গজনি বংশের প্রতিষ্ঠাতা কে?
ক. অলপ্তগীন
খ. সবুক্তগীন
গ. সুলতান মাহমুদ
ঘ. মাহমুদ জাবুলি
উত্তর: সবুক্তগীন
ব্যাখ্যা: আলপ্তগীন তার পৃষ্ঠপোষক সামানিদ শাসনকর্তা আবদুল মালিকের মৃত্যুর পর আফগানিস্তানে আসেন এবং গজনিতে ৯৬২ খ্রিষ্টাব্দে একটি স্বাধীন রাষ্ট্রের গোড়াপত্তন করেন। তবে তিনি সামানিদদের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করেই শাসনকাজ পরিচালনা করেন। তার মৃত্যুর পর ৯৭৭ খ্রিষ্টাব্দে তার বিশ্বস্ত ক্রীতদাস ও জামাতা সবুক্তগীন গজনির সিংহাসনে অধিষ্ঠিত হন। তিনি নিজ রাজ্যে সম্পূর্ণ স্বাধীন ছিলেন। আর তার প্রতিষ্ঠিত রাজবংশটিই ইসলামের ইতিহাসে 'গজনি রাজবংশ' নামে পরিচিত।
HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · MCQ
গজনি বংশের প্রতিষ্ঠাতা কে?
- ক.অলপ্তগীন
- খ.সবুক্তগীন
- গ.সুলতান মাহমুদ
- ঘ.মাহমুদ জাবুলি
উত্তর