হাসনা বানু ও উক্ত নারী শাসকের ব্যর্থতার কারণ একই সূত্রে গাঁথা-উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের হাসনা বানু ও সুলতান রাজিয়ার ব্যর্থতার কারণ একই সূত্রে গাঁথা। উদ্দীপকের হাসনা বানুর যেভাবে সকল যোগ্যতা থাকা সত্ত্বেও নারীসুলভ দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত সফলতার পরিচয় দিতে পারেননি, ঠিক তদ্রুপ নানাবিধ গুণাবলি ও যোগ্যতা সত্ত্বেও রাজিয়া ব্যর্থ হন। ঈশ্বরী প্রসাদ মন্তব্য করেন "নারীত্ব ছিল তার প্রধান অযোগ্যতা।" ডি. ডি. মহাজন বলেন, "যদি রাজিয়া একজন নারী না হতেন, তা হলে তিনি ভারতের অন্যতম সফলকাম শাসক হতেন।" শক্তিশালী পুরুষ আমির-উমরাহগণ একজন নারী কর্তৃক শাসিত হতে অপমানবোধ করে তার উৎখাত সাধনে ষড়যন্ত্রে মেতে উঠেন। তাছাড়া রাজিয়ার পুরুষ বেশ পরিধান, পর্দা প্রথা অবজ্ঞা এবং প্রকাশ্যে অশ্বারোহণ ইত্যাদি রক্ষণশীল গোঁড়া মুসলমান অভিজাতরা সুনজরে দেখেনি। হাবশি জালালউদ্দিন ইয়াকুতের প্রতি বিশেষ অনুগ্রহ ও তার পতনের কারণ বলে অনেকেই মনে করেন। উপরিউক্ত বক্তব্যসমূহের মধ্যে কিছু যৌক্তিক আছে সত্য কিন্তু এগুলোই তার ব্যর্থতা ও পতনের মূল কারণ নয়। বস্তুত রাজিয়ার ব্যর্থতা ও পতনের মূলে আছে তুর্কি অভিজাতদের উচ্চাভিলাষ। রাজিয়ার অ-তুর্কি মুসলমানদের উচ্চ রাজপদে নিয়োগ এবং তাদের ওপর নির্ভরতা সুলতানি সাম্রাজ্যের ওপর তুর্কিদের অপ্রতিহত ক্ষমতা স্থাপনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অন্তরায় হয়ে দাঁড়ায়। তাছাড়া রাজিয়ার দৃঢ় ব্যক্তিত্ব ও কঠিন হস্তে শাসন পরিচালনার প্রয়াসও তাদের নিকট কাম্য ছিল না। ফলে তুর্কি অভিজাতরা ঐক্যবন্ধ হয়ে ষড়যন্ত্র শুরু করে এবং রাজিয়ার পতন ঘটায়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
হাসনা বানু ও উক্ত নারী শাসকের ব্যর্থতার কারণ একই সূত্রে গাঁথা-উক্তি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর