শেয়ারFacebookWhatsApp

আল-বেরুনির পরিচয় দাও।

উত্তর: আল বেরুনি ছিলেন একজন কালোত্তীর্ণ, স্বনামধন্য, মৌলিক প্রতিভার অধিকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, দর্শন, চিকিৎসা সর্বোপরি কুরআন হাদিসের ওপর তার জ্ঞান ছিল অগাধ পাণ্ডিত্যপূর্ণ। তাকে বলা হতো সুলতান মাহমুদের রাজসভার নক্ষত্র। ভারতের দর্শন, জ্যোতির্বিদ্যা, গণিতশাস্ত্র প্রভৃতি বিষয়ের ওপর গ্রন্থ রচনা ও অনুবাদ করে তিনি গজনিতে নিয়ে যান। ভারতের মুসলিম শাসনের ইতিহাসের সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

আল-বেরুনির পরিচয় দাও।

উদ্দীপক

সুলতান নিজামুল হক একটি দেশের রাজা। প্রায় প্রতিবছরই তিনি অন্য দেশে অভিযান পরিচালনা করেন। প্রতিবছরই তিনি জয়লাভ করে প্রচুর ধনসম্পদসহ নিজ রাজ্যে ফিরে আসেন। এসব ধনসম্পদ দ্বারা তিনি তার রাজধানীকে প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত করেন।

Dinajpur · 2025

উত্তর

শাহনামা মহাকাব্যের রচয়িতা মহাকবি আবুল কাশেম ফেরদৌসি

উত্তর

আল বেরুনি ছিলেন একজন কালোত্তীর্ণ, স্বনামধন্য, মৌলিক প্রতিভার অধিকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, দর্শন, চিকিৎসা সর্বোপরি কুরআন হাদিসের ওপর তার জ্ঞান ছিল অগাধ পাণ্ডিত্যপূর্ণ। তাকে বলা হতো সুলতান মাহমুদের রাজসভার নক্ষত্র। ভারতের দর্শন, জ্যোতির্বিদ্যা, গণিতশাস্ত্র প্রভৃতি বিষয়ের ওপর গ্রন্থ রচনা ও অনুবাদ করে তিনি গজনিতে নিয়ে যান। ভারতের মুসলিম শাসনের ইতিহাসের সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

উত্তর

উদ্দীপকের, সুলতানের অভিযানের সাথে আমার পাঠ্যবিষয়ের সুলতান মাহমুদের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের সুলতান নিজামুল হক প্রায় প্রতিবছরই অন্য দেশে অভিযান পরিচালনা করেন। প্রতিবছরই তিনি জয়লাভ করে প্রচুর ধনসম্পদসহ নিজ রাজ্যে ফিরে আসেন। এসব ধনসম্পদ দ্বারা তিনি তার রাজধানীকে প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত করেন। যা সুলতান মাহমুদের কর্মকাণ্ডকে নির্দেশ করে। কেননা সুলতান মাহমুদের ক্ষেত্রেও অনুরূপ ঘটনা লক্ষণীয়। সুলতান মাহমুদ ৯৯৭ খ্রিষ্টাব্দে ক্ষমতা গ্রহণ করে ৯৯৮ খ্রিষ্টাব্দে সুলতান উপাধি গ্রহণ করেন এবং আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহর কাছ থেকে 'ইয়ামিন-উদ-দৌলা' ও আমিন-উল-মিল্লাত' উপাধি লাভ করেন। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে ১০০০ খ্রিষ্টাব্দ থেকে ১০২৭ খ্রিষ্টাব্দের মধ্যে ১৭ বার ভারত অভিযান করেন এবং প্রতিবার বিজয় লাভ করেন। সুলতান মাহমুদ ১০০০ খ্রিষ্টাব্দে সামান্ত দুর্গ বিজয়ের মাধ্যমে অভিযান শুরু করেন। তবে তার অভিযানের মধ্যে সোমনাথ মন্দির অভিযান, অতীব গুরুত্বপূর্ণ। তিনি ১০২৫-২৬ খ্রিষ্টাব্দে সোমনাথ মন্দির অভিযান করে দুই কোটি দিনার লাভ করেন। তার শেষ অভিযান ছিল জাঠদের বিরুদ্ধে ১০২৭ খ্রিস্টাব্দে। এসব অভিযানে প্রাপ্ত ধনসম্পদ দিয়ে তিনি নিজ রাজ্য গজনিকে সুসজ্জিত করে তোলেন। 'অতএব উদ্দীপকের সুলতানের অভিযানের সাথে আমার পাঠ্যবিষয়ের সুলতান মাহমুদের সাদৃশ্য রয়েছে।

