শেয়ারFacebookWhatsApp

গজনিকে প্রাচ্যের স্বর্গীয় বন্ধু বলা হতো কেন? ব্যাখ্যা কর।

উত্তর: সুলতান মাহমুদ ভারত থেকে অর্জনকৃত বিপুল ধনৈশ্বর্য ব্যয়ে রাজধানী গজনিকে অতুলনীয় ও সমৃদ্ধ স্বপ্নপুরীতে পরিণত করার চেষ্টা করেন। তার চেষ্টায় গজনি মধ্যযুগের শ্রেষ্ঠ সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। সুলতান গজনিতে একটি বিশ্ববিদ্যালয়, একটি পাঠাগার ও একটি জাদুঘর স্থাপন করেন। সুলতান মাহমুদ গজনিতে 'স্বর্গীয় বধূ' (Celestial Bride) নামে পরিচিত যে অনিন্দ্যসুন্দর মসজিদটি নির্মাণ করেছিলেন ঐতিহাসিকেরা এটিকে 'প্রাচ্যের বিস্ময় (Wonder of the East) বলে বর্ণনা করেন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

গজনিকে প্রাচ্যের স্বর্গীয় বন্ধু বলা হতো কেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সাদমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করে। কিন্তু তার দৃঢ় মনোবল, কঠিন পরিশ্রম ও অধ্যবসায়ের কারণে পরের বছর বিসিএস পরীক্ষায় সাফল্য অর্জন করে।

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

মুহাম্মদ ঘুরীর পূর্ণনাম মুইজউদ্দিন মুহাম্মদ বিন সাম।

উত্তর

সুলতান মাহমুদ ভারত থেকে অর্জনকৃত বিপুল ধনৈশ্বর্য ব্যয়ে রাজধানী গজনিকে অতুলনীয় ও সমৃদ্ধ স্বপ্নপুরীতে পরিণত করার চেষ্টা করেন। তার চেষ্টায় গজনি মধ্যযুগের শ্রেষ্ঠ সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। সুলতান গজনিতে একটি বিশ্ববিদ্যালয়, একটি পাঠাগার ও একটি জাদুঘর স্থাপন করেন। সুলতান মাহমুদ গজনিতে 'স্বর্গীয় বধূ' (Celestial Bride) নামে পরিচিত যে অনিন্দ্যসুন্দর মসজিদটি নির্মাণ করেছিলেন ঐতিহাসিকেরা এটিকে 'প্রাচ্যের বিস্ময় (Wonder of the East) বলে বর্ণনা করেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সাদমানের সাফল্যের সাথে আমার পঠিত মুহাম্মদ ঘুরীর সাফল্যের মিল রয়েছে।উদ্দীপকে দেখা যায়, সাদমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করে। কিন্তু তার দৃঢ় মনোবল, কঠিন পরিশ্রম ও অধ্যবসায়ের কারণে পরের বছর বিসিএস পরীক্ষায় সাফল্য অর্জন করে। সাদমান যেমন প্রথমবার ব্যর্থ হয়ে দ্বিতীয়বার সফল হন তেমনি মুহাম্মদ ঘুরীও প্রথমবার ব্যর্থ হয়ে দ্বিতীয়বার সফল হন।মুহাম্মদ ঘুরী ১১৯১ খ্রিষ্টাব্দে সুলতান, সিন্ধু, গুজরাট ও পাঞ্জাব অধিকার করে দিল্লি দখলের জন্য অগ্রসর হন। এ সংবাদে চৌহান বংশের রাজা পৃথ্বিরাজ উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি কনফেডারেসি বা ঐক্যজোট গঠন করেন। অতঃপর পৃথ্বিরাজ থানেশ্বরের কাছাকাছি তরাইনের রণক্ষেত্রে সম্মিলিত বাহিনী নিয়ে মুহাম্মদ ঘুরীর মোকাবিলা করেন। এ যুদ্ধ তরাইনের ১ম যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে মুহাম্মদ ঘুরী পরাজিত ও আহত হয়ে পালিয়ে যান। অতঃপর তিনি প্রথম যুদ্ধে পরাজয়ের গ্লানি মোচনের জন্য ১১৯২ খ্রিষ্টাব্দে ১ লক্ষ ২০ হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে পুনরায় যুদ্ধ যাত্রা করেন। তাকে মোকাবিলা। করার জন্য রাজা পৃথ্বিরাজ ১৫০ জন রাজপুত রাজার সমন্বয়ে ৩ লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করেন। যার মধ্যে ৩০০ হাতি ও সুসজ্জিত অশ্বারোহী বাহিনী ছিল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও মুহাম্মদ ঘুরীর উন্নত রণকৌশলের কাছে পৃথ্বিরাজের সম্মিলিত বাহিনীর পরাজয় ঘটে। পৃথ্বিরাজ পালাতে গিয়ে ধরা পড়েন এবং পরে নিহত হন।সুতরাং উদ্দীপকের সাদমানের সাফল্যের সাথে মুহাম্মদ ঘুরীর সাদৃশ্য পরিলক্ষিত হয়।

উত্তর

উক্ত শাসক তথা মুহাম্মদ ঘুরী সাফল্য অর্জন করলে ভারতবর্ষের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছিল। মন্তব্যটি যথার্থ।মুহাম্মদ ঘুরী ভারত অভিযানে সফলতা লাভ করলে তিনি স্থায়ী শাসন প্রতিষ্ঠা করেন। তার প্রতিনিধি কুতুবউদ্দিন আইবেকের মাধ্যমে ভারতে দাস বংশের শাসনের সূচনা হয়। মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরী তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয় লাভ করে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। ঈশ্বরীপ্রসাদ বলেন, মুহম্মদ ঘুরী বিজিত অঞ্চলে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ভি, এ স্মিথের মতে ১১৯২ খ্রিষ্টাব্দে সংঘটিত তরাইনের দ্বিতীয় যুদ্ধকে চূড়ান্ত সংঘর্ষ হিসেবে গণ্য করা যায়। যা হিন্দুস্তানের উপর মুসলিম আধিপত্যের চরম সাফল্যের সূচনা করে। স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করে ঘুরী মিরাট, দিল্লি, আলীগড়সহ বিভিন্ন এলাকা দখল করেন। মুহাম্মদ ঘুরী ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে তার সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের ওপর অধিকৃত অঞ্চলের শাসনভার অর্পণ করে গজনিতে ফিরে যান। তার সময়ে ঐতিহ্যমণ্ডিত দিল্লিকে ভারতের রাজধানী করা হয়। পরবর্তীতে কুতুবউদ্দি আইবেক মুহাম্মদ ঘুরীর মৃত্যুর পর ১২০৬ খ্রিস্টাব্দের ২৪ জুন লাহোরে আনুষ্ঠানিকভাবে ভারতের মুসলিম রাজ্যের সুলতান হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। যার ফলে দিল্লি সালতানাতের সূচনা ও দাসবংশের গোড়াপত্তন হয়। মুহাম্মদ ঘুরী পৃথ্বিরাজ চৌহানসহ বেশিরভাগ রাজপুত রাজাকে হত্যা করলে ভারতে মুহাম্মদ ঘুরীকে মোকাবিলা করার মতো অন্য কোনো শক্তি ছিল না। যার ফলে তিনি কুতুবউদ্দিন ভারতে দাস বা মামলুক বংশের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন।অতএব বলা যায়, মুহাম্মদ ঘুরী ভারতে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠা করে ভারতবর্ষের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন।
HSCIslamic History 2nd paperসরকারি সিটি কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।