শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত আমলা সিন্ডিকেটদের সাথে বন্দেগান-ই- চেহেলগানের সাদৃশ্য ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত আমলা সিন্ডিকেটের সাথে সুলতান ইলতুৎমিশের বন্দেগান-ই-চেহেলগান বা চল্লিশ চক্রের ব্যাপক সাদৃশ্য রয়েছে। সুলতান ইলতুৎমিশের গঠিত বন্দেগান-ই-চেহেলগানের তথা চল্লিশ চক্র তার মৃত্যুর পর পরবর্তী উত্তরাধিকারীদের আমলে সর্বেসর্বা হয়ে উঠলে বলবন তাদের ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে বিশেষ সুবিধা বাতিল করেন এবং অবাধ মেলামশো, রাজদরবারে হাসি-ঠাট্টার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। জনগণের মন থেকে চল্লিশ গোষ্ঠীর প্রভাব দূর করার জন্য তিনি সামান্য অপরাধে কঠোর শাস্তির ব্যবস্থা করেন। এমনকি তাদের জায়গিরদারিও বাতিল করে দেন। এভাবে তিনি তাদের ক্ষমতা ও প্রতিপত্তি বিনষ্ট করেন। আর উদ্দীপকের মেয়র সাহেবও আমলা সিন্ডিকেটদেরকে কঠোর হস্তে দমন করেন। সুতরাং মেয়র সাহেবের সাথে গিয়াসউদ্দিন বলবনের দমননীতির সাদৃশ্য রয়েছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত আমলা সিন্ডিকেটদের সাথে বন্দেগান-ই- চেহেলগানের সাদ…

উদ্দীপক

প্রশাসনে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়ে দেখলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য যে আমলা শ্রেণি তৈরি করা হয়েছিল তারাই এখন প্রশাসন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তারা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে অশোভন আচরণ ও বিশৃঙ্খলা তৈরি সিন্ডিকেটভিত্তিক অফিসিয়াল কার্যাদি পরিচালনা করত। এমতাবস্থায় মেয়র প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সিন্ডিকেটদের কঠোরভাবে দমন-বদলি, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপনসহ কিছু অত্যাবশ্যকীয় বিধিনিষেধ আরোপ করেন। ফলে সিটি কর্পোরেশনের সুশাসন ও সুনাম পুনঃপ্রতিষ্ঠিত হয়। সকল বোর্ড ২০১৬

