শেয়ারFacebookWhatsApp

শাহনামা গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: শাহানামা মহাকাব্যের রচয়িতা মহাকবি আবুল কাসেম ফেরদৌসি।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

শাহনামা গ্রন্থের রচয়িতা কে?

উদ্দীপক

ওসমানের পূর্ব পুরুষরা ছিলেন গোবি মরুভূমি ও ওরাল পর্বতমালার মধ্যবর্তী বিস্তৃর্ণ অঞ্চলের অধিবাসী। শত্রুপক্ষের তাড়া খেয়ে তারা এশিয়া মাইনরে আশ্রয় গ্রহণ করে। এশিয়া মাইনের তখন সেলজুকদের শাসন থাকলেও বেশ কিছু স্বাধীন গ্রীক রাজ্যও বিদ্যমান ছিল। উসমানের পিতা আত-তুখরুল তৎকালিন রুমের সেলজুক সুলতান আলাউদ্দীনের কাছ থেকে গ্রীক সীমান্তে অবস্থিত ছোট্ট একটি পরগণার জায়গীর লাভ করেন। পরবর্তীতে ওসমান উত্তরাধিকারসূত্রে উক্ত পরগণার মালিক হন। এক পর্যায়ে তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং বেশ কয়েকজন গ্রীক রাজাকে পরাজিত করে রাজ্যসীমা বৃদ্ধি করেন। ওসমানের প্রতিষ্ঠীত এ সাম্রাজ্য পরবর্তীকালে বিশাল অটোমান সাম্রাজ্যে পরিণত হয়।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024

উত্তর

শাহানামা মহাকাব্যের রচয়িতা মহাকবি আবুল কাসেম ফেরদৌসি।

উত্তর

সতীদাহ প্রথা হলো প্রাচীন হিন্দু সমাজে প্রচলিত একটি সামাজিক রীতি। সতীদাহ প্রথা অনুসারে স্বামীর মৃতদেহের সাথে বিধবা স্ত্রীকে একই চিতায় পুড়িয়ে মারা হতো। একসময় ধর্মের দোহাই দিয়ে সমাজপতিরা বিধবাদের মৃত স্বামীর সাথে সহমরণ বরণ করে নিতে বাধ্য করে। ১৮২৯ সালে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের উদ্যোগে ভারতে তখনকার গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক কর আইন পাস করে এ জঘন্য ও নিষ্ঠুর প্রথা উচ্ছেদ করেন।

উত্তর

উসমানিয়দের এশিয়া মাইন রে সাম্রাজ্য প্রতিষ্ঠান ঘটনার সাথে ভারতবর্ষে মুহাম্মদ ঘুরির স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার সাদৃশ্য রয়েছে। আফগানিস্তানের হীরাট ও গজনীর মধ্যবর্তী পর্বতসংকুল স্থানে ঘুর রাজ্যটি অবস্থিত ছিল।সুলতান মাহমুদের উত্তরাধিকারী গজনী সুলতানদের মধ্যে গৃহ বিবাদ,অন্তঃকলহ ও সেলজুক তুর্কিদের সাথে যুদ্ধের ফলে গজনী সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এ সুযোগে ঘুরিরা শক্তি সঞ্চয় করে। ক্ষমতার লড়াইয়ে ঘুড়ি সরদার মালিক কুতুব উদ্দিন হাসান ও সাইফুদ্দিন ঘুরি গজনির সুলতান বাহরাম শাহের কাছে পরাজিত ও নির্মমভাবে নিহত হন। নিহত ঘুরি ভাতৃদ্বয়ের অনুজ আলাউদ্দিন হুসাইন ভ্রাতৃহত্যার প্রতিশোধ নিতে গজনী আক্রমণ করে সুলতান বাহরাম যাকে বিতাড়িত করেন। আলাউদ্দিনের পর তার পুত্র সাইফুদ্দিন ও তার মৃত্যুর পর তার ভাই গিয়াস উদ্দিন গড নিয়ে শাসন অর্পণ করেন। ১২০৩ খ্রিস্টাব্দে গিয়াস উদ্দিনের মৃত্যুর পর মুহাম্মদ ঘুরি সিংহাসনে বসেন এবং ভারতে অভিযান শুরু করেন। তিনি সর্বপ্রথম স্থায়ী মুসলিম সাম্রাজ্য ভারতে প্রতিষ্ঠা করেন। যে কারণে ইতিহাসবিদরা তাকে ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠার মর্যাদা দেন। উদ্দীপকে উসমানের পিতা তৎকালীন রুমের সেলজুক সুলতান আলাউদ্দিনের কাছ থেকে গ্রীক সীমান্তে অবস্থিত ছোট্ট একটি পরগনার জয়গীর লাভ করেন। পরবর্তীতে এ সাম্রাজ্য বিশাল অটোমান সাম্রাজ্যে পরিণত হয়। সুতরাং বলা যায় ঘুরির ভারতবর্ষে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উক্ত ঘটনার ফলে ভারতবর্ষের ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়। উক্তিটি যথার্থ মুহাম্মদ ঘুরির ভারত অভিযানের ফলাফল ছিল সুদৃঢ় প্রসারী।ঘুরির পূর্বে মুহাম্মুদ বিন কাশিম এবং সুলতান মাহমুদের বিজয়াভিমানের মাধ্যমে ভারতবর্ষে স্থায়ী মুসলিম শাসনের পথ তৈরি না হলেও মুহাম্মদ ঘুরির মাধ্যমে যে মুসলিম শাসনের সূত্রপাত হয়েছিল তা সুলতানি ও মুঘল শাসনামলে প্রসারিত হয়েছিল। এ জয়ের ফলে ভারতে রাজনৈতিক শক্তি হিসেবে ইসলামের যাত্রা শুরু হয়। ইসলামের সাম্যভিত্তিক শাসনের অনুপ্রেরণা থেকে হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে।মুসলিম বিজয়ের ফলে শাসক বর্গের প্রয়োজন মেটাতে আরব,পারস্য,তুর্কি অঞ্চল থেকে পণ্য আমদানি শুরু হলে এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের উন্নতি ঘটে এবং নানা শিল্পে বিকাশ ঘটে। স্থানীয় কারিগর শ্রেণীর জীবনমান উন্নত হতে থাকে। ভারতে উন্নত মুসলিম শিক্ষা ও সংস্কৃতির প্রসার ঘটে এবং নতুন ধারার স্থাপত্য নির্মাণের সূত্রপাত ঘটে। ঘুরির প্রতিনিধি কুতুবউদ্দিন আইবেক আজমিরে আড়াই 'দিনকা ঝোপড়া মসজিদ' এবং দিল্লিতে 'কুওয়াতুল ইসলাম' নামে যে মসজিদ নির্মাণ করেন তা ভারতে ইন্দো মুসলিম স্থাপত্য রীতির সূচনা করে। ভারতে তিনি যে মুসলিম সাম্রাজ্যের গোড়াপতন করেন তা প্রায় ৭০০ বছর স্থায়ী হয়েছিল। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়,মুহাম্মুদ ঘুরির ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তারের ফলে ভারতবর্ষের ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়।
HSCIslamic History 2nd paperসরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।