নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সুলতান 'ক' ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। ১৯১১ খ্রিষ্টাব্দে তার সাথে এক হিন্দু রাজার যুদ্ধ হয়। যুদ্ধে সুলতান 'ক' পরাজিত হন এবং তিনি এ যুদ্ধে আহত হন । Q. উদ্দীপকে কোন যুদ্ধের ইঙ্গিত রয়েছে?
ক. তরাইনের ১ম যুদ্ধ
খ. তরাইনের ২য় যুদ্ধ
গ. পানিপথের ১ম যুদ্ধ
ঘ. পানিপথের ২য় যুদ্ধ
উত্তর: তরাইনের ১ম যুদ্ধ
ব্যাখ্যা: ১১৯১ খ্রিস্টাব্দে ভারতের থানেশ্বরের নিকটবর্তী তরাইনের রণক্ষেত্রে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। পাঞ্জাব অধিকার করার পর ভারতে স্থায়ী কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মুহাম্মদ ঘুরি দিল্লি ও আজমিরের রাজপুত চৌহান বংশের রাজা পৃথ্বিরাজের মুখোমুখি হন। ১১৮৯ খ্রিষ্টাব্দে ভাতিদন্দা দখল করে মুহাম্মদ ঘুরি চৌহান রাজের বিরুদ্ধে অগ্রসর হলে তাকে মোকাবিলার উদ্দেশ্যে পৃথ্বিরাজ উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি 'কনফেডারেসি' বা ঐক্যজোট গঠন করেন। কনৌজরাজ জয়চাঁদ ছাড়া প্রায় সব হিন্দু রাজা এ যুদ্ধে যোগ দেন। যুদ্ধে মুসলিম বাহিনী ভীষণভাবে পরাজিত হয়। মুহাম্মদ ঘুরি আহত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান।
HSC Islamic History 2nd paper Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 1 : ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা · MCQ
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সুলতান 'ক' ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। ১৯১১ খ্রিষ্টাব্দে তার সাথে এক হিন্দু রাজার যুদ্ধ হয়। যুদ্ধে সুলতান 'ক' পরাজিত হন এবং তিনি এ যুদ্ধে আহত হন । Q. উদ্দীপকে কোন যুদ্ধের ইঙ্গিত রয়েছে?
- ক.তরাইনের ১ম যুদ্ধ
- খ.তরাইনের ২য় যুদ্ধ
- গ.পানিপথের ১ম যুদ্ধ
- ঘ.পানিপথের ২য় যুদ্ধ
উত্তর