শেয়ারFacebookWhatsApp

গজনি বংশের প্রতিষ্ঠাতা কে?,

উত্তর: গজনি বংশের প্রতিষ্ঠাতা সুবক্তগিন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

গজনি বংশের প্রতিষ্ঠাতা কে?,

উদ্দীপক

যোসেফ নামক একজন শাসক বারবার পার্শ্ববর্তী একটি দেশে সামরিক অভিযান পরিচালনা করেন এবং সফল অভিযানের মাধ্যমে যে ধনসম্পদ অর্জন করেন তা শিক্ষা বিস্তার, স্থাপনা নির্মাণ ও বিজ্ঞান চর্চায় ব্যয় করতেন। তার রাজ্যে জ্ঞানী-গুণি ব্যক্তিদের বেশ কদর ছিল।

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

গজনি বংশের প্রতিষ্ঠাতা সুবক্তগিন।

উত্তর

বর্তমান ভারতের গুজরাটের কাথিওয়াড়ের সমুদ্র উপকূলে সোমনাথ মন্দির অবস্থিত। মন্দিরের স্থাপত্যশৈলী ছিল সুশোভিত। এ মন্দিরের খরচ নির্বাহের জন্য হিন্দু রাজন্যবর্গ দেবোত্তর সম্পত্তি হিসেবে ১০ হাজার গ্রাম দান করেন। এ মন্দিরে বিপুল ধন-সম্পদ ও সোনাদানা এবং মূল্যবান ধাতু রক্ষিত ছিল। ১০২৪ খ্রিষ্টাব্দে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সুলতান মাহমুদ প্রশিক্ষিত একটি বাহিনী নিয়ে যাত্রা শুরু করেন এবং ১০২৬ খ্রিষ্টাব্দের মার্চের শুরুতে সোমনাথ মন্দির বিজয় করেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শাসকের কর্মকান্ডের সাথে আমার পঠিত শাসক সুলতান মাহমুদের কর্মকান্ডের মিল রয়েছে।উদ্দীপকের যোসেফ নামক একজন শাসক বারবার পার্শ্ববর্তী দেশে অভিযান চালান এবং প্রতিবারের সকল অভিযানের পর দেশে ফিরে যান। অভিযানে তিনি যেসব ধনসম্পদ অর্জন করতেন, তা নিজ দেশে নিয়ে গিয়ে শিক্ষা বিস্তার, শিল্পকলার পৃষ্ঠপোষকতায় ব্যয় করতেন।এভাবে তার রাজ্য একটি সমৃদ্ধিশালী ও সুসজ্জিত রাজ্যে পরিণত হয়। একইভাবে গজনির শাসক সুলতান মাহমুদ ১০০০ খ্রিষ্টাব্দ হতে ১০২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত সতেরোবার ভারত অভিযান পরিচালনা করেন এবং এ সময় এখান থেকে প্রচুর ধনসম্পদ আফগানিস্তানে নিয়ে যান।এসব সম্পদ দ্বারা তিনি স্বীয় রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি আনয়নের কাজে ব্যয় করেন। তিনি শিক্ষা বিস্তারের জন্য গজনিতে একটি বিশ্ববিদ্যালয়, একটি পাঠাগার ও একটি জাদুঘর স্থাপন করেন। তিনি বহু স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিক্ষার পৃষ্ঠপোষকতার জন্য তিনি বিখ্যাত ছিলেন। 'শাহনামা' লেখার জন্য তিনি কবি ফেরদৌসকে ৬০,০০০ স্বর্ণ মুদ্রা প্রদান করেন। তার দরবারে কবি উনসুরি ও ফররুখী নিয়মিত যাতায়াত করতেন। এছাড়া বিশিষ্ট জ্যোতির্বিদ আল বিরুনী, ঐতিহাসিক উতবি, দার্শনিক আল ফারাবি ও বাইহাকি তার রাজ্যসভাকে অলংকৃত করতেন। তিনি অসংখ্য মাদ্রাসা, মসজিদ, সুরম্য সৌধ, অট্টালিকা প্রভৃতি নির্মাণ করে রাজধানী গজনিকে সুসজ্জিত করেন এবং সর্বাপেক্ষা সুন্দর নগরীতে পরিণত করেন। জন মার্শালের মতে, স্থাপত্য ও ইসলামি শিল্পকলা বিস্তারে গজনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামি শিল্পকলার বিকাশে গজনি কেবল মাধ্যমই ছিল না, বরং এটি সাসানীয়দের নিকট থেকে উপকরণ সংগ্রহ করে সমৃদ্ধিশালী স্থাপত্য শিল্প গড়ে তুলেছিল।পরিশেষে বলা যায়, উদ্দীপকে যোসেফ নামক শাসকের সাথে সুলতান মাহমুদের সাদৃশ্য রয়েছে।