উত্তর

সুলতান মাহমুদের পিতার নাম সুবক্তগীন।

উত্তর

কুতব মিনার ছিল কুতুবউদ্দিন আইবেকের নির্মিত সর্বশ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি। ১১৯৯ খ্রিস্টাব্দে রাজ্য বিজয়ের স্মারক এবং ইসলামের বিজয়গাঁথা বিশ্ব দরবারে উপস্থাপনের উদ্দেশ্যে প্রখ্যাত সুফি-সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর নামানুসারে তিনি দিল্লিতে এ মিনারটির নির্মাণ কাজ শুরু করেন এবং তা সম্পন্ন করেন পরবর্তী সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। এটি ছিল তৎকালীন বিশ্বের সর্বোচ্চ মিনার। এটি আজানের জন্য ব্যবহৃত হতো। মিনারটি সাতটি স্তরে বিভক্ত ছিল। উপরের দুটি স্তর ভেঙে গিয়েছে। তবে অক্ষত অবস্থায় এর উচ্চতা ছিল ৩০০ ফুট, বর্তমানে ২২০ ফুট। সর্বোচ্চ স্তরে গমনের জন্য ইমারতের ভিতরে ৩৭৯টি ধাপবিশিষ্ট একটি ঘোরানো সিঁড়ি আছে। মুসলিম ও হিন্দু স্থাপত্যরীতির সংমিশ্রণে এটি তৈরি। প্রতি স্তরে ঝোলানো বারান্দা আছে। এর প্রাচীরের গায়ে কুরআনের আয়াত খোদাই করা আছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আমলা সিন্ডিকেটের সাথে সুলতান ইলতুৎমিশের বন্দেগান-ই-চেহেলগান বা চল্লিশ চক্রের ব্যাপক সাদৃশ্য রয়েছে। সুলতান ইলতুৎমিশের গঠিত বন্দেগান-ই-চেহেলগানের তথা চল্লিশ চক্র তার মৃত্যুর পর পরবর্তী উত্তরাধিকারীদের আমলে সর্বেসর্বা হয়ে উঠলে বলবন তাদের ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে বিশেষ সুবিধা বাতিল করেন এবং অবাধ মেলামশো, রাজদরবারে হাসি-ঠাট্টার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। জনগণের মন থেকে চল্লিশ গোষ্ঠীর প্রভাব দূর করার জন্য তিনি সামান্য অপরাধে কঠোর শাস্তির ব্যবস্থা করেন। এমনকি তাদের জায়গিরদারিও বাতিল করে দেন। এভাবে তিনি তাদের ক্ষমতা ও প্রতিপত্তি বিনষ্ট করেন। আর উদ্দীপকের মেয়র সাহেবও আমলা সিন্ডিকেটদেরকে কঠোর হস্তে দমন করেন। সুতরাং মেয়র সাহেবের সাথে গিয়াসউদ্দিন বলবনের দমননীতির সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সুশাসন প্রতিষ্ঠায় মেয়র সাহেব কর্তৃক গৃহীত পদক্ষেপের সাথে সুলতান গিয়াসউদ্দিন বলবনের গৃহীত পদক্ষেপের ব্যাপক সফলতা পরিলক্ষিত হয়। বলবন সঠিকভাবে অনুধাবন করেন, শাসনকার্যের স্থিতিশীলতা এবং দেশে শান্তি-শৃঙ্খলা আনয়নের জন্য একটি বৃহৎ শক্তিশালী ও কর্মক্ষম সৈন্যবাহিনী প্রয়োজন। এ জন্য তিনি সামরিক সংস্কারে মনোযোগী হন এবং একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন। আগের জায়গির প্রথা বিলুপ্ত করে তিনি নগদ বেতনে সেনা বিভাগে সৈন্য নিয়োগের ব্যবস্থা করেন। তিনি তাদের নানাবিধ সুযোগ-সুবিধাসহ বর্ধিত বেতন প্রদানের ব্যবস্থা করেন। সৈন্যবাহিনীকে অশ্বারোহী, পদাতিক ইত্যাদি ভাগে বিন্যস্ত করে কর্মদক্ষ সেনাপতিদের অধীনে ন্যস্ত করেন। এ উদ্দেশ্যে ইমাদ-উল-মূলককে 'দিওয়ান-ই-আরজ' পদে নিযুক্ত করেন। আর উদ্দীপকের মেয়র সাহেব দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। যেন সাম্রাজ্যের প্রত্যেকটি লোক তাদের অধিকার যথাযথভাবে ভোগ করতে পারে। উদ্দীপকের মেয়র তার সিটি কর্পোরেশনে আমলা সিন্ডিকেটদের ক্ষমতাকে খর্ব করার জন্য সিটি করপোরেশনের দমন-বদলির ব্যবস্থা করেন। আর সুলতান ইলতুৎমিশের গঠিত চল্লিশ চক্র তার মৃত্যুর পর পরবর্তী উত্তরাধিকারীদের আমলে সর্বেসর্বা হয়ে উঠলে বলবন তাদের ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে বিশেষ সুবিধা বাতিল করেন এবং অবাধ মেলামেশা, রাজদরবারে হাসি-ঠাট্টার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। জনগণের মন থেকে চল্লিশ গোষ্ঠীর প্রভাব দূর করার জন্য তিনি সামান্য অপরাধে কঠোর শাস্তির ব্যবস্থা করেন। এমনকি তাদের জায়গিরদারিও বাতিল করে দেন। এভাবে তিনি তাদের ক্ষমতা ও প্রতিপত্তি বিনষ্ট করেন। সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকের মেয়র তার সিটি কর্পোরেশনে যে সিসি ক্যামেরা স্থাপন করেন তা মূলত গিয়াসউদ্দিন বলবনের গুপ্তচর প্রথারই নামান্তর। বলবন নিজের স্বেচ্ছাচারিতা ও একাধিপত্যকে সম্পূর্ণরূপে চালু রাখার উদ্দেশ্যে এবং রাজপরিবারের সদস্যসহ অভিজাত সম্প্রদায় ও আমির-ওমরাহদের কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য একটি বিশ্বস্ত ও শক্তিশালী গুপ্তচর বাহিনী গঠন করেন। অতএব সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকের মেয়র যে পদক্ষেপ গ্রহণ করেন তার অধিকাংশই সুলতান গিয়াসউদ্দিন বলবনের সাথে সাদৃশ্য রাখে।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।