'ইয়ামিন-উদ-দৌলা' ও 'আমির-উল-মিল্লাত' কার উপাধি?
ক. মুহাম্মদ বিন কাশিম
খ. মুহাম্মদ ঘুরী
গ. সুলতান মাহমুদ
ঘ. কুতুবউদ্দিন আইবেক
উত্তর: সুলতান মাহমুদ
ব্যাখ্যা: সুলতান মাহমুদ ৯৯৭ খ্রিষ্টাব্দে গজনির সিংহাসনে আরোহণের পর সামানিদদের আনুগত্য অস্বীকার করে পূর্ণ স্বাধীনতা গ্রহণ করেন। তিনি সমসাময়িক আব্বাসি খলিফা কাদির বিল্লাহর আনুগত্য স্বীকার করেন। খলিফা তাকে 'ইয়ামিন-উদ-দৌলাহ' (সম্রাটের দক্ষিণ হাত) ও 'আমিন-উল-মিল্লাত' (ধর্ম বিশ্বাসের রক্ষক) উপাধি দিয়ে সম্মানিত করেন। এজন্য গজনি বংশ 'ইয়ামিনি বংশ' নামেও পরিচিত।
HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · MCQ