উদ্দীপকের সেনাপতির সাথে আমার পাঠ্যবইয়ের সেনাপতি সুলতান মাহমুদের মিল খুঁজে পাওয়া যায়। তার ভারত অভিযানের নানাবিধ কারণ ছিল।উদ্দীপকের সুজাউদ্দীনের সাথে সাদৃশ্যপূর্ণ সুলতান মাহমুদের অভিযানের পিছনে অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় কারণ বিশেষভাবে দায়ী ছিল। সুলতান মাহমুদের ১৭ বার ভারত অভিযানের। পিছনে অর্থনৈতিক কারণ ছিল প্রধান। সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক। কারণ সে যুগে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, সাম্রাজ্যে একক আধিপত্য প্রতিষ্ঠা করা, বিশাল সেনাবাহিনীকে বেতন-ভাতাদি দেওয়া, জ্ঞান-বিজ্ঞান ও শিল্পকলার পৃষ্ঠপোষকতা করা ইত্যাদি বিষয়ে প্রচুর অর্থের প্রয়োজন ছিল। আর ভারত ছিল অফুরন্ত ধনসম্পদে পরিপূর্ণ। তাছাড়া আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহ তাকে ইয়ামিন উদ দৌলা বা রাজ্যের ডানহাত উপাধি দিয়ে ভারত অভিযানের নির্দেশ দেন। ভিনসেন্ট এ স্মিথের মতে, সুলতান মাহমুদের সামরিক অভিযান গভীর ধর্মীয় আবেগ দ্বারা পরিচালিত হয়। তিনি ভারতের মূর্তিপূজকদের বিরুদ্ধে পবিত্র ধর্মযুদ্ধ হিসেবে ভারত অভিযানের ব্রত গ্রহণ করেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে তার আজন্ম গুণাবলির সাথে ধর্মীয় প্রবণতার প্রবেশ ঘটে এবং তাকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নেতায় পরিণত করে। তাছাড়া হিন্দু রাজাদের শান্তিভঙ্গ, বিশ্বাসঘাতকতা, চুক্তির শর্ত লঙ্ঘন, সুলতানের শত্রুদের আশ্রয়দান প্রভৃতি রাজনৈতিক কারণে ভারত অভিযান করে বিজয় লাভের পর শুধু পাঞ্জাবকে রাজ্যভুক্ত করেন। কেননা এ সময় মধ্য এশিয়া ও ভারতব্যাপী বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। তাছাড়া তিনি বিশাল সেনাবাহিনীর ব্যয়ভার বহন, রাজধানীর সৌন্দর্য বৃদ্ধি, শিল্পকলা ও জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতায় প্রচুর অর্থের প্রয়োজনে ভারত অভিযান করেন।পরিশেষে বলা যায়, অর্থনৈতিক উদ্দেশ্য প্রধান হলেও রাজনৈতিক, ধর্মীয় ও রাজ্যের নিরাপত্তার জন্য সুলতান মাহমুদ ভারত অভিযান করেন।