ভারতের জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় দাও।
উত্তর: ভারতবর্ষে অসংখ্য জাতির বাস ছিল। দ্রাবিড় জাতি ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী। এরপর আর্য, শক, কুষাণ ও হুনরা পর্যায়ক্রমে ভারতে আসে। হুইট বলেন, "ভারত উপমহাদেশকে একটি বিরাট জালের সঙ্গে তুলনা করা যায় এবং এতে এশিয়ার বিভিন্ন জাতি এবং জনগণ ভেসে এসে ধরা পড়েছে।” পৃথিবীর প্রধান পিঙ্গল, শ্বেত ও কৃষ্ণবর্ণ জাতির সমন্বয় এ উপমহাদেশে সংঘটিত হয়। এ কারণেই আইরিশ ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ (Vincent Smith) ভারত উপমহাদেশকে 'নৃতত্ত্বের জাদুঘর' বলে অভিহিত করেছেন। ভারতবর্ষে বিভিন্ন জাতি, ধর্ম, কৃষ্টি বিদ্যমান থাকায় বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের সৃষ্টি হয় এবং এর ফলে রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়। গ্রিক পর্যটক মেগাস্থিনিস বলেন, খ্রিষ্টপূর্ব চতুর্থ অব্দে ভারতবর্ষে কমপক্ষে ১১৮টি রাজ্য ছিল।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
ভারতের জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় দাও।
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর