শেয়ারFacebookWhatsApp

আরবদের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ কী ছিল?

উত্তর: সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ হলো- সিন্ধুর দেবল বন্দরে জলদস্যু কর্তৃক মুসলমানদের আটটি জাহাজ লুণ্ঠন। জানা যায় যে, সিংহলের রাজা আটটি উপঢৌকনপূর্ণ জাহাজ খলিফা ওয়ালিদ ও হাজ্জাজের উদ্দেশ্যে প্রেরণ করেন। যাত্রাপথে জাহাজগুলো সিন্দুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদস্যু কর্তৃক লুণ্ঠিত হয়। হাজ্জাজ রাজা দাহিরের নিকট এর ক্ষতিপূরণ দাবি করলে রাজা দাহির সে দাবি প্রত্যাখ্যান করেন। ফলে ক্ষুব্ধ হাজ্জাজ, সিন্ধুতে অভিযান প্রেরণ করেন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

আরবদের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ কী ছিল?

উদ্দীপক

অটোমান সিংহাসনে আরোহণ করে সুলতান সুলেমান সুসজ্জিত সামরিক বাহিনী গঠন করেন। তিনি সাম্রাজ্যের সমৃদ্ধি ও সীমান্ত অঞ্চলের নিরাপত্তাসহ নানা কারণে পার্শ্ববর্তী রাজ্যসমূহে অনেকবার অভিযান পরিচালনা করেন। প্রত্যেক অভিযানে তিনি জয়লাভ করলেও স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা না করে বরং বিপুল পরিমাণ ধনসম্পদ নিয়ে নিজ সাম্রাজ্যে ফিরে আসেন। এতে করে একদিকে যেমন তার সাম্রাজ্য নানাভাবে সমৃদ্ধিশালী হয় তেমন অন্যদিকে, সীমান্তবর্তী রাজ্যগুলো তার বশ্যতা স্বীকার করে নেয়।

Dhaka · 2025

উত্তর

মুহাম্মদ বিন কাসিম ৭১২ খ্রিষ্টাব্দে সিন্ধু বিজয় করেন।

উত্তর

সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ হলো- সিন্ধুর দেবল বন্দরে জলদস্যু কর্তৃক মুসলমানদের আটটি জাহাজ লুণ্ঠন। জানা যায় যে, সিংহলের রাজা আটটি উপঢৌকনপূর্ণ জাহাজ খলিফা ওয়ালিদ ও হাজ্জাজের উদ্দেশ্যে প্রেরণ করেন। যাত্রাপথে জাহাজগুলো সিন্দুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদস্যু কর্তৃক লুণ্ঠিত হয়। হাজ্জাজ রাজা দাহিরের নিকট এর ক্ষতিপূরণ দাবি করলে রাজা দাহির সে দাবি প্রত্যাখ্যান করেন। ফলে ক্ষুব্ধ হাজ্জাজ, সিন্ধুতে অভিযান প্রেরণ করেন।

উত্তর

উদ্দীপকের উল্লিখিত সুলতান সুলেমানের সাথে আমার পঠিত সুলতান মাহমুদের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে দেখা যায়, অটোমান সিংহাসনে আরোহণ করে সুলতান সুলেমান সুসজ্জিত সামরিক বাহিনী গঠন করেন। তিনি সাম্রাজ্যের সমৃদ্ধি ও সীমান্ত অঞ্চলের নিরাপত্তাসহ নানা কারণে পার্শ্ববর্তী রাজ্যসমূহে অনেকবার অভিযান পরিচালনা করেন। প্রত্যেক অভিযানে তিনি জয়লাভ করলেও স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা না করে বরং বিপুল পরিমাণ ধনসম্পদ নিয়ে নিজ সাম্রাজ্যে ফিরে আসেন। উদ্দীপকের সুলতান সুলেমান কর্মকান্ডের সাথে সুলতান মাহমুদের সাদৃশ্য রয়েছে। কেননা সুলতান মাহমুদের ক্ষেত্রেও অনুরূপ ঘটনা লক্ষণীয়। সুলতান মাহমুদ ৯৯৭ খ্রিষ্টাব্দে ক্ষমতা গ্রহণ করে ৯৯৮ খ্রিষ্টাব্দে সুলতান উপাধি গ্রহণ করেন এবং আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহর কাছ থেকে 'ইয়ামিন-উদ-দৌলা' ও আমিন-উল-মিল্লাত' উপাধি লাভ করেন। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে ১০০০ খ্রিস্টাব্দ থেকে ১০২৭ খ্রিষ্টাব্দের মধ্যে ১৭ বার ভারত অভিযান করেন এবং প্রতিবার বিজয় লাভ করেন। সুলতান মাহমুদ ১০০০ খ্রিস্টাব্দে সামান্ত দুর্গ বিজয়ের মাধ্যমে অভিযান শুরু করেন। তবে তার অভিযানের মধ্যে সোমনাথ মন্দির অভিযান অতীব গুরুত্বপূর্ণ। তিনি ১০২৫-২৬ খ্রিষ্টাব্দে সোমনাথ মন্দির অভিযান করে দুই কোটি দিনার লাভ করেন। এতে করে একদিকে যেমন তার সাম্রাজ্য নানাভাবে সমৃদ্ধিশালী হয় তেমন অন্যদিকে, সীমান্তবর্তী রাজ্যগুলো তার বশ্যতা স্বীকার করে নেয়। অতএব উদ্দীপকের সুলতান সুলেমানের অভিযানের সাথে সুলতান মাহমুদের ভারত অভিযানের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উক্ত শাসকের মতো আমার পাঠ্যবইয়ের শাসকও একই উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন-উক্তিটি যথার্থ। কেননা অটোমান সিংহাসনে আরোহণ করে সুলতান সুলেমান সুসজ্জিত সামরিক বাহিনী গঠন করে সাম্রাজ্যের সমৃদ্ধি ও সীমান্ত অঞ্চলের নিরাপত্তাসহ নানা কারণে পার্শ্ববর্তী রাজ্যসমূহে অনেকবার অভিযান পরিচালনা করেন। সুলতান মাহমুদ শুধু মাত্র অর্থনৈতিক কারণ তথা ধন-সম্পদ লাভ ও সীমান্ত নিরাপত্তার জন্য ভারত অভিযান করেন। তার অভিযানের পিছনে অর্থনৈতিক উদ্দেশ্য থাকলেও রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্যও বিশেষভাবে দায়ী ছিল। সুলতান মাহমুদের ১৭ বার ভারত অভিযানের পিছনে তার উদ্দেশ্য পর্যালোচনা করলে দেখা যায় আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহ তাকে ইয়ামিন উদ দৌলা বা রাজ্যের ডানহাত উপাধি দিয়ে ভারত অভিযানের নির্দেশ দেন। ভিনসেন্ট এ স্মিথের মতে, সুলতান মাহমুদের সামরিক অভিযান গভীর ধর্মীয় আবেগ দ্বারা পরিচালিত হয়। তিনি ভারতের মূর্তিপূজকদের বিরুদ্ধে পবিত্র ধর্মযুদ্ধ হিসেবে ভারত অভিযানের ব্রত গ্রহণ করেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে তার আজন্ম গুণাবলির সাথে ধর্মীয় প্রবণতার প্রবেশ ঘটে এবং তাকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নেতায় পরিণত করে। তাছাড়া হিন্দু রাজাদের শান্তিভঙ্গ, বিশ্বাসঘাতকতা, চুক্তির শর্ত লঙ্ঘন, সুলতানের শত্রুদের আশ্রয়দান প্রভৃতি রাজনৈতিক কারণে ভারত অভিযান করে বিজয় লাভের পর শুধু পাঞ্জাবকে রাজ্যভুক্ত করেন। কেননা এ সময় মধ্য এশিয়া ও ভারতব্যাপী বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। তাছাড়া তিনি বিশাল সেনাবাহিনীর ব্যয়ভার বহন, রাজধানীর সৌন্দর্য বৃদ্ধি, শিল্পকলা ও জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতায় প্রচুর অর্থের প্রয়োজনে ভারত অভিযান করেন। পরিশেষে বলা যায়, সুলতান মাহমুদের ভারত অভিযানের পিছনে শুধু একটি উদ্দেশ্য নয়, একাধিক উদ্দেশ্য ছিল। অর্থনৈতিক উদ্দেশ্য প্রধান হলেও তিনি সীমান্ত নিরাপত্তার নিশ্চিতের জন্য অভিযান করেন।
HSCIslamic History 2nd paperDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।