উত্তর

শ্রেষ্ঠ বীর নরপতি হিসেবে উক্ত শাসক তথা সুলতান মাহমুদের কৃতিত্ব অপরিসীম।সমসাময়িক 'বিশ্বের সর্বশ্রেষ্ঠ সেনাপতি সুলতান মাহমুদ ভারত অভিযানকালে যে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছেন তা তার সামরিক প্রতিভারই পরিচায়ক। আলেকজান্ডারের প্রাচ্যদেশীয় বিজয় অপেক্ষা সুলতান মাহমুদের সামরিক অভিযানগুলো অধিক আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ ছিল। ঐতিহাসিক ড. রমেশচন্দ্র মজমুদার বলেন, "তিনি ছিলেন সন্দেহাতীতভাবে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সমরনায়ক।” ঐতিহাসিক স্ট্যানলি লেনপুল বলেন, "মাহমুদ ছিলেন একজন উঁচুদরের সৈনিক। তার দেহে যেমন ছিল শক্তি, মনেও ছিল তেমনি অফুরন্ত সাহস।" মাহমুদ অত্যন্ত সতর্ক ও দুঃসাহসী সমরনায়ক ছিলেন। এস. এম. জাফর বলেন, "সুলতান মাহমুদ সমরবিদ্যায় অসাধারণ নৈপুণ্য অর্জন করেন। সেনাপতি হিসেবে তার কার্যের ধারা ছিল বিজ্ঞানভিত্তিক।" অসাধারণ সাংগঠনিক ক্ষমতার অধিকারী মাহমুদ আরবীয়, তুর্কি, আফগান, হিন্দু, ইরানি প্রভৃতি ভাষা ও জাতির সৈন্য নিয়ে এক অপরাজেয় সৈন্যবাহিনী গঠন করেছিলেন। ঐতিহাসিক ড. ঈশ্বরীপ্রসাদ বলেন, "একটি ক্ষুদ্র পার্বত্য রাজ্যকে শুধু বাহুবলে একটি বিশাল ও সমৃদ্ধিশালী সাম্রাজ্যে পরিণত করা কম কৃতিত্বের কাজ নয়।" ঐতিহাসিক ড. স্মিথ সুলতান মাহমুদের যুদ্ধকৌশলের ভূয়সী প্রশংসা করেছেন। বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা এবং ত্বরিত কার্যকারিতা তার সফলতার মূল কারণ ছিল। ঐতিহাসিক হাবিব বলেন, "যুদ্ধকৌশল অপেক্ষা যুদ্ধ পরিচালনায় মাহমুদ গুরুত্ব দিতেন বেশি।" শুধু সামরিক শক্তির মাধ্যমেই সুলতান মাহমুদ আফগানিস্তান, পারস্য, ট্রান্সঅক্সিয়ানা এবং পাঞ্জাবে স্বীয় আধিপত্য বিস্তার করেন।
HSCIslamic History 2nd paperসরকারি সিটি কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।