শেয়ারFacebookWhatsApp

কত সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়?

উত্তর: ১১৯২ সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

কত সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়?

উদ্দীপক

সুলতান শাহ আলম একজন অনন্যসাধারণ সমর প্রতিভাধর ও ক্ষমতাবান শাসক হিসেবে পরিচিত। পার্শ্ববর্তী রাজ্যে তিনি কয়েকবার অভিযান পরিচালনা করেন। প্রথম যুদ্ধে পরাজিত হলেও দ্বিতীয় যুদ্ধে তিনি জয় লাভ করেন। তার এ সফলতায় চূড়ান্ত কর্তৃত্ব সুনিশ্চিত হয়। তাকে ইতিহাসে স্থায়ী শাসনব্যবস্থার প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।

রংপুর সরকারি কলেজ · 2025

উত্তর

১১৯২ সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

মধ্যযুগের বিখ্যাত একজন বিখ্যাত শিক্ষাবিদ ছিলেন আবু রায়হান আল বিরুনী। তিনি বিখ্যাত গ্রন্থ 'কিতাবুল হিন্দ' এর রচয়িতা। তিনি একইসাথে দর্শন, ভূগোল, ইতিহাস ও জ্যোতিষ শাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন। ভারতীয় জ্ঞান-বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে তিনি লাহোরে এসে বহু বছর জ্ঞান সাধনা করেছিলেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সুলতান শাহ আলমের সাথে আমার পাঠ্যপুস্তকের মিল রয়েছে। উদ্দীপকের সুলতান শাহ আলম একজন অনন্যসাধারণ সমর প্রতিভাধর ও ক্ষমতাবান শাসক হিসেবে পরিচিত। পার্শ্ববর্তী রাজ্যে তিনি কয়েকবার অভিযান পরিচালনা করেন। প্রথম যুদ্ধে পরাজিত হলেও দ্বিতীয় যুদ্ধে তিনি জয় লাভ করেন। তাঁর এ সফলতায় চূড়ান্ত কর্তৃত্ব সুনিশ্চিত হয়। উদ্দীপকের শাহ আলমের সাথে বিখ্যাত বীর মুহাম্মদ ঘুরীর সাদৃশ্য রয়েছে। কেননা মুহাম্মদ ঘুরীই ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ১১৭৫ খ্রিষ্টাব্দে মুলতান অভিযান চালান। মুহাম্মদ ঘুরী মুলতান অধিকার করে সিন্ধুর উচের দিকে অগ্রসর হন এবং অতি অল্প সময়ের মধ্যেই উচ দখল করেন। এরপর তিনি একে একে পাঞ্জাব, শিয়ালকোট ও লাহোর দখল করেন। এরপর ১১৯১ খ্রিষ্টাব্দে তরাইনের প্রান্তরে মুহাম্মদ ঘুরী এবং দিল্লি ও আজমীরের চৌহানরাজ পৃথ্বিরাজের সাথে এক যুদ্ধ হয়। যুদ্ধে মুহাম্মদ ঘুরী পরাজিত হয়ে গজনিতে ফিরে যান। পরবর্তীতে তিনি সৈন্য সংগ্রহ করে ১১৯২ খ্রিষ্টাব্দে তরাইনের প্রান্তরে আবার শক্তি পরীক্ষায় অবতীর্ণ হন। এ যুদ্ধে মুহাম্মদ ঘুরী পৃথ্বিরাজকে পরাজিত ও হত্যা করেন। এভাবে দিল্লি পর্যন্ত মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং এভাবেই ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয়। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের শাহ আলমের সাথে মুহাম্মদ ঘুরীর মিল রয়েছে।

উত্তর

আমার পঠিত উক্ত বীর শাসক তথা মুহাম্মদ ঘুরী ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। মুহাম্মদ ঘুরী এ লক্ষ্যে তিনি দিল্লি আক্রমণ করেন। ১১৯১ খ্রিষ্টাব্দে দিল্লি ও আজমীরের শাসক পৃথ্বিরাজের মধ্যে তরাইনের প্রান্তরে এক যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে ঘুরী পরাজিত ও আহত হয়ে গজনিতে প্রত্যাবর্তন করেন। তিনি সৈন্য সংগ্রহ করে পরের বছর অর্থাৎ ১১৯২ খ্রিষ্টাব্দে পুনরায় তরাইনের প্রান্তরে উপস্থিত হন। পৃথ্বিরাজ রাজপুতদের নিয়ে তিন লক্ষ সৈন্যের একটি সম্মিলিত বাহিনী গড়ে তুলেছিলেন। কিন্তু মুহাম্মদ ঘুরীর অসীম বীরত্ব উন্নতমানের রণকৌশল এবং সাংগঠনিক ক্ষমতা দ্বারা সম্মিলিত রাজপুত বাহিনীকে পরাজিত করে। পৃথ্বিরাজ বন্দি ও নিহত হন। এভাবে ভারতে মুসলিম শাসনের গোড়াপত্তন ঘটে। ভারতবর্ষে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কুতুবউদ্দিন আইবেকের ন্যায় বিশ্বস্ত অনুচরের হাতে বিজিত অঞ্চলের দায়িত্বভার অর্পণ করেন। কুতুবউদ্দিন আইবেকের বিজিত অঞ্চলের শাসক নিযুক্ত করে এতদাঞ্চলে মুসলিম সাম্রাজ্যের স্থায়িত্ব সুনিশ্চিত করেন। তিনি ভারতে যে মুসলিম সাম্রাজ্যের গোড়াপত্তন করেন তা প্রায় ৭০০ বছর স্থায়ী হয়েছিল। তাই ভারত উপমহাদেশের মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় ঘুরীর নাম চিরস্মরণীয় হয়ে রয়েছে। মুহাম্মদ ঘুরীকেই ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়। এ প্রসঙ্গে ভি.ডি মহাজন বলেন, "The Real founder ot Muslim Empire in India was Muiz-ud-din Muhammad bin Sam properly know as Shihab-ud-din Muhammad Ghori or Muhammad of Ghur." পরিশেষে বলা যায়, ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠায় মুহাম্মদ ঘুরীর অবদান অনস্বীকার্য। তিনি দিল্লী জয় করে তার প্রতিনিধি কুতুবউদ্দিন আইবেককে শাসনকর্তা নিয়োগ করে গজনিতে ফিরে যান।
HSCIslamic History 2nd paperরংপুর সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।