৃথ্বিরাজ পালাতে গিয়ে ধরা পড়েন এবং পরে নিহত হন। এভাবে মুহাম্মদ ঘুরী তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন।অতএব উদ্দীপকের জালালউদ্দিনের দিপালপুর আক্রমণের সাথে সুলতান মাহমুদের ভারত অভিযানের সাদৃশ্য রয়েছে।

উত্তর

জালালউদ্দিনের সাথে সাদৃশ্যপূর্ণ মুহাম্মদ ঘুরীর ভারত বিজয়ের ভারবর্তী ইতিহাস ভিন্ন ধারায় প্রবাহিত হয়। মন্তব্যটি যথার্থ।মুহাম্মদ ঘুরী তরাইনের দ্বিতীয় যুদ্ধে রাজা পৃথ্বিরাজকে পরাজিত করে ভারতবর্ষে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। তরাইনের যুদ্ধ ছিল 'ভাগ্য নির্ধারণী যুদ্ধ। ঈশ্বরী প্রসাদ বলেন, মুহাম্মদ ঘুরী বিজিত অঞ্চলে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তরাইনের ২য় যুদ্ধে মুসলিম বাহিনী হিন্দু সামরিক নেতাদের হত্যা করেন। তরাইনের ২য় যুদ্ধে বিজয়ী হওয়ার পর মুসলিম বাহিনী একে একে বিভিন্ন অঞ্চল দখল করেন। তারা হানসি, খুরাম, সামান, আজমির দখল করেন।. কুতুবউদ্দিনের নেতৃত্বে ১১৯৩ খ্রিষ্টাব্দ মিরাট, দিল্লি, কোইল (বর্তমান আলীগড়) মুসলমানদের দখলে আসে। কুতুবউদ্দিন দিল্লিতে রাজধানী স্থাপন করেন। ১১৯৪ খ্রিষ্টাব্দে মুহাম্মদ ঘুরী চান্দেয়ার যুদ্ধে কনৌজের। রাজা জয়চন্দ্রকে পরাজিত করেন। মুহাম্মদ ঘুরী ভারতবর্ষ শাসন পরিচালনার জন্য কুতুবউদ্দিন আইবেকের ওপর দায়িত্ব দিয়ে গজনিতে ফিরে যান। যার ফলে ভারতের রাজনৈতিক দিগন্তে আমূল পরিবর্তন। সূচিত হয়। এভাবে ভারতে বিজয়ী হয়ে মুহাম্মদ ঘুরী তার সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের নিকট ভারতের শাসনভার অর্পণ করে স্বীয় রাজধানী গজনিতে ফিরে যান। ফলে তার প্রতিনিধি হিসেবে কুতুবউদ্দিন আইবেক ভারতে ১২০৬ সালে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন। যা দাস বংশ নামে পরিচিত। দাস বা মামলুক বংশের শাসনগণ ৯০ বছর ভারত শাসন করেন। যার ফলে ভারতে কয়েকশ বছরের জন্য ইতিহাস ভিন্ন ধারায় প্রকাশিত হয়।পরিশেষে বলা যায়, মুহাম্মদ ঘুরী বারত বিজয় করে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। তিনি নিজ রাজ্যে ফিরে গেলে তার প্রতিনিধি কুতুব উদ্দিন আইবেক ভারতে মামলুক শাসন প্রতিষ্ঠা করেন।
HSCIslamic History 2nd paperবরিশাল সরকারি মহিলা কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।