উত্তর

সুলতান মামুদের অভিযানের সুদূরপ্রসারী ফলাফল ছিল। এর মাধ্যমে রাজ্যের নিরাপত্তা নিশ্চিত হয় এবং গজনি রাজ্য সমৃদ্ধ হয়। সুলতান মাহমুদের অভিযানের ফলে তার রাজ্যের পূর্ব সীমানা সুরক্ষিত হয়। এছাড়া আঘাত পাওয়ার আগেই আঘাত করার নীতি গ্রহণের ফলে ভারত থেকে আক্রমণের ক্ষীণ সম্ভাবনাও চিরতরে বিনষ্ট হয়। ভারতে যেন কোনো জোট তৈরি না হয় এ লক্ষ্যে তিনি পৃথকভাবে কালিঞ্জর ও গোয়ালিয়র আক্রমণ করেন। বার বার সামরিক অভিযানের ফলে ভারতে সুলতান মাহমুদের কেউ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়ার সাহস পায়নি। গজনি বংশের পাঞ্জাব অধিকার ছিল ভারতের অভ্যন্তরে প্রবেশের চাবিকাঠিস্বরূপ। সুলতানের অভিযানের যুগ যুগ ধরে ভারতীয়রা যেসব ধনসম্পদ সঞ্চয় করেছিল, সেগুলো সুলতান মাহমুদ গজনিতে নিয়ে যান। তিনি ভারতের লুণ্ঠিত ধনসম্পদ দিয়ে গজনির শহরের শ্রীবৃদ্ধি সাধন করেন। গজনিকে তিলোত্তমা নগরীতে পরিণত করার পিছনে ভারতের ধনসম্পদ ব্যবহৃত হয়। এছাড়া জনকল্যাণেও ভারতীয় সম্পদ ব্যবহৃত হয়। তাছাড়া সুলতান মাহমুদের সময়ে বহু পির-দরবেশ, ওলি ইসলাম প্রচারকে নিজের ব্রত হিসেবে গ্রহণ করতেন। এজন্য তারা অমুসলিম দেশে গমন করতেন এবং ইসলাম প্রচার করতেন। ভারতে সুলতান মাহমুদের আগমনের সময় সেনাবাহিনীর সাথে এবং বিচ্ছিন্নভাবে অনেক পির-দরবেশ ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতে আসেন। ফলে ভারতে ইসলামের পরিচিতি এবং মুসলিমের সংখ্যা বৃদ্ধি পায়। উইলসন হেক বলেন, "He was the first to carry the banner of Islam into the heart of India." অর্থাৎ মাহমুদই ভারতবর্ষের অভ্যন্তরে সর্বপ্রথম ইসলামের পতাকা বহন করে নিয়ে যান। তার সামরিক অভিযানের ফলে মুসলমানগণ ভারতীয় তথা হিন্দুদের সংস্পর্শে আসে। ১০০০-১০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সময়ে তুর্কি, পারস্য, আফগান সৈন্যদের সাথে ভারতীয়দের সভ্যতা ও সংস্কৃতির মিলন ঘটে। এর ফলে দুটি ধর্মের মধ্যে ভাবের আদান-প্রদান হয় এবং উভয়ের সভ্যতা ও সংস্কৃতির অনেক কিছু আত্তীকৃত হয়। মুসলিম ও হিন্দুদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ফলে ইন্দো-মুসলিম কৃষ্টি জন্মলাভ করে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সুলতান মামুদের অভিযানের ফলাফল ছিল সুদূরপ্রসারী।
HSCIslamic History 2nd paperDinajpur 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।