উদ্দীপকে বর্ণিত সুশাসন প্রতিষ্ঠায় মেয়র কর্তৃক গৃহীত পদক্ষেপের সাথে সুলতান গিয়াসউদ্দিন বলবনের গৃহীত . পদক্ষেপের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সুশাসন প্রতিষ্ঠায় মেয়র সাহেব কর্তৃক গৃহীত পদক্ষেপের সাথে সুলতান গিয়াসউদ্দিন বলবনের গৃহীত পদক্ষেপের ব্যাপক সফলতা পরিলক্ষিত হয়। বলবন সঠিকভাবে অনুধাবন করেন, শাসনকার্যের স্থিতিশীলতা এবং দেশে শান্তি-শৃঙ্খলা আনয়নের জন্য একটি বৃহৎ শক্তিশালী ও কর্মক্ষম সৈন্যবাহিনী প্রয়োজন। এ জন্য তিনি সামরিক সংস্কারে মনোযোগী হন এবং একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন। আগের জায়গির প্রথা বিলুপ্ত করে তিনি নগদ বেতনে সেনা বিভাগে সৈন্য নিয়োগের ব্যবস্থা করেন। তিনি তাদের নানাবিধ সুযোগ-সুবিধাসহ বর্ধিত বেতন প্রদানের ব্যবস্থা করেন। সৈন্যবাহিনীকে অশ্বারোহী, পদাতিক ইত্যাদি ভাগে বিন্যস্ত করে কর্মদক্ষ সেনাপতিদের অধীনে ন্যস্ত করেন। এ উদ্দেশ্যে ইমাদ-উল-মূলককে 'দিওয়ান-ই-আরজ' পদে নিযুক্ত করেন। আর উদ্দীপকের মেয়র সাহেব দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। যেন সাম্রাজ্যের প্রত্যেকটি লোক তাদের অধিকার যথাযথভাবে ভোগ করতে পারে। উদ্দীপকের মেয়র তার সিটি কর্পোরেশনে আমলা সিন্ডিকেটদের ক্ষমতাকে খর্ব করার জন্য সিটি করপোরেশনের দমন-বদলির ব্যবস্থা করেন। আর সুলতান ইলতুৎমিশের গঠিত চল্লিশ চক্র তার মৃত্যুর পর পরবর্তী উত্তরাধিকারীদের আমলে সর্বেসর্বা হয়ে উঠলে বলবন তাদের ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে বিশেষ সুবিধা বাতিল করেন এবং অবাধ মেলামেশা, রাজদরবারে হাসি-ঠাট্টার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। জনগণের মন থেকে চল্লিশ গোষ্ঠীর প্রভাব দূর করার জন্য তিনি সামান্য অপরাধে কঠোর শাস্তির ব্যবস্থা করেন। এমনকি তাদের জায়গিরদারিও বাতিল করে দেন। এভাবে তিনি তাদের ক্ষমতা ও প্রতিপত্তি বিনষ্ট করেন। সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকের মেয়র তার সিটি কর্পোরেশনে যে সিসি ক্যামেরা স্থাপন করেন তা মূলত গিয়াসউদ্দিন বলবনের গুপ্তচর প্রথারই নামান্তর। বলবন নিজের স্বেচ্ছাচারিতা ও একাধিপত্যকে সম্পূর্ণরূপে চালু রাখার উদ্দেশ্যে এবং রাজপরিবারের সদস্যসহ অভিজাত সম্প্রদায় ও আমির-ওমরাহদের কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য একটি বিশ্বস্ত ও শক্তিশালী গুপ্তচর বাহিনী গঠন করেন। অতএব সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকের মেয়র যে পদক্ষেপ গ্রহণ করেন তার অধিকাংশই সুলতান গিয়াসউদ্দিন বলবনের সাথে সাদৃশ্য রাখে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সুশাসন প্রতিষ্ঠায় মেয়র কর্তৃক গৃহীত পদক্ষেপের সাথে